"আমাদের ভাগ্য কখনোই খারাপ হতে পারে না, অবশ্যই পরিশ্রম এবং চেষ্টা করতে হবে।"
আমরা অনেক সময় বলি, আমাদের জীবনে যখন দুঃখ-কষ্ট আসে, তখন আমাদের মনে হয় কপালটাই খারাপ ভাগ্য আমাদের সঙ্গ দিচ্ছে না। মাঝে মাঝে বলি এ কপালে বুঝি সুখ লেখা নেই। এমন চিন্তা ভাবনা আমি নিজেও করি। তারপরে যখন একটু ভাবতে বসি। তখন বুঝতে পারি, আসলে আমরা বসে বসে শুধু চিন্তা করি কিন্তু কঠোর পরিশ্রম করি না।
যে কপাল দিয়ে সৃষ্টিকর্তার কাছে সেজদা দেই। সে কপাল কখনো খারাপ হতে পারে না। যে কপালে আমাদের মা চুমু খেয়েছে। সে কপাল কিভাবে খারাপ হয়। এটা কি একবার ভেবে দেখেছেন।
আমি যদি শুধু ঘরে বসেই চিন্তা করি। আমি অনেক কিছু করব টাকা ইনকাম করব। গরিব মানুষের পাশে দাঁড়াব ইত্যাদি অনেক কিছু, কিন্তু কিছুই করি না। কোন কাজের প্রতি মনোযোগ থাকে না। শুধুমাত্র মোবাইলে গেম খেলা ভিডিও দেখা এসব নিয়েই ব্যস্ত থাকি। তাহলে কি আমি পারবো আমার লক্ষ্যে পৌঁছাতে।
এই ধরনের শুধু একটা দিন নয় হাজার দিন পার করলেও, আমি আমার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবো না। এমনকি নিজের জীবনটাকে ও সুন্দরভাবে সাজাতে পারব না। নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। যেখানে আছি সেখানেই চুপচাপ বসে থাকতে হবে।
চেষ্টা নামের একটা শব্দ আছে, সেটা হয়তোবা আমরা ভুলে যাই, বা আমরা কখনো তার করার চেষ্টা করি না। কিন্তু একবার চেষ্টা করে দেখলে হয়তো বা মন্দ হবে না। কিছুটা হলেও সাফল্য অর্জন করতে পারব। কিছুটা হলেও নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো।
জীবনটা আমার কাছে মনে হয় এতটাও সহজ নয়। যতটা সহজ ভাবে আমরা জীবনটাকে গ্রহণ করি না কেন সেটা আসলেই অনেক কঠিন। যেখানে বাধা আছে বিপত্তি আছে সবকিছু সামলেই কিন্তু এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা একটু বাধা আসলেই বলি আমাদের ভাগ্য খারাপ। আমাদের দিয়ে হবে না, এখানেই আমরা কাজ বন্ধ করে দেই।
আরে ভাই সবাই তো জানে কঠোর পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা যায় না। তাহলে তুমি আমি কে যে পরিশ্রম ছাড়াই জীবনে উন্নতি করতে পারবো। পরিশ্রম ছাড়া যদি একটা কচ্ছপ তার জায়গায় পৌঁছাতে না পারতো, তাহলে হয়তো বা সে জয়লাভ করতে পারত না।
একটু পরিশ্রম করেই যদি খরগোশের মত ঘুমিয়ে পড়ি। তাহলে হয়তোবা জীবনে কখনোই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। জীবনটাকে একটা লক্ষ্য হিসেবে নিতে হবে। খানিকটা সময় আসবে খারাপ আবার খানিকটা সময় ভালো। সবকিছু সামলে নিয়েই চলতে হবে। তা না হলে তো জীবনের আসল মানে খুঁজে পাওয়া যাবে না।
আপনার কপাল কখনোই খারাপ হবে না। আপনি যদি চেষ্টা না করেন আপনি যদি কঠোর পরিশ্রম না করেন। তাহলে ভাগ্যকে দোষ দিয়ে কোন লাভ নেই। ভাগ্য আপনার সাথে সব সময় আছে। সেটা খারাপ হোক কিংবা ভালো। তাই কপালের উপর কখনো দোষারোপ করবেন না। কারণ ওই কপালে আমাদের মা চুমু খেয়েছে। মা তো আমাদের জান্নাত। তাহলে সেখানে দোষ দিয়ে কি লাভ। সেই সাথে একজন মুসলিম হিসেবে আমরা আমাদের কপাল দিয়ে আল্লাহ কে সেজদা দিয়ে থাকি। এটাই সবচেয়ে বড় কথা।
সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আমি আমার ছেলেদের সবসময় বলি সপ্ন দেখ বড় কিছু করার। কারন তুমি যদি বড় কিছু করার কথা না ভাবো তাহলে কিছুই করতে পারবে না।বড় কিছু করার সপ্ন দেখলে সেটা যদি নাও করতে পারো তার কাছাকাছিতো যেতে পারবে। কিন্তু সপ্ন না দেখলে কিছুই করতে পারবে না।
সাথে এটাও বলি যে, শুধু যদি বড় বড় সপ্ন দেখ তাহলেও কাজ হবে না। সপ্নকে সত্যি করার জন্য পরিশ্রম করতে হবে তোমাকে।নাহলে কিছু ই হবে না।এ
এটা আসলে প্রতিটা মানুষের জন্যই প্রযোজ্য।সাথে আশেপাশের মানুষের সহায়তার হাতও বাড়িয়ে দেয়া উচিত। তবেই ভাগ্য ভালো হবে বলে আমার বিশ্বাস।
চমৎকার একটা বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।
আসলে আমাদের জীবনে আর যাই হোক চেষ্টা নামক জিনিসটাকে অবশ্যই কাজে লাগাতে হবে তা। না হলে আমরা জীবনে কখনোই সফল হতে পারব না। আর অবশ্যই বড় বড় স্বপ্ন দেখার সিদ্ধান্ত নিতে হবে। এতে করেই আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।
আমরা যখন কোন কাজে হেরে যাই বা অসফল হই তখন ভাগ্যকে দোষ দেই, কিন্তু যখন কোন কাজ সহজে করি তখন নিজের দক্ষতার কথা বলি, মূলত এই জায়গাতেই সমস্যা।
অসফলতা মানেই ভাগ্যের দোষ দিয়ে সফল হওয়া নয়, বরং পরিশ্রম ই পারে আমাদের সফল করতে।
আমাদের পরিশ্রমের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আমরা আসলে কাজ না করেই চিন্তা করে অনেক কিছু করব। কিন্তু যদি সেটা কাজ করে প্রমাণ করতে পারি। তাহলেই জীবনের সার্থকতা। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।
আসলে আপু ভাগ্য এমন একটি জিনিস যেটা নিজেদের ভাগ্য নিজেদের করে নিতে হয় ৷ আর এটা একমাত্র পরিশ্রম এবং সততার মধ্যেই সফলতা অর্জন করা যায় ৷
আপনার তথ্যমুলক পোস্ট টা পড়ে বেশ ভালোই লাগলো ৷
আল্লাহ তায়ালা আপনাকে আপনার ভাগ্য দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছে। আপনাকে কি কি করতে হবে সবকিছু আগে থেকেই আল্লাহতালা রেডি করে রেখেছেন। শুধু আপনাকে পরিশ্রমের মাধ্যমে সেটাকে অর্জন করতে হবে। আমি এটুকুই বিশ্বাস করি। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।
আপু আমরা সকলেই জানি পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব কিন্তু তবুও বাস্তব জীবনে আমরা এর প্রতিফলন ঘটাই না। কোন কিছু না পেলে মন খারাপ করে সৃষ্টিকর্তাকে দোষ দিতে থাকি। আবার নিজের কপালেরও দোষ দেই। অথচ কর্মের দ্বারাই ভাগ্যের চাকা ঘোরানো সম্ভব। আমরা যদি পরিশ্রম করি তাহলে সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের সহায় হবেন।
ভালো থাকবেন আপু। চমৎকার এবং তথ্যবহুল একটি লিখা আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার মত করে যদি প্রত্যেকটা মানুষ বুঝতে পারতো, নিজের কর্ম দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। তাহলে হয়তো বা কখনোই সৃষ্টিকর্তা কিংবা নিজের ভাগ্যকে দোষারোপ করত না। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।
আমি মনে করি পরিশ্রম ও চেষ্টার উপর ভাগ্য নির্ভর করে।। আর আপনি ঠিকই বলেছেন আমরা ঘরে বসে যদি টাকা রোজগারের কথা ভাবি তাহলে সেটা কখনোই সম্ভব না।।
আপনি জীবন সম্পর্কে আরও বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।।
পরিশ্রম ছাড়া জীবনে যারা সফলতার কথা চিন্তা করে। তারা হয়তো বা ঘুমিয়ে স্বপ্ন দেখে। আর ঘুমিয়ে স্বপ্ন দেখা স্বপ্ন, কখনোই পরিপূর্ণ হয় না। তার জন্য অবশ্যই চেষ্টা করা প্রয়োজন। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।