জীবনে ধাক্কা না খেলে শিক্ষা হয় না
আমরা আমাদের জীবনটাকে কত সুন্দর ভাবে সাজানোর চেষ্টা করি সব সময়। কিন্তু আমাদের মনের মতো আমাদের জীবন কখনোই হয় না। যতই চেষ্টা করি না কেন সবকিছু কিছু না কিছুর কারণে অবশ্যই এলোমেলো হয়ে যায়। তবে জীবনে ধাক্কা খাওয়াটা অনেক বেশি প্রয়োজন। জীবনের রাস্তা কখনোই সোজা হয় না। এতে রয়েছে উত্থান পতন আনন্দ বেদনা সুখ দুঃখ সফলতা ব্যর্থতা। সবকিছু মিলিয়ে আমাদের জীবন, তবে আমার কাছে মনে হয় জীবনের ধাক্কা খাওয়াটা অর্থাৎ জীবনের সমস্যায় পড়া অবশ্যই প্রয়োজন। প্রথম অবস্থায় সমস্যাগুলো আমাদের জন্য খুবই খারাপ একটা সময় হতে পারে। তবে আমি মনে করি এটাই হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় শিক্ষক।
প্রথম অবস্থায় আমাদের সবকিছু অনেক বেশি যন্ত্রণাদায়ক মনে হয়। কিন্তু আমার কাছে মনে হয় জীবনের প্রতিটা ধাক্কা আমাদেরকে নতুন করে নিজেকে গড়ে তুলতে সাহায্য করে। আমরা একটু একটু করে অভিজ্ঞ হয়ে উঠি। ভবিষ্যতের জন্য আরো দৃঢ় প্রকল্প গ্রহণ করতে সক্ষম হই। ছোট্ট একটা শিশুর কথা যদি বলি। সে প্রথম অবস্থায় যখন হাঁটতে শুরু করে, তখন কিন্তু সে হাজার বার পড়ে যায়। যতবার সে পড়ে যায় ততবার সে বুঝতে পারে কীভাবে ভালোভাবে হাঁটতে হবে। হাজার বার পড়ে যাওয়ার পর যখন সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে এবং আরো একবার হাঁটার চেষ্টা করে, ঠিক তখনই সে সফল হয়। তার জীবনের এই ছোট ছোট ধাক্কা কিন্তু অবশেষে হাঁটতে শেখায়।
ঠিক তেমনি আমাদের জীবনেও অনেক ধরনের ধাক্কা আমরা খেয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি না। আমরা ভালো একটা চাকরি পাই না কেউ কেউ আবার ব্যবসার মধ্যে অনেক বড় লস খায়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় অনেক বিশ্বাসের সম্পর্ক ভেঙে যায়। এই ঘটনাগুলো কিন্তু আমাদের মনের মধ্যে অনেক আঘাত করে। আর আমি মনে করি আঘাত পাওয়ার পরেই কিন্তু আমরা নিজের আত্মজিজ্ঞাসা আত্মসমালোচনা নিজেকে উন্নত করার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে সৃষ্টি হয়। আর জীবনে ধাক্কা না খেলে, আমরা কখনোই নিজের ভুলগুলো নিজেরা উপলব্ধি করতে পারি না।
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, আমরা যখন সফল হয়ে উঠি তখন আমাদের মধ্যে অহংকার বাসা বাঁধতে শুরু করে। ঠিক সেই সময়ে একটা বড় ধাক্কা আমাদেরকে সেই ঘোর থেকে কাটিয়ে তুলতে সাহায্য করে। ঠিক তখনই আমরা বুঝতে পারি আমরা কত বড় একটা ভুল করতে যাচ্ছি। জীবনে আমাদের এখনো অনেক কিছু শেখার বাকি। জীবনের একটা বড় ধাক্কা আমাদেরকে নম্র করে তোলে আমাদের ধৈর্যশীল করে তোলে। আমাদের জীবনটাকে নতুনভাবে উপস্থাপন করার আরো একটা সুযোগ করে দেয়।
আজ পর্যন্ত যত মানুষ সফল হয়েছে, প্রতিটা মানুষকে কিন্তু জীবনে অনেক বড় একটা ধাক্কা খাওয়ার পরেই, তাদের জীবনটাকে নতুন করে আবারো সবার সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। জীবনে ধাক্কা খেলেই আপনি শিক্ষা অর্জন করতে পারবেন। তবে সেই শিক্ষা আপনি ঠিক তখনই সঠিক ভাবে কাজে লাগাতে পারবেন। যখন আপনি সেই শিক্ষা থেকে পালিয়ে না গিয়ে সেই শিক্ষাকে কাজে লাগাতে পারবেন। সমস্যা গুলোকে সমাধান করার চেষ্টা প্রতিনিয়ত আপনার মধ্যে থাকবে। তখনই আপনি আপনার জীবনের আসল লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর তাই আমি বলব জীবনে ধাক্কা খাওয়াটা অনেক বেশি প্রয়োজন। যখন আপনি ধাক্কা খাবেন তখন আপনার শিক্ষা হবে এবং আপনি সেই শিক্ষার কাজে লাগিয়ে জীবনটাকে উন্নত করতে পারবেন।
আসলে ধাক্কা না খালে কখনোই আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারিনা এবং সে ভুলগুলো আমরা শুধরে নিয়ে আমাদের জীবনে আমরা কঠিন হয়ে লড়াই করতে শিখি আপনি একদম ঠিক কথাই বলেছেন আপু আমরা অনেক কারণে ধাক্কা খেয়ে থাকি সে এক ধাক্কায় আমরা আমাদের জীবনকে নতুন করে বাঁচতে শিখি কারণ এই পৃথিবীটা অনেক স্বার্থপর একটি জায়গা যেখান থেকেই আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি সেখানে দ্বিতীয় বার আর আমরা পাও ফেলিনা আসলে ধাক্কাটাই আমাদের নতুন করে মজবুত করে বাঁচতে শিখায় আপনার এই সুন্দর লেখাটি পড়ে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে
কিছু কিছু ক্ষেত্রে জীবনে ধাক্কা খাওয়াটা অনেক বেশি প্রয়োজন আপনি যদি জীবনে ধাক্কাই খেতে না পারেন তাহলে আপনার জীবনে আপনি শিক্ষা কখনোই অর্জন করতে পারবেন না আমরা আমাদের ভুলগুলো খালি চোখে দেখতে পাই না যখন আমরা সমস্যার মধ্যে পড়ি তখন আমাদের ভুলগুলো আমরা দেখতে পারি
জীবনে কিছু কিছু ক্ষেত্রে স্বার্থপর হওয়াটা অনেক বেশি প্রয়োজন কারণ আপনি যদি আপনার স্বার্থের জন্য কাজ না করেন তাহলে আপনি ঠকে যাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।