স্বরচিত কবিতা:- আমার প্রিয় বাবা

in Incredible India3 years ago
father-656734_1280.jpg

Image source

সব সময় দেখে এসেছি সবাই মাকে গুরুত্ব দেয়। মাকে নিয়ে নানা ধরনের গান নানা ধরনের কবিতা উপস্থাপন করে। আজকে বাবার সাথে কথা বলে,,, বাবাকে খুব মিস করতে লাগলাম। তাই আপনাদের সাথে আজকে বাবাকে নিয়ে ছোট্ট একটা কবিতা শেয়ার করব। নিজের অনুভূতি গুলো শেয়ার করার চেষ্টা করব। চলুন দেরি না করে শুরু করা যাক।

স্বরচিত কবিতা:- আমার প্রিয় বাবা

রুবিনা আক্তার

baby-2616673_1280.jpg

Image source

বাবা হলো আমার কাছে খুবই প্রিয়জন
বাবা হল হৃদয় মাঝের বড় আপনজন।
বাবা হল আমার কাছে শীতল কমল ছায়া
বাবার বুকে লুকিয়ে থাকে আদর আর মায়া।

বাবা আমায় দেখতে শিখিয়েছে সত্য পথের আলো।
বাবা আমার বুঝিয়ে দিয়েছে কোনটা মন্দ আর কোনটা ভালো।
আমার বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়ে আমার প্রিয় বাবা,,
যতই আসুক ঝড় ঝাপটা কিংবা কালো থাবা।

আজ তুমি অনেক দূরে তবুও রয়েছ মনের গহীনে।
তোমার কথা ভাবতে ভাবতে অশ্রু আসে চোখের কোণে।
খুব সকালে তুমি আমার ঘুম ভাঙাতে আদর করে মাথায়।
সেগুলো এখন স্মৃতি সুধু আমার মনের পাতায়।
আজ ও খুব মনে পড়ে তোমার হাতটি ধরে
ঘর থেকে বেরিয়ে পড়তাম খুব ভোরে ভোরে।

এখন আর তোমার শাসন খুঁজে পাই না পাই না তোমার ভালোবাসা।
খুঁজতে খুঁজতে হাতড়ে বেড়ায় মনের সব হতাশা।
কতদিন হয় শুনতে পাই না তোমার দারাজ গলা।
কতদিন হয় দেখতে পাই না তোমার ছুটে চলা।
প্রতিদিন তোমায় খুজে বেড়াই ওই আকাশের তারায়,,
যা দিন হলে ভাঙ্গে আবার রাত্রি হলে গড়ায়।

আজ এই অবেলায় মন ছুটে আসে নদীর কূলে।
অশ্রু চোখে তোমার ছবি দেখি ঢুলে ঢুলে।
বাবা হয়নি বলা যে কথাটি আজকে তুমি শুনে নাও।
অনেক ভালোবাসি তোমায় বাবা তুমি কি জানো।

girl-1641215_1280.jpg

Image source

ভালোবাসি কথাটা বাবাকে কখনোই বলা হয়নি। একটু জড়িয়ে ধরে কখনোই বলিনি বাবা তোমাকে অনেক ভালোবাসি। বাবা আমাদের জন্য কত কষ্ট করে তাই না। মাথার ঘাম পায়ে ফেলে প্রতিনিয়ত ইনকাম করে। শুধুমাত্র আমাদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেয়ার জন্য।সেই বাবাকে কখনো বলা হয় না,, তোমাকে অনেক ভালোবাসি।

বিয়ের পরে বুঝতে পেরেছিলাম বাবা নামক শব্দটা আমার জীবনে ছায়ার মত কতটা গুরুত্বপূর্ণ ছিল। বাবার কাছ থেকে অনেক দূরে আছি। অনেক মিস করি হয়তোবা প্রত্যেকদিন কথা বলা হয়ে ওঠে না। কিন্তু যখন আজকে কথা বলতে গিয়েছিলাম কেন জানিনা দুচোখ বেয়ে অশ্রুর বন্যা বইতে লাগলো। বারবার বাবাকে বলতে ইচ্ছে করছে বাবা তোমাকে খুব ভালোবাসি। কিন্তু কেন জানি আজকেও বলা হলো না। সবার সুস্থতা কামনা করে,, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

meraindia

কমিউনিটির জন্য ১০% বেনিফিশিয়ারি


png_20230827_214431_0000.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230831_233618_0000.png

Sort:  
 3 years ago 

বাবা হয়তো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ একজন সন্তানের কাছে।বাবা কি করে সেটা বড় কথা নয়, বাবা থাকাটাই বড় কথা।

বাবা হচ্ছে বট বৃক্ষের মতো। সব সময় সন্তানকে ছেয়া দিয়ে আগলে রাখে।

আমি আপনার সম্পূর্ণ লেখাটি পড়লাম। এবং আপনার লেখাটি পড়ে বাবার প্রতি ভালোবাসা আরো বেরে গেল।

ধন্যবাদ এরকম সুন্দর একটা পোস্ট আমদের সাথে শেয়ার করার জন্য। আপনার পরবর্তী পোস্ট অপেক্ষা থাকলাম এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

একদমই ঠিক বলেছেন বাবা কি কাজ করে সেটা বড় কথা নয়। আমাদের কাছে সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের বাবা এখনো আমাদের সাথে আছে। বাবাকে নিয়ে আমার অনুভূতিগুলো শেয়ার করার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে,, এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 3 years ago 

আজকে আপনি আপনার বাবাকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।কবিতাটি আসলে অসম্ভব সুন্দর ছিল পরে খুব আমার ভালো লাগলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট তুলে ধরার জন্য থ্যাঙ্ক ইউ।

 3 years ago 

বাবার প্রতি ভালোবাসা অনেক বেশি থাকার কারণে আপনার হৃদয় থেকে কথাগুলো প্রকাশ পেয়েছে কবিতা আকারে। আপনারা লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই না প্রিয় লেখক আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

সত্যিই তো, বাবাকে জড়িয়ে কখনো বলা হয়নি যে বাবা তোমাকে কত ভালোবাসি। আর আজ যদি চাই কখনোই আর সম্ভব নয়। এ যেন মনের গহীনে থাকা এক সত্য কষ্ট।যা আপনি জাগিয়ে দিলেন।

খুব ভালো লাগলো আপনার কবিতাটি। প্রতিটি কথা, প্রতিটি শব্দ যেন অন্তরে গেঁথে যায়। বাবার প্রতি ভালোবাসা সব সন্তানের অন্তরে নিহিত থাকে। কিন্তু সত্যিকার অর্থে আমরা কেন যেন ভালোবাসা প্রদর্শন করতে পারি না।

আপনার চমৎকার কবিতা লেখা এভাবেই চালিয়ে যাবেন এই কামনাই করছি।

 3 years ago 

প্রথমে আপনার কবিতাটির প্রসংশা না করে থাকতে পারলাম না। এক কথায় অসাধারণ হয়েছে। আর বিশেষ করে আপনি কবিতার মধ্যে এই অনেক কথা বলেছেন যা খুবই সুন্দর এবং ভালো। সত্যি বলতে আপনার লিখা কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।

 3 years ago 

আপনার বাবাকে নিয়ে যে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন সেটা আসলে অনেক সুন্দর ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি টপিক আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কবিতা পড়তে গিয়ে আমি নিজেও বাবাকে মিস করছিলাম খুব। আমার বাবা মারা গেছেন ২০১৮তে।কতদিন বাবা বলে ডাকা হয় না কাউকে।আসলে এই বাবা -মা যে কি সেটা না থাকলে সবচেয়ে ভালো বুঝতে পারা যায়। কাছে যতক্ষন থাকে তখন আমারা তাদের গুরুত্ব তেমন একটা অনুভব করি না।
বাবাকে নিয়ে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

You have shared a very nice poem. And by reading your poem I got to know that you love your father very much. This is what we should do. Because a father works hard to support his children. He takes care of all the needs of his son or daughter without eating himself. Only a father never forgets his son and daughter after so much suffering. For this we should love our parents very much. And stand by them. Said through this post. Anyway I really enjoyed reading your post. Because knowing your love for your father. Anyway good luck to you. Be well and be healthy.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60207.84
ETH 1581.37
USDT 1.00
SBD 0.42