সাহস হারিয়ে ফেলোনা বন্ধু 🛶🛶🛶🛶🛶🛶🛶

in Incredible India3 years ago (edited)
20230410_233012_0000.png

[ছবিটি এডিট করা হয়েছে canva apps দিয়ে]

সাহস হারিয়ে ফেলোনা বন্ধু,তোমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে।তোমার চার পাশে যারা সব সময় তোমাকে অপদার্থ বানিয়ে রাখতে চায়। আজ তুমি একটা কাজ কর, নিজেকে সফল বানিয়ে, বাকি সবাই কে তুমি অপদার্থ প্রমাণ করে দাও।

তুমি যখন আজকে থেকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবে, সাফল্যের অনেক দামি সেই ট্রফি টা দেখবে, কালকে তোমার হাতেই চলে এসেছে।

আপনার চার পাশের মানুষের কথায়, কখনোই কান দেবেন না। তবে একটা কথা মনে রাখবেন, আজকে যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে।

কালকে আপনার সফলতা অর্জন করা দেখে, তারাই আবার দেখবেন হাতে তালি দিচ্ছে।

একটা কথা কি জানেন তো, আমাদের জীবনে আমরা যে জিনিসটা খুব সহজেই পেয়ে যাই, আমরা সেই জিনিসটা মূল্যবান বলে কেউ মনে করি না।

আবার আমি এমনটাও দেখেছি, যে জিনিসটা সব কিছু থেকে আলাদা। সেটাকেই সবাই পাওয়ার জন্য জেদ ধরে বসে থাকি।

আমাদের প্রত্যেকেরই জীবনে, জিতে যাওয়ার মজাটা ঠিক তখনই হয়। যখন আমাদের আশে পাশের মানুষ গুলো। আমাদের হেরে যাওয়াটা দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে।

আপনার জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, জীবনে অনেক বড় বড় বাধা আসবে। আপনাকে শুধু একটু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে।

দিনশেষে দেখবেন, আগামীকাল সবার সামনে, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন।

একটা কথা সবসময় মনে রাখতে হবে, কখনোই নেশা করা যাবে না। বরং আপনি নিজেই একটা নেশা হয়ে যান। যেন আপনাকে ব্যবহার করে। এই পৃথিবীর স্বার্থপর মানুষগুলো একেবারে ই ধংস হয়ে যায়।

আপনাকে নিয়ে যদি দেখেন আপনার আশে পাশের মানুষ গুলো সমালোচনা শুরু করে। তবে কখনোই মন খারাপ করবেন না। আপনাকে সব সময় মনে রাখতে হবে সমালোচনা আর আলোচনার যোগ্যতা সব মানুষের থাকে না।

মাঝে মাঝে যদি আপনি কিছু জিনিস খুব করে চাওয়ার পরেও। সেই জিনিসটা আপনার একান্ত করে পাওয়া হবে না। তবে আপনাকে বুঝতে হবে যে সেই জিনিসটা কখনোই আপনার যোগ্য ছিল না।

আপনার আর আমার ভাগ্যে কি লেখা আছে সেটা আমাদের সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই কখনো বলতে পারবে না।

আর তাইতো আমাদের সবাইকে চেষ্টা করে যেতে হবে, আমাদের চেষ্টার মধ্যে যদি দম থাকে, তার সাথে যদি থাকে কঠোর পরিশ্রম, তবে আমাদের সবাইকে মনে রাখতে হবে।

আল্লাহ আমাদের সবার জন্য এমন দামি কিছু উপহার রেখে দিয়েছি,যা আমি আপনি কখনোই কল্পনাও করিনি।

মানুষ আমাদের বুঝতে পারেনা এটা নিয়ে কখনোই নিজেকে দোষারোপ করবেন না,এটা কখনোই আপনার দোষ নয়। আসল কথাটা হচ্ছে যেই মানুষের বুঝার ক্ষমতা যতটুকু সে ততটুকু ই বুঝতে পারবে। এর বেশি সে কখনোই বুঝতে পারবে না।

আপনি সবার বিপরীতে গিয়ে আপনার জীবনে কিছু একটা করতে চাইছেন। আবার আপনি মনে মনে এই কথাটা ও চিন্তা করতে শুরু করছেন, মানুষ আপনাকে নিয়ে আবার কি মনে করবে।

তবে একটা কথা মনে রাখবেন আপনি যদি কিছু না করে চুপচাপ বসে থাকবেন। তখন সেই মানুষ গুলো কি বলবে। তবে মনে রাখতে হবে মানুষ তো কথা বলবেই।

আর আপনি যদি তাদের কথা গুলো শুনে, আপনার কাজ বন্ধ করে দেন। একটু খেয়াল করে দেখবেন তবুও তাদের কথা কখনোই বন্ধ হবে না।

experiment-5594881_1280.jpg

ছবির উৎস কপিরাইট মুক্ত

আর তাই আমাদের উচিত মানুষের কথা শুনা,আর তাদেরকে খুশি করার চাইতে আমাদের নিজেদের কাজের প্রতি গুরুত্ব দেয়া উচিত।

@rubina203
Incredible India COMMUNITY DISCORD LINK:-
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আহা! একে বারে মনে কথাগুলো লিখেছেন আপু। সাহস হারানো যাবেনা। যারা আমাদের অপদার্থ বানিয়ে রাখতে চায় তাদের কে নিজের সফলতার মাধ্যমেই জবাব দেয়া উচিৎ।বেশ সুন্দর লিখেছেন।অভিনন্দন।
#miwcc

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার চার পাশের মানুষের কথায়, কখনোই কান দেবেন না। তবে একটা কথা মনে রাখবেন, আজকে যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে।কালকে আপনার সফলতা অর্জন করা দেখে, তারাই আবার দেখবেন হাতে তালি দিচ্ছে।

১০০ % সত্যি কথা বলেছেন আপনি আজ আপনার সফলতা নিজেকে অর্জন করে নিতে হবে না হলে আমাদের আশেপাশে মানুষগুলো আমাদেরকে নিয়ে অনেক কথাই বলে থাকে একদিন আমরা ঠিকই সফলতা খুঁজে পেলে আমাদের সেই সকল মানুষরা হাতে তালি দিয়ে থাকে।

আজ যে টপিকটি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে ভাল থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

#miwcc

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনুপ্রেরণা যোগাতে, অনুপ্রেরণা মূলক লেখার কদর সবসময় প্রশংসার দাবিদার। সুন্দর ভাষায় লেখা, অনুপ্রেরণা গুলো সবাইকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করুক এই কামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো কারণ। আপনি ঠিকই বলেছেন আমাদের চারপাশের লোক অনেকে অনেক কথাই বলে থাকে। তাই তাদের কথায় কান দেওয়া যাবে না। তাদের কথায় কান দিলে জীবনের সফলতা অর্জন করা যাবে না। তাই তাদের কথা কান না দিয়ে আমাদের সামনে দিয়ে অগ্রসর হতে হবে এবং। আর ইনশাল্লা ধৈর্য ধরে আমাদের কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।। তাহলে ইনশাল্লাহ একদিন সফলতা অর্জন করতে পারবো। যেদিন সফলতা করতে পারব সেদিন সে লোক গুলোই আফসোস করবে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন আপু
#miwcc

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Loading...
 3 years ago 

সাহস হারিয়ে ফেললে কোনদিনই সাফল্য আসবে না সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে অবশ্যই সফলতা একদিন নিজেই এসে ধরা দিবে আপনার গল্পটি অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

#miwcc

লা তাহঝান, ইন্নাল্লহা মায়ানা 🤲

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 66288.21
ETH 1934.08
USDT 1.00
SBD 0.38