গ্রিন টি বা সবুজ চা
সকল সদস্যকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।
আজকে আমি বর্তমানে সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটি পানীয় গ্রিন টি বা সবুজ চা নিয়ে কিছু বলার চেষ্টা করবো। টিউটোরিয়াল ক্লাস শেষ করে বসলাম আজকের পোস্ট টি শেয়ার করার জন্য। এই সবুজ চা বা গ্রিন টি আধুনিক বিশ্বে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। স্বাস্থ্য সচেতন প্রত্যেক ব্যক্তি এখন এই চা পান করে থাকে। এখন প্রায় সবার মুখে মুখে এই গ্রিন টি এর নাম। কি এই গ্রিন টি? কেন খাব? এর উপকারিতা কি?
গ্রিন টি নিয়ে বলার আগে আমি একটা কথা বলব,অনেকে হয়তো বলবেন এই চায়ের দামটা একটু বেশি সকলের পক্ষেতো সম্ভব নয় খাওয়ার। হ্যাঁ এটা ঠিক সকলের পক্ষে সম্ভব নয় খাওয়ার আর অনেকে এটা খেতে পছন্দ করেনা। কারণ যারা দুধ চা, কড়া লিকারের চা খেতে পছন্দ করেন তাদের জন্য এই সবুজ চা খাওয়াটা একটু অপছন্দের হবে। আমরা একটু ভেবে দেখিতো যখন আমরা অসুস্থ হই তখন যে টাকার ঔষধ খাই সেই টাকাটা কতখানি। সেই টাকার অনুপাতে আমরা যদি এখন থেকে নিয়মিত রোজ এক/দুই কাপ গ্রিন টি খাই তাহলে ক্ষতি কোথায়। কারন এই চায়ের অনেক উপকারিতা আছে সেই উপকারিতা সম্পর্কে আমরা এখন জানবো।
প্রথমে আমি বলবো গ্রিন টি এর মধ্যে আছে বায়োঅ্যাকটিভ কম্পাউন্ড যেটা আমাদের শরীর ও স্বাস্থ্যকে ভীষণ ভাবে ভালো রাখে। এটা শুধু সবুজ তরল পানীয় নয় এটার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ নিউট্রিন্ট থাকে যার মধ্যে শক্তিশালি এন্টি এক্সিডেন্ট থাকে। এর মধ্যে এমন কিছু মিনারেলস আছে যা আমাদের শরীরকে ভীষণ ভাবে ভালো রাখে।
দ্বিতীয়তো এটা আমাদের মস্তিস্কে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো যারা নিয়মিত এই চা খান তারা অনেকখানি অ্যাকটিভ থাকে শরীর এবং মনের দিক থেকে। এর মধ্যে থাকা এমাইনো এসিড মস্তিষ্কে রক্ত চলাচলে কোন রকম বাধা সৃষ্টি করতে পারেনা।তাই মস্তিষ্ক অনেক বেশি কর্মক্ষম থাকে।
তৃতীয়ত নিয়মিত এই চা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। কারন এই চা মেটাবলিজম রেটকে বাড়িয়ে দেয়। শুধু তাই নয় যারা এই চা নিয়মিত পান করে তাদের ত্বক সজীব থাকে।
চতুর্থত গ্রিন টিতে শক্তিশালী এন্টি অক্সিডেন্ট থাকায় এটা ক্যান্সার প্রতিরোধ করতে পারে। আজকাল প্রায়ই মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের আধিক্য দেখা যাচ্ছে। যদি মহিলারা নিয়মিত গ্রিন টি পান করে তাহলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায়। তাছাড়াও কোলন ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সারের থেকেও প্রতিহত করতে পারে। এখন বলা যেতে পারে গ্রিন টি খেলে কি ক্যান্সার হবে না? আসলে গ্রিন টি খেলে ক্যান্সারের ঝুঁকি অনেক খানি কমে যাবে কারন এটাতে আছে শক্তিশালী এন্টি এক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিহত করতে মুখ্য ভূমিকা রাখতে পারে।
বৃদ্ধ বয়সে একটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে এলজাইমা,পারকেন্সাইন এটা কিন্তু আজকাল ভীষণ ভাবে শোনা যাচ্ছে। আমাদের বাড়িতে যারা বয়স্ক ব্যক্তিটিকে খেয়াল করলে দেখা যায় তারা ভুলে অসুখে খুব ভুগছেন। এটাকে কিন্তু প্রতিহত করতে পারে গ্রিন টি। এখন থেকে আমরা যদি নিয়মিত গ্রিন টি খাওয়া শুরু করি তাহলে এলজাইমা,পারকিন্সন রোগকে প্রতিহত করতে পারবো বৃদ্ধ বয়সে।
দাঁত কেও ভালো রাখে এই গ্রিন টি। এমনকি মুখের দুর্গন্ধ, মাড়ির ইনফেকশন থেকে নিয়ন্ত্রণে রাখতে পারে এই গ্রিন টি। যে ব্যক্টেরিয়ার সংক্রামণ ইনফেকশন হয় সেই টাকে মেরে ফেলতে সাহায্য করে এই গ্রিন টি।
ডায়াবেটিস এ আক্রান্ত ব্যক্তির সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে এই গ্রিন টি যদি নিয়মিত পান করা হয়। এমনকি টাইপ টু ডায়াবেটিস এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।
যাদের হার্টের সমস্যা আছে তাদের অবশ্যই গ্রিন টি পান করা উচিৎ। কারণ গ্রিন টি খেলে তাদের হার্ট অনেক বেশি ভালো থাকবে।
এককথায় বলা যায় শরীরকে পুরো মাত্রায় ভালো রাখে এই গ্রিন টি। তাই আমরা যদি নিজেকে এক্টিভ রাখতে চাই, মস্তিষ্ক শক্তিশালী করতে চাই এবং নিজেকে সুস্থ রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের দৈনিক অন্তত দুই কাপ গ্রিন টি পান করার অভ্যাস করতে হবে।
আপনি আজকে আমাদের মাঝে গ্রিন টি চা নিয়ে আলোচনা করেছেন এবং এর সকল উপকরণ বলেছেন।
গ্রিন টি চা আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকার এবং শরীরের অনেক রোগ থেকে সুরক্ষিত রাখে গ্রিন টি চা।
আমি গ্রিন টি চা সম্পর্কে এত কিছু জানতাম না, যে এই চা খেলে মস্তিতে রক্ত চলাচল ঠিক রাখে,, ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায় এরকম আপনি অনেক উপকরণ বলেছেন, সেগুলো আমি এত ভালোভাবে জানতাম না।
ধন্যবাদ ভাই পোস্ট টি পড়ার জন্য আর আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।
আপনি আমাদের মাঝে গ্রিন চা নিয়ে অনেক আলোচনা করেছেন এবং অনেক উপকারের কথা বলেছেন। গ্রিন টি চা আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকার করে। আমি আগে জানতাম না আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
গ্রীনটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি চা। আপনাকে অনেক ধন্যবাদ এত একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য। ভালো থাকবেন, অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপু
এক কাপ চা পারে সারাদিন কেন আনন্দময় করে তুলতে। আমাদের বিকেল কে মধুময় করে তোলা জন্য চা এর গুরুত্ব অপরিসীম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
অসংখ্য ধন্যবাদ।