You are viewing a single comment's thread from:

RE: কার্তিক পুজো সাকসেসফুল

in Incredible India2 years ago

আর ওদের বাড়িতে কার্তিক ফেলা হয়েছে, সেটা নিয়ে পাড়াতে একটা হৈ হুল্লোড় রয়েছে ।

এই ঘটনাটা কিন্তু বেশ মজার বিশেষ করে আমার জন্য। কারণ আমি কয়েকদিন পূর্বে একটি টমেটো ভিডিওতে এরকম কোন একটি ঘটনা দেখেছিলাম। যেখানে পাড়ার ছেলেরা দল বেঁধে ৫০-৬০ বছর বয়সী এক সন্তানহীন দম্পতির বাড়িতে কার্তিক ফেলে এসেছিল। যাইহোক সকালবেলা সেটা দেখে তাদের যে অনুভূতি হয়েছিল সেটা আর নাইবা বললাম। 🤣

এমন ঘটনা ঘটানোর পরে নিমন্ত্রণ না পেলে তো হয়ই না। তবে আপনাদের উদ্দেশ্যটা সফল হয়েছে এবং বিষয়টা গোপন রাখতে ও কিছুটা সক্ষম হয়েছেন বলা যায়। এ ধরনের কার্যক্রম আমার ভীষণ পছন্দ।

যেকোনো ফুজুমানে সেখানে মোটামুটি বেশ একটা আয়োজন করতে হয়। যেখানে বেশ কিছু কাজ থাকে বিশেষ করে পূজার সরঞ্জাম এবং প্রসাদের জন্য ফল থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু।

আপনারা সকলে মিলে সেটা খুব সুন্দর ভাবে পালন করেছেন যেটা আপনার পোষ্টের ছবি এবং লেখা থেকে উপলব্ধি করতে পারলাম। ধন্যবাদ দূর্দান্ত একটি বিষয় নিয়ে লেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60144.09
ETH 1576.73
USDT 1.00
SBD 0.42