You are viewing a single comment's thread from:
RE: প্রত্যাশা আর লোভের মধ্যে পার্থক্য।(Difference between expectation and greed.)
আমার কিউরেটর অ্যাপ্লিকেশন সাত বার মনোনীত হয় নি, কিন্তু প্রতি মাসে আমি অ্যাপ্লিকেশন জমা দিয়েছি;
এবং অবশেষে অষ্টম বার গিয়ে প্রথম মনোনীত হয়েছি।
এটা আপনার প্রোফাইল এবং আপনার কথার মাধ্যমে ইতিপূর্বে আমি জেনেছি। আরো একটা জিনিস আমি আয়ত্ব করেছি আপনার থেকে যে সততা এবং পরিশ্রম কখনোই ব্যর্থ হয় না।
হয়তোবা একটু বিলম্ব হতে পারে, তবে ফলটা সুমিষ্ট হয়। তাছাড়া সৎ ও পরিশ্রমীদের সাথে ঈশ্বর সর্বদাই থাকেন।
তাই নিজেকে শিক্ষার মাধ্যমে উন্নত করাটা সব কিছুর আগে প্রয়োজন। প্রতিটি খারাপ পরিস্থিতি আমাদের জন্য এক একটি শিক্ষা।
- ধন্যবাদ, ম্যাম দিকনির্দেশনা ও শিক্ষামূলক এই লেখাটি অধ্যয়ন করার সুযোগ করে দেওয়ার জন্য।