You are viewing a single comment's thread from:

RE: বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস।

in Incredible India3 years ago (edited)

আমাদের ভাষার উৎপত্তি কত সালে বা কখন এই ভাষায় প্রচলন শুরু হয়েছে। সঠিক ভাবে কোনো ভাষাবিদ এখন পর্যন্ত বলতে পারে নি, কেবল মাত্র ধারণা করা হয়েছে।

  • নিঃসন্দেহে দারুন একটি শীর্ষক আপনি নির্বাচন করেছেন। তবে যেহেতু ভাষা সম্পর্কিত তথ্য, তাই আর একটু সূক্ষ্ম নজরে দেখলে বেশি ভালো হতো।

  • ভাষাতত্ত্ববিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এই দুই জন বিখ্যাত ব্যক্তিদের মতামত অধ্যয়ন করলে বাংলা ভাষা সম্পর্কিত তথ্য পাওয়া সম্ভব। তাছাড়া বাংলা ভাষার প্রাচীন যুগ ৬৫০ খ্রিস্টাব্দ থেকে শুরু। সুতরাং এটাও সঠিক বলা যায় না যে কোনো উৎপত্তির সঠিক সময় নেই।

তবে একটি কথা না বলেই নয়, মানব সভ্যতার আদিলগ্নে আমাদের ভাষা এখন যেমন আছে এরুপ ছিলো না। তারা মনের ভাবগুলো প্রকাশের জন্য নানা বিষয় নানা মাধ্যম আকার, ইঙ্গিত ব্যবহার করতেন।

  • এই অংশটুকু অসাধারণ বলেছেন ভাই। এটা একদমই সঠিক তথ্য। আরো একটি অংশ দেখলাম যেখানে আপনি বলেছেন, ভাষা একদমই প্রবাহমান নদীর মতো।
  • সব মিলিয়ে আপনার সম্পূর্ণ লেখাটি সত্যিই ভালো হয়েছে। আরো ভালো করার চেষ্টা করুন ভাই। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
Sort:  
 3 years ago 

অবশ্যই দিদি, আমার সূক্ষ নজর রাখা উচিত ছিল। সামনে এরুপ আর হবে না ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য ও পরামর্শ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 62869.35
ETH 1790.06
USDT 1.00
SBD 0.39