আত্মকেন্দ্রিকতা।
Hello Everyone,
শুভ সকাল,
আপনাদের সকলের আজকের দিনটি শুভ হোক। আজ একটি নতুন অভিজ্ঞতা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আমার আজকের অভিজ্ঞতা।
আমরা মানুষ আর আমরা সামাজিক জীব। আমরা একে অন্যের উপর নির্ভরশীল এটা যেন জন্ম লগ্ন থেকেই আমাদের সাথে জড়িত। কোনোভাবেই এই শিকলকে অতিক্রম করা আমাদের পক্ষে সম্ভব না।
তবে আপনারা সমাজের কিছু মানুষের দিকে লক্ষ্য করলেই ভিন্ন চিত্র লক্ষ্য করতে পারবেন। কিছু মানুষ রয়েছে যারা শুধুমাত্র নিজেদের নিয়ে ব্যস্ত। তবে হ্যাঁ অবশ্যই এদের মধ্যে সৎ উদ্দেশ্য এবং তার ঠিক উল্টোটা রয়েছে।
যদি কেউ নিজেকে আলাদা রেখে সকলের মঙ্গলের জন্য সামনের দিকে অগ্রসর হয়, তাহলে তার আত্মকেন্দ্রিকতা সঠিক। তবে এই ভালো মানুষের সংখ্যা অতি নগণ্য।
আমার আজকের লেখাটির কারণঃ
আমি ইতোপূর্বেও আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক বিষয় বস্তু তুলে ধরেছি এই প্ল্যাটফর্মে। আমি নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। যার উদ্দেশ্যে আমি একটি চাকরির প্রস্তুতি কোচিংয়ের সাথে সম্পৃক্ত।
আমি আগে সরাসরি ক্লাসের অন্তর্ভুক্ত ছিলাম। কিন্তু ব্যক্তিগত কিছু কারণে বর্তমানে অনলাইনে সম্পৃক্ত। তবে যখন সরাসরি ব্যাচের ক্লাসে ছিলাম তখন সবাই বেশ মিলেমিশে একটা পরিবারের মত ছিলাম।
কারন আমার কাছে একটা বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ যেটা হল সম্পর্ক। যেহেতু আমরা এখন আছি একটু পরে নাও থাকতে পারি। আবার আজ বাদে কাল ব্যক্তিগত কারণে বা চাকুরীর জন্য বিভিন্ন স্থানে স্থানান্তরিত হব।
হয়তোবা কারো সাথে দেখা হলে হতেও পারে আবার নাও হতে পারে। তবে এই সাময়িক সময়ের পরিচয় এবং পরিবারের মতো আন্তরিক সম্পর্কটা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে।
যেহেতু আমি বেশ কিছুদিন সরাসরি ব্যাচে উপস্থিত হই না, তাই কোচিংয়ের খবরাখবর সম্পর্কে একটু দূরে রয়েছি।
গতকাল হঠাৎ করে একটি বড় ভাই আমাকে কল করেছিলেন। আমাদের গ্রামেরই ছেলে। এই ভাইয়ের সাথে আমার কোচিংয়ের সুবাদে পরিচয়, তবে তার মায়ের সাথে আমার বেশ ঘনিষ্ঠতা রয়েছে।
আর বড় ভাই তার মায়ের মুখেই আমার নাম শুনেছে। আমাকে বোনের মত অনেক স্নেহ করে ভাইটি। গতকাল কল করে তার হৃদয়ে লুকিয়ে রাখা কিছু অভিব্যক্তি প্রকাশ করলেন।
তিনি বললেন যে তিনি সাধারণত ক্লাস বন্ধ করেন না। বরং যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে তার খোঁজ খবর নেন এবং ক্লাসের পড়াগুলো তাকে বুঝিয়ে দেন। অথচ এই ভাইটি হঠাৎ অসুস্থতার কারণে একদিন ক্লাসে উপস্থিত হতে পারেনি।
তারপর যখন তিনি অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। এমনকি ক্লাসে উপস্থিত থাকা ৬ জন শিক্ষার্থীর কাছে তিনি পড়া জানতে চেয়েছিলেন কিন্তু কেউ তাকে সাহায্য করেনি।
এটা শোনার পর আমিও খুব কষ্ট পেলাম। তারপর আমি তাকে শুধু সান্ত্বনা দিয়ে একটা কথাই বললাম; দাদাভাই আপনার সাহায্য করার যে মানবিক গুণাবলী আছে এগুলোকে বাচিয়ে রাখুন।
আমাদের সবকিছুর হিসাব রাখছেন ঈশ্বর। তাই ঈশ্বরের বিচার সবসময় সুমিষ্ট হবে সৎ ও মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তিদের জন্য।
এই পরিস্থিতিতে করণীয়ঃ
যেহেতু এই কোচিংয়ের পরিচালক আমাদের এলাকার ছেলে আমারই এক বড় ভাই। তাৎক্ষণিকভাবে আমি বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলাম মোবাইল কলের মাধ্যমে।
সকল বিষয় তাকে অবগত করলাম। আমি প্রথমেই বললাম, কোচিংয়ে অধ্যয়নরত চাকরি প্রত্যাশীদের ভালো ফলাফলের জন্য আগে ক্লাসের সবাইকে একটা পরিবারের অধীনে আনতে হবে। অন্যথায় কোনো ভালো ফলাফল অসম্ভব।
ঈশ্বর তাকেই সাহায্য করেন, যিনি অন্যকে সাহায্য করেন।
আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
দিদি আপনাকে ধন্যবাদ বাস্তবিক একটা উদাহরণ আমাদের মাঝে তুলে ধরার জন্য। সাহায্য করার মানসিকতা আমাদের মাঝে থেকে দিন দিন কেন জানি হারিয়ে যাচ্ছে। আমরা সবাই নিজের স্বার্থকে আগে প্রাধান্য দেই। কেউ আমাদের থেকে এগিয়ে যাক সেটা আমরা কোন ভাবেই কেন জানি মানতে পারি না।
তাই আমি বলবো এই ধরনের মনমানসিকতা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। আমাদের আরো উদার হতে হবে। সবাই মিলেমিশে কাজ করলে কাজটি অনেক সহজ হয়। ধন্যবাদ ভালো থাকবেন।
Amigo es verdad Dios ayuda a los que les brinda ayuda a los demás y siempre los buenos hermanos están hay para darle una palabra de aliento a quien lo necesite en ese momento. saludos y bendiciones.🤗