You are viewing a single comment's thread from:

RE: আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি 🌼🌼

in Incredible Indialast year

আমার এবং আমার শাশুড়ি মায়ের দুজনেরই গার্ডেনিং এর খুব সখ। তাই বিভিন্ন মৌসুমে শাশুড়ি মা বাড়ির যেটুকু অল্প পরিমাণ খোলামেলা জায়গা রয়েছে সেখানেই বিভিন্ন ধরনের গাছ লাগান। আর তাছাড়া টবের মধ্যে রংবেরঙের নানা রকম ফুল গাছ তো রয়েছেই।

এই সবকিছুর মধ্যে একটি হল বাড়ির উঠোনে বেশ বড়সড়ো একটি সাদা ফুল গাছ বা টগর ফুল গাছ আছে ( আপনি যেটাকে জাসমিন ফুল বলে উল্লেখ করেছেন)। আর তাছাড়া জাসমিন ফুল বা জুঁই ফুলেরও বেশ কতগুলো ছোট বড় গাছ রয়েছে‌। এই জুঁই ফুল গুলো আমার বেশ পছন্দের। গাছের সামনে দিয়ে গেলেই এত সুন্দর গন্ধ পাওয়া যায় যে মনটা ভরে যায়। আপনার তোলা ছবিগুলো খুব সুন্দর হয়েছে। আসলে ফুল দেখলেই মনটা ভরে যায়। ভালো থাকবেন ‌

Sort:  

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63846.13
ETH 1793.38
USDT 1.00
SBD 0.39