অপরিকল্পিত Date এ যাওয়া

in Incredible India13 hours ago

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি গল্প শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।

গতকাল আমার এবং আমার বরের একটা ব্যস্ত সিডিউল ছিল। তাই সারাদিন আমরা নিজেদের কাজে খুবই ব্যস্ত ছিলাম। তাছাড়া দুই দিন আগে একটা সামান্য বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা ছোটখাটো বিবাদও হয়েছিল। যেটার মীমাংসা গতকাল রাতের আগেও হয়নি। তাই আমি একটু ওর ওপরে অভিমান করেই ছিলাম। ঝামেলাটা এমন কোন বড় বিষয় নিয়ে নয়। তবে কখনো কখনো খুব তুচ্ছ বিষয়ও মনে খুব কষ্ট দেয়। আমাদের মধ্যে ঝামেলাটা হয়েছিল একটা পাঞ্জাবি পরা নিয়ে। আমাদের একটা জায়গায় যাওয়ার ছিল, তাই আমি আমার বরের জন্য একটা পাঞ্জাবি বের করে রেখেছিলাম আর নিজের জন্য ম্যাচিং করে একটা শাড়িও বের করে রেখেছিলাম। তবে আমার বর কোন মতেই পাঞ্জাবি পরতে রাজি হচ্ছিল না। আমি জানি জামা কাপড় পরার ব্যাপারে নিজেরও একটা মতামত থাকে তবে আমাদের যেখানে নিমন্ত্রণ ছিল সেখানে অনেকেই পাঞ্জাবি পরত। তাই আমিও ওর জন্য একটা পাঞ্জাবি বের করে রেখেছিলাম। তবে সেটা কোনো ভাবেই ওকে পরাতে পারিনি। তাই রাগ করে আমিও শাড়ি না পরে একটা চুড়িদার পরেই গিয়েছিলাম।

এই ছিল আমাদের ঝগড়ার টপিক। খুবই তুচ্ছ ব্যাপার। তবে আমি খুব শখ করে একটা শাড়ি পরবো ভেবেছিলাম। কিন্তু সেটা না হওয়ার ফলে তুচ্ছ ব্যাপারটা আমার কাছে একেবারেই তুচ্ছ বলে মনে হচ্ছিল না। যাইহোক, সেই রাগ দুইদিন ছিল। তাই গতকাল রাতে হঠাৎ করেই আমার বর বলে, "চলো একটু ঘুরে আসি।" আমিও গিয়েছিলাম। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই দূরে কোথাও যাইনি। আমরা গিয়েছিলাম আমাদের শহরে নতুন খোলা একটা ক্যাফেতে।

1000455316.jpg

ক্যাফেটার নাম আমার এই মুহূর্তে একেবারেই মনে পড়ছে না। খুব অল্প জায়গার মধ্যে ক্যাফে টা রয়েছে। একসঙ্গে খুব বেশি মানুষজন সেখানে বসতে পারবে না। ১৫ থেকে ১৬ জন মত একবারে বসতে পারবে। প্রথমে ক্যাফেতে ঢুকতেই দেখলাম বাঁদিকে একটা গেমিং জোন রয়েছে। সেখানে একটা বোতাম রয়েছে যেটা প্রেস করে ছেড়ে দিতে হবে এবং তাতে খুব দ্রুত গতিতে নাম্বার আসছিল। এবং যদি সেটা ১০.০০ তে স্টপ করতে পারে তাহলে একটা স্টিম চিকেন মোমো ফ্রি ছিল। যদিও সেটা করতে পারা খুবই কঠিন ব্যাপার ছিল। আমি কিংবা আমার বর কেউই সেটা করতে পারিনি। শুধু আমরাই নই, আমরা সেখানে থাকাকালীন যারা যারা ট্রাই করেছিল কেউই করতে পারেনি।

এরপর আমরা মেনু চার্ট দেখে একটা কম্বো প্যাকেজ অর্ডার করেছিলাম। কম্বোতে ছিল coffee+waffle+steam chicken momo... এই কম্বোটার দাম ছিল ১৫০ টাকা, মানে ৪৬ স্টিম মতো। দাম অনুযায়ী খাবার ভালোই ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের জন্য coffee দিয়ে গেল। আমাদের দুই কাপ কফি দিয়েছিল, যদিও আমরা ভেবেছিলাম হয়তো এক কাপ কফি দেবে। যেহেতু আমরা একটাই কম্বো অর্ডার করেছিলাম।

1000454711.jpg

কফিটা সত্যিই খুব ভালো ছিল। যদিও আমি চা কিংবা কফি কোনটাই খুব বেশি পছন্দ করি না তবে আমার বর এগুলো খুবই পছন্দ করে এবং দিনে অনেকবারই চা কিংবা কফি খায়। ওর তো কফিটা দারুন লেগেছিল। তবে আমাদের একটু ডাউট হচ্ছিল যে ওরা কি দুটো কম্বো অর্ডার নিয়েছে নইলে আমাদের দুই কাপ কফি কেন দিলো। তাই আমার বর আবার জিজ্ঞাসা করতে গিয়েছিল তবে ওরা বলল দুইজন থাকলে দুই কাপ কফিই দেয়। ব্যাপারটা বেশ ভালোই লাগলো। হয়তো নতুন ওপেন হয়েছে তাই একটু ছাড় দিচ্ছে কাস্টমার বাড়ানোর জন্য। সে যাই হোক, এরপর চলে এলো আমাদের স্টিম চিকেন মোমো।

1000454720.jpg
মোমোটা খুব বেশি ভালো হবে সেটা আমি সত্যিই আশা করিনি। কারণ কৃষ্ণনগরের একটা জায়গার মোমো আমার অসাধারণ লাগে তাই সেই জায়গা বাদে অন্য জায়গার মোমো আমার খুব বেশি ভালো লাগে না। তবে এখানকার মোমোটাও কিন্তু অসাধারণ ছিল। সঙ্গে থাকা দুটো চাটনিও খুব ভালো ছিল। তবে এই সমস্ত ক্যাফে দিয়ে মোমো খেলে স্যুপ দেয় না, যেটা অন্য জায়গায় গেলে দেয়। মোমো খাওয়া শেষ হলে আমাদের Honey waffle টা দিয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে আমি কিন্তু আগে কখনো waffle খাইনি। এই প্রথমবার খেয়েছিলাম। খুব ভালো লেগেছে সেটা বলবো না কারণ প্রচন্ড মিষ্টি লাগছিল। আমার মনে হল চকলেট waffle টা হয়তো খেতে আরো বেশি লোভনীয় হবে।

1000454721.jpg
যাইহোক, এইরকম একটা sudden date এ গিয়ে সমস্ত রাগ অভিমান ভুলে হাসি মনে আমরা আবার বাড়ি ফিরে এলাম। আজ তাহলে এখানেই শেষ করছি। অন্য কোন দিন আমি অবশ্যই আপনাদের সাথে ক্যাফেটার নাম শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60220.32
ETH 1618.00
USDT 1.00
SBD 0.38