খই- দই মাখার রেসিপি

in Incredible Indialast month (edited)

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আজকে আবারো চলে এসেছি আপনাদের সাথে এক নতুন রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।

আজকে আমি আপনাদের সাথে আমার খুব পছন্দের একটি খাবারের রেসিপি শেয়ার করব। ঘরে থাকা খুব অল্প সামগ্রী দিয়েই এই সুস্বাদু খাবারটি বানিয়ে ফেলা যায়। বাঙালিরা এই খাবারের সাথে খুব ভালোভাবে পরিচিত। সেটি হল খই দই মাখা। সাধারণত কোন পুজোতেই আমরা এই খইদই মাখা বানিয়ে থাকি। সরস্বতী পুজো কিংবা লক্ষ্মী পুজোতে ঘরে ঘরে এই খই দই মাখার প্রচলন রয়েছে। প্রসাদ হিসেবে যখন বানানো হয় তখন যেন এর স্বাদ আরো অনেক বেড়ে যায়।

তবে আজ কোন প্রসাদ নয়। আজকে আমি বাড়িতে এমনিই বানিয়েছিলাম। আমার শ্বশুরমশাই যেহেতু পুজো করেন তাই অনেক খই, ফলমূল ইত্যাদি প্রণামিতে পান। তাই বাড়িতে অনেকদিন ধরেই খই ছিল। সেজন্য সকালে ভাবলাম আজকে খই দই মাখা খেয়ে সকালের ব্রেকফাস্ট সারবো। যেমন ভাবনা তেমন কাজ। বরকে বাজারে পাঠিয়ে দই আর কলা কিনিয়ে আনালাম। আমার সত্যিই খই দই মাখা খেতে খুব ইচ্ছে করছিল। তাই বসে পড়লাম সমগ্র সামগ্রী নিয়ে।

1000424235.jpg

চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটি বানিয়েছিলাম....

উপকরণ

নংসামগ্রীপরিমাণ
খই২০০ গ্রাম
চিনিএক চামচ
সন্দেশদুটো
দই১০০ গ্রাম
কলা২ টো
মুরখিএক কাপ

1000424212.jpg

পদ্ধতি

ধাপ ১ :

প্রথমে একটি পাত্রে ২০০ গ্রাম খই নিয়ে নেব‌। তার মধ্যে এক কাপ মুরখি নিয়ে নেবো।

1000424214.jpg

ধাপ ২ :

এরপর দুটো কলা নিয়ে নেব। সেগুলোর খোসা ছাড়িয়ে খই এর মধ্যে দিয়ে দেব।

1000424216.jpg

ধাপ ৩ :

এরপর তার মধ্যে দুটো সন্দেশ দিয়ে দেব। এটা যদি কেউ skip করতে চাই সেটাও করতে পারে। তবে সন্দেশ দিলে স্বাদ অনেক ভালো আসে। তাই আমি বাড়িতে এইরকম খইদই মাখা বানালে সন্দেশ দিই।

1000424218.jpg

ধাপ ৪ :

এরপরে তার মধ্যে দিয়ে দেব ১০০ গ্রাম দই। যেহেতু খই এর মধ্যে কোন দুধ বা জল দেব না তাই পুরো খইটাকে মাখতে যতটা দই লাগবে দিতে হবে। এটাই এই রেসিপির প্রধান উপকরণ।

1000424220.jpg

ধাপ ৫ :

এরপর এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব। বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই কারণ গুড়ের মুরখি গুলো এমনিতেই মিষ্টি হয়। তাই বেশি চিনি দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে।

1000424222.jpg

ধাপ ৬ :

এরপর এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আমরা সাধারণত হাত দিয়েই এটা মাখাই। চামচ দিয়ে মাখলে সেরকম স্বাদ পাওয়া যায় না। তাই হাত দিয়ে মেখে তৃপ্তি করে খেতেই আমরা পছন্দ করি।

1000424224.jpg


এই ছিল আমার খুব পছন্দের একটি খাবার জিনিসের রেসিপি। আমি তো এটা খেতে খুব পছন্দ করি। আপনারাও চাইলে একবার আপনাদের বাড়িতে এই খই দই মাখা বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
Loading...
Congratulations! Your post has been upvoted from sc-09 account.

1000080942.png

Curated by : wirngo

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61240.63
ETH 1620.29
USDT 1.00
SBD 0.42