আলু, কলা দিয়ে রুই মাছের ঝোল

in Incredible Indialast year

নমস্কার বন্ধুরা। আপনারা সকলে কেমন আছেন? আজ আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করে নেওয়ার জন্য। আজ আপনাদের সাথে আমার একটি নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে।

কথাতেই আছে, "মাছে-ভাতে বাঙালি।" বাঙালির পছন্দের খাবারের মধ্যে একটি হল মাছ । দুপুরের খাবারে এক টুকরো মাছ থাকলে যেন খাবারটা আরো বেশি জমে যায়। আমি তো মাছ খেতে ভীষণ ভালোবাসি। তাই দুপুরে মাছ হলে আমার পেট পুজো টা যেন একটু বেশিই ভালো হয়।

সচরাচর বৌদিই দুপুরের রান্না করে, তবে আজকে বৌদি র বাড়ি না থাকায়, রান্নার দায়িত্ব পড়ে আমার ওপর। প্রতিদিনের ন্যায় আজকেও একটা ব্যস্ততম দিন ছিল। রান্না করার মত ইচ্ছা বা সময় কোনোটাই ছিল না। তবে বাড়িতে যেহেতু দাদা ছিল তাই রান্না করতেই হতো। তাছাড়া আপনাদের সাথেও বহুদিন কোনো রান্নার রেসিপি শেয়ার করা হয়নি। তাই ভাবলাম রান্না যখন করব তখন আপনাদের সাথেও রেসিপি টা শেয়ার করি। আজকে আমি রান্না করেছিলাম আলু ও কলা দিয়ে রুই মাছের ঝোল।

1000261573.jpg

চলুন তাহলে জেনে নিই আমি কিভাবে এই রেসিপিটি বানিয়েছিলাম----

উপকরণ

নংসামগ্রীপরিমাণ
রুই মাছ৭ পিস
আলু৩ টে
টম্যাটো১টা
লবণপরিমাণ মতো
আদাপরিমাণ মতো
রসুনপরিমাণ মতো
গোটা জিরেসামান্য
হলুদপরিমাণ মতো
কাঁচা লঙ্কাপরিমাণ মতো
১০রিফাইন অয়েলপরিমাণ মতো
১১কাঁচা কলা২ টো
১২টমেটোএকটা
১৩আলু৩টে
১৪চিনিপরিমাণ মতো
১৫জিরের গুঁড়ো১ চামচ
১৬লঙ্কার গুঁড়ো১ চামচ
১৭গুঁড়ো গরম মশলাসামান্য

পদ্ধতি

ধাপ ১ :

প্রথমেই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে, তাতে লবন ও হলুদ মাখিয়ে নিয়েছিলাম।

1000261550.jpg

ধাপ ২ :

এরপর ওভেনে কড়াই চাপিয়ে, কড়াই গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য ও লবণ দিয়ে দেব। তেলের মধ্যে সামান্য লবন দিয়ে দিলে মাছ ভাজার সময় মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যায় না। তাই কড়াই এর সাথে লেগে যেতে পারে এমন কোন কিছু ভাজার ক্ষেত্রে আমি সবসময় তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিই। এরপর তার মধ্যে একে একে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম।

1000261552.jpg

ধাপ ৩ :

এরপর মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। কড়া করে মাছ ভাজলে আমার বেশি ভালো লাগে, তাই আমি সেই ভাবেই ভেজে নিয়েছিলাম।

1000261554.jpg

ধাপ ৪ :

মাছ ভাজতে ভাজতে অন্যদিকে ৪ টে আলু, ২ টো কলা ও একটা টমেটো কেটে নিয়েছিলাম।

1000261556.jpg

ধাপ ৫ :

এরপর সেই মাছভাজা তেলের মধ্যেই আরো একটু তেল দেব। তারপর তেল গরম হয়ে গেলে তার মধ্যে গোটা জিরে দিয়ে দেব। এরপর তার মধ্যে কেটে রাখা আলু গুলো দিয়ে দেব।

1000261558.jpg

ধাপ ৬ :

এরপর আলুগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর আরো একটু ভেজে নেব।

1000261560.jpg

ধাপ ৭ :

আলুগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কলা। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব।

1000261562.jpg

ধাপ ৮ :

কলাগুলো সামান্য ভাজা হয়ে গেলে, মাঝখানে একটু জায়গা করে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট ও হলুদ গুঁড়ো।

1000261564.jpg

ধাপ ৯ :

এরপর তার মধ্যে একে একে দিয়ে দেবো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও কেটে রাখা টমেটো।

1000261566.jpg

ধাপ ১০ :

এরপর খুব ভালোভাবে মসলাগুলোকে আলু ও কলার সাথে ভাজা করে নেব। মসলার কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব।

1000261568.jpg

ধাপ ১১ :

এরপর ভালোভাবে ফুটিয়ে আলু ও কলা গুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেবো।

1000261570.jpg

ধাপ ১২ :

এরপর আলু ও কলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে, তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এরপর এক মিনিট ফুটিয়ে নেব। সবশেষে সামান্য গরম মশলার গুঁড়ো ছিটিয়ে রান্না টাকে শেষ করব।

1000261572.jpg

ফাইনাল লুক----

1000261573.jpg

এই ভাবেই আমি আমার আজকের দুপুরের রান্নাটা সম্পন্ন করেছিলাম। আপনারা সকলে জানাবেন আপনাদের আমার আজকের রান্নাটি কেমন লাগলো। আজ তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ‌।

Sort:  
Loading...
 last year 

আমাদের বাঙালি বাড়িতে সচরাচর রুই মাছটা বেশি খাওয়া হয়। আমিও প্রায় দিন বাড়িতে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল বানায়। বাড়িতে বৌদি না থাকার জন্য তুমি দুপুরে রান্না বান্না করেছিলে। আমিও এইরকম ঘরোয়া ভাবে বাড়িতে যেকোনো রেসিপি খেতে খুব পছন্দ করি। আমার পছন্দের রেসিপি তুমি শেয়ার করেছ। ছবিসহ উপকরণের মাধ্যমে প্রত্যেক ধাপে ধাপে রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63447.16
ETH 1663.05
USDT 1.00
SBD 0.42