You are viewing a single comment's thread from:

RE: "নিজের কাজের প্রতি নিজের একনিষ্ঠতা ও সম্মান সর্বাগ্রে জরুরি"

in Incredible India3 years ago

আমাদের এখানেও একজন ডাক্তারবাবু সমস্ত পেশেন্ট দেখা শেষ হওয়ার পর সব শেষে পেশেন্টেদের রিপোর্ট চেক করেন এবং রিপোর্ট চেক করার জন্য কোন ফিস নেন না। ভাবাই যায় না নিজেই দুটো দোকানের মালিক হয়েও তিনি সব কাজ নিজেই করছেন। ওনার মানসিকতার কোন তুলনা নেই। অহংকারই মানুষের পতনের মূলে আর এই ভদ্রলোকের মধ্যে কোনও অহংকার নেই। উনি সত্যিই শ্রদ্ধার যোগ্য একজন ব্যক্তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোষ্টের মাধ্যমে এই ভদ্রলোকের কথা শেয়ার করার জন্য। না হলে জানতেই পারতাম না। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা রইলো।

Sort:  
 3 years ago 

আমরা বরাবর উল্টো প্রকৃতির মানুষ দেখে অভ্যস্থ। তাই ব্যাতিক্রমী মানুষ খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করে। সত্যিই উনি শ্রদ্ধার যোগ্য। যেভাবে উনি ওনার কর্মচারীদের সাথে আচরণ করছিলেন, সেটা প্রশংসনীয়। নিজেই চা নিয়ে তাদের দিলেন, কিন্তু বরাবর আমরা দেখেছি, মালিক বসে থাকে আর কর্মচারী এসে চা দেন। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58543.63
ETH 1568.89
USDT 1.00
SBD 0.38