তেজপাতার চমৎকৃত ভেষজ গুণাগুণ
আমরা বাঙালিরা বিভিন্ন রান্নায় তেজপাতা কে ফোঁড়ন হিসেবে ব্যবহার করে থাকি। জানেন কি তেজপাতার মধ্যে অজস্র ভেষজ গুণাগুণ রয়েছে। আসুন দেখে নেওয়া যাক তেজপাতা থেকে আমরা কি কি স্বাস্থ্য সম্বন্ধীয় লাভ পেতে পারি।
পরিপাকে সহায়তা
তেজপাতার সেবনে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়। এর মধ্যে থাকা সিনিওল এবং ইউজেনল তেল হজম সংক্রান্ত সমস্যাগুলিকে দূর করে। কোনো রান্নায় তেজপাতা ব্যবহার করলে তা বদহজম দূর করতে সাহায্য করে।
হার্টের স্বাস্থ্যের উন্নতি
তেজপাতার মধ্যে এমন কিছু যৌগ উপাদান রয়েছে যা হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এর মধ্যে থাকা রুটিন এবং ক্যাফেইক অ্যাসিড রক্তনালীর ব্লকেজ দূর করে এবং কোলেস্টেরলের মাত্রা কমায়। প্রতিদিন রান্নায় তেজপাতা ব্যবহার করলে আপনার হার্ট অবশ্যই শক্তিশালী হবে এবং হৃদরোগ জাতীয় রোগের সম্ভাবনা থেকে আপনি মুক্ত থাকবেন।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ
তেজপাতার মধ্যে প্রাকৃতিকভাবেই প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এর মধ্যে উপস্থিত পার্থেনোলাইড এবং লিনালুলের মতো যৌগগুলি আর্থ্রাইটিস এবং প্রদাহজনিত রোগগুলির হাত থেকে আমাদের রক্ষা করে।
ব্লাড সুগার নিয়ন্ত্রণ
গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে তেজপাতা ব্লাড সুগার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। এর মধ্যে উপস্থিত পলিফেনল ইনসুলিনের কার্যকারিতা কে বৃদ্ধি করে। ডায়াবেটিস রোগীদের তাদের রান্নায় প্রতিদিন অবশ্যই তেজপাতার প্রয়োগ করা উচিত।
শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি
তেজপাতা হাঁপানি এবং ব্রঙ্কাইটিস এর মতো রোগ গুলির হাত থেকে আমাদের রক্ষা করে। এই কারণে বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে তেজপাতা বহুল পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। উষ্ণ গরম জলে তেজপাতা দিয়ে তার ভেপার নিলে শ্বাসনালীর ব্লকেজ দূর হয়।
অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান
তেজপাতার মধ্যে প্রাকৃতিকভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে। এই কারণে এটি ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে লড়াই করে আমাদের সাধারণ অসুখ-বিসুখের হাত থেকে রক্ষা করে।
মানসিক স্বাস্থ্যের উন্নতি
তেজপাতার সুগন্ধ আমাদের দৈনন্দিন জীবনের স্ট্রেস কমাতে সাহায্য করে।এই কারণে অ্যারোমাথেরাপিতে তেজপাতা যুক্ত তেল ব্যবহার করা হয়।
স্বাদ বর্ধক
আমরা যারা যারা রান্নায় তেজপাতা ব্যবহার করে থাকি তারা সকলেই জানি যে তেজপাতার প্রয়োগে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়।
তাহলে জানতে পারলেন, তেজপাতা শুধুমাত্র একটা সাধারণ পাতা বা সাধারণ রান্নার মশলা না, এর মধ্যে রয়েছে অজস্র ভেষজ গুণাগুণ। সবল হার্ট, ব্লাড সুগার নিয়ন্ত্রণ থেকে শুরু করে ফুসফুসকে সুরক্ষা প্রদান, আমাদের স্বাস্থ্য রক্ষায় তেজপাতা একটি বিশেষ ভূমিকা নিয়ে থাকে।
যারা কোনোদিনও তেজপাতা ব্যাবহার করেননি, তারা আজই তাদের রান্নাঘরে তেজপাতা নিয়ে আসুন। প্রতিদিন আপনার রান্নায় তেজপাতাকে সামিল করুন। এর চমৎকারিত্ব দেখে আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না। দৈনিক তেজপাতা ব্যবহারে আপনার স্বাস্থ্যের অবশ্যই উন্নতি ঘটবে।
10% beneficiary to @meraindia
আজকে আপনি আপনার পোস্টে তেজপাতার ভেষজ গুনাগুন নিয়ে আলোচনা করেছেন। তেজপাতা আমরা তরকারিতে ব্যবহার করি সেই সাথে তেজপাতা দিয়ে আমরা চা তৈরি করি। যেই চা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার।
আজকে আপনার পোস্ট পরিদর্শন করার মাধ্যমে। তেজপাতার অনেকগুলো উপকারিতা সম্পর্কে জানতে পারলাম। অবশ্যই এই তেজপাতা খাওয়ার অপকারিতা রয়েছে। সেটা যদি শেয়ার করতেন আর ভালো হতো। ধন্যবাদ ভালো থাকবেন।
তেজপাতার ভেষজ সেটা আমি জানতাম কিন্তু তেজপাতার যে এত উপকারী তা আগে জানা ছিল না। আপনার লেখাটা পড়ে বৃস্তারিত জানতে পারলাম। আপনার পোস্টটি পড়ে বুঝা যাচ্ছে আপনার লেখার হাত খুবই ভালো। আপনি খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আমার মাঝে মাঝে আপনার লেখার মধ্যে যে সমস্যা গুলো উল্লেখ করেছেন তা হলে তেজপাতা দিয়ে সমাধান করার চেষ্টা করি।
যাইহোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা শিক্ষামূলক পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার জন্য অপেক্ষা থাকলাম। আপনি ভালো থাকবেন সবসময় সেই কামনা করি।
ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।
@pijushmitra,
আমাদের পাশে থাকা অনেক উপাদান বা পাতার গুণাগুণ সম্পর্কে আমরা জানিনা। যার মধ্যে এই তেজপাতা ও একটি। তবে আপনার লেখা থেকে অনেক তথ্য জানতে পারলাম।
তেজপাতার এত এত গুণাগুণ সম্পর্কে আমার আগে কখনোই জানা ছিলনা। এ তো দেখি ওষুধের থেকে বড় ওষুধ। ধন্যবাদ এত সুন্দর তথ্য শেয়ার করার জন্যে।
তেজপাতার উপকারিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন জেনে খুবই ভালো লাগলো ৷ তাছাড়াও তেজপাতা রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে ৷ তাতে দেখা যায় সবজীতে অনেক স্বাদ বেড়ে যায় ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
বাহ্ দারুন তো আপনি খুব সুন্দর ভাবে তেজপাতার গুনাগুণ সম্পর্কে অনেক তথ্য বহুল একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আমি খুব উপকৃত হয়েছি আপনারা পোস্ট টি পড়ে। ধন্যবাদ আপনাকে।
তেজপাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
সময় নিয়ে আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।