নিউমেরোলজি অনুসারে ২০২৪ সাল আপনার কেমন যাবে (পার্ট ৩ অন্তিম পর্ব)

in Incredible India3 years ago

প্রথমে জেনে নেওয়া যাক ২০২৪ এর বর্ষফল আপনি কিভাবে গণনা করবেন। একটি উদাহরণের মাধ্যমে আমি আপনাদের বোঝাচ্ছিঃ- ধরা যাক আপনার সম্পূর্ণ জন্ম তারিখ হল ৩০/০৬/ ১৯৯৯। এবার আপনাকে আপনার নিজের ২০২৪ এর বর্ষফল জানতে হবে। এর জন্য প্রথমেই আপনি আপনার সম্পূর্ণ জন্ম তারিখের সংখ্যাগুলিকে যোগ করুন। ৩০/০৬/১৯৯৯ ➔ ৩+০+০+৬+১+৯+৯+৯ = ৩৭ ➜ ৩+৭ = ১০ ➜ ১+০ = ১। তাহলে জন্ম তারিখের মূখ্যাঙ্ক হলো ১।

এবার আপনি ২০২৪ এর সংখ্যাগুলিকে যোগ করুন। ২০২৪ ➔ ২+০+২+৪ = ৮। তাহলে ২০২৪ সালের মুখ্যাঙ্ক হল ৮।

এবার আপনার জন্ম তারিখের মুখ্যাঙ্ক এবং ২০২৪ সালের মূখ্যাঙ্ক দুটি যোগ করুন ➔ ১+৮ = ৯। তাহলে আপনার ক্ষেত্রে ২০২৪ সালের বর্ষ অঙ্ক হচ্ছে ৯ এবং বর্ষপতি হচ্ছে মঙ্গল। এই হিসেবে আপনার বর্ষফল গণনা করা হবে।

|| বর্ষ অঙ্ক ৭ ||

7.pngPhoto Credit: Pixabay

উপরে উল্লিখিত সূত্র অনুযায়ী যাদের বর্ষ অঙ্ক ৭ হবে, তারা পুরো ২০২৪ সাল কেতু গ্রহের দ্বারা প্রভাবিত হবেন। এই বছরে আপনাকে সব সময় সজাগ থাকতে হবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে এবং তার থেকে লাভবান হবেন। এই বছরে আপনি বাস্তবের থেকে কল্পনার জগতে বেশী বিচরণ করবেন।

কোনো ব্যক্তিকে চিনতে আপনার ভুল হবে এবং তার থেকে আপনার হানী হতে পারে। নিয়মিত আয় বজায় থাকলেও সমস্যার সম্মুখীন হতে হবে। এই বছরটি কোনো নতুন কাজ শুরু করা বা কোনো নতুন ব্যবসা আরম্ভ করার জন্য উপযুক্ত নয়। এমনকি এই বছরে আপনার চাকরী ক্ষেত্রেও পরিবর্তন করা উচিত নয়। মানসিক দুশ্চিন্তা বাড়বে এবং অনেক ক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে না।

যদিও দার্শনিক এবং জ্যোতিষীদের জন্য এই বছরটি শুভ। এই বছরে আপনার মূত্র বিকার এবং গাঁটের বেদনার আশঙ্কা রয়েছে। আপনার জন্মদিনের মূলাঙ্ক যদি ৪ অথবা ৮ হয় তবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

|| বর্ষ অঙ্ক ৮ ||

8.pngPhoto Credit: Pixabay

পোস্টের প্রথমে উল্লিখিত সূত্র অনুযায়ী যাদের বর্ষ অঙ্ক ৮ হবে, তারা পুরো ২০২৪ সাল শনি গ্রহের দ্বারা প্রভাবিত হবেন। এই বছরে বাধা-বিঘ্ন, নিরাশা এবং সমস্যা থাকবে। অনেক কাজ হতে হতেও আটকে যাবে। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে সফলতা আসবে।

পড়াশোনায় মন বসবে না। যেকোনো কাজের ফল পেতে অনেক সময় লাগবে। উন্নতিমূলক কাজে বাধা সৃষ্টি হবে। অসফলতার কারণে মনে হতাশা আসবে। আর্থিক অনটন থাকবে। পরিশ্রম এবং সাহসের দ্বারাই কোনো কাজ সম্পন্ন হবে।

তবে এই বছরটি উদ্যোগপতি, বৈজ্ঞানিক এবং কয়লার ব্যবসায়ীদের জন্য শুভ। আপনার জন্মদিনের মূলাঙ্ক যদি ১ বা ৪ হয় তবে পিতার সাথে এবং আপনার জন্মদিনের মূলাঙ্ক যদি ২ বা ৭ হয় তবে মায়ের সাথে মতের অমিল থাকবে। পরিবারে কোনো বয়স্ক লোকের মৃত্যুর সম্ভাবনা আছে। পঙ্গু এবং অনাথদের ভোজন করালে শুভ হবে।

|| বর্ষ অঙ্ক ৯ ||

9.pngPhoto Credit: Pixabay

পোস্টের প্রথমে উল্লিখিত সূত্র অনুযায়ী যাদের বর্ষ অঙ্ক ৯ হবে, তারা পুরো ২০২৪ সাল মঙ্গল গ্রহের প্রভাবে থাকবেন। এই বছরটি আর্থিক দৃষ্টিতে আপনার জন্য শুভ। আকস্মিক ধন লাভের যোগ আছে। নিজের ব্যবসার বিস্তারের জন্য এটি একটি উত্তম বছর।

এই বছরে আপনার আত্মিক শক্তির বৃদ্ধি ঘটবে। অনেকদিনের কোনো মনোবাসনা পূর্ণ হবে। ঘরে মাঙ্গলিক কার্য হবে। আধ্যাত্মিক ক্ষেত্রে মন দিলে বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় এবং চাকরীতে সফলতা প্রাপ্ত হবে। যদিও উচ্চপদাধিকারীর সাথে মতভেদ হবে কিন্তু তার প্রতিকূল প্রভাব আপনার জীবনে বিশেষ পড়বে না। আপনি নিজের উদ্দেশ্য পূরণ করতে সম্পূর্ণ সফল হবেন।

এই বছরে আপনাকে সামাজিক ভাবে বিশেষ সক্রিয় থাকা দরকার। যদি আপনার জন্মদিনের মূলাঙ্ক ৮ হয়, তবে সেক্ষেত্রে দুর্ঘটনা বা শারীরিক কষ্টের আশঙ্কা থাকবে। ডাক্তার, সেনা এবং পুলিশ আধিকারিকদের জন্য এই বছরটি বিশেষ শুভ, আর খেলোয়াড়দের জন্য তো অতি শুভ বছর।

বিঃদ্রঃ এগুলি সাধারণ পূর্বাভাস মাত্র। সঠিক ফলাদেশ জানার জন্য জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, জন্ম সময় এবং জন্ম স্থান জানা আবশ্যক।

10% beneficiary to @meraindia

25% beneficiary to @null

The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram

Sort:  
Loading...
 3 years ago 

আপনার দেওয়া ক্যালকুলেশন গুলো বেশ জটিল বুঝতে পারা কঠিন তবে কয়েক বার ভালো করে পড়লে এয়তো বুজতে পারবো। আপনার আগের দেওয়া পোস্ট গুলো পড়ে বেশ গুলিয়ে ফেলেছিলাম বুঝতে অনেক কষ্ট হচ্ছিল তাই মাঝপথে থামিয়ে দিলাম। তবে আমার কাছে ক্যালকুলেশনটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যাই হোক এই ক্যালকুলেশন ধারা অনেকের উপকার হবে। ভালো থাকবেন এবং ধন্যবাদ আপনাকে উপকারী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার পোস্ট ওপেন করার সাথে সাথেই জানতে পারলাম কিভাবে, আমরা বর্ষ ফল গণনা করব। একটু একটু করে যখন আপনার পোস্ট পড়া শুরু করলাম। তখন বুঝতে পারলাম আপনি এবার বছর ৭-৮-৯ নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন।

এ বিষয়গুলো আমার কাছে একেবারেই অজানা। আমি এই বিষয়টা নিয়ে আপনার পোস্ট পড়ে এবং
নিজের পরিচর্যা করার মাধ্যমে, কিছুটা হলেও ধারণা পেলাম। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

খুব সুন্দর করে আপনি আজও নিউমারলজি নিয়ে পোস্ট করেছেন।আপনার পোস্ট অনুসারে আমি নিজেকে মিলিয়ে রাখলাম।যদি সেরকম কিছু ঘটে তাহলে জীবনের কিছু সমস্যা সমাধানের উপায় হবে।ধন্যবাদ আপনাকে এত কঠিন বিষয় সাবলীল ভাবে উপস্হাপনের জন্য।

সত্যি কথা বলতে ভাই আমার এই সব বিষয়ে কোন ধরনের ধারণা নেই তবুও পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো ৷

ধন্যবাদ আপনাকে অন্তিম পর্ব আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 3 years ago 

ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে বলে। আপনিও ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনা করি।

আপনার পোস্ট টি পড়ে আমার অনেক ভালো লাগলো। আমার বুঝতে অনেক সময় লাগলো আপনার পোস্ট এর বিষয় টা কিন্তু অনেক সময় ঘাঁটা ঘাঁটি করার পর বুঝতে পারলাম। আপনার দেওয়া কৌশল গুলো অসাধারণ। আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59323.46
ETH 1593.23
USDT 1.00
SBD 0.38