You are viewing a single comment's thread from:

RE: আমাদের দেশের পরিপ্রেক্ষিতে লিঙ্গ বৈষম্য।

in Incredible India3 years ago

আসলে দিদি আপনার পোস্টটি পড়ে আমি সত্যিই হতবাক।জানিনা কমেন্ট হিসেবে কি লিখলে আমার মনের যথার্থ ভাবটা প্রকাশ পাবে।

বর্তমান যুগে দাড়িয়েও যেসব বাবা মা মেয়ে সন্তানকে পরিবারের বোঝা মনে করে,মেয়েদেরকে ছেলে সন্তানের থেকে কম মুল্যায়ন করে, মেয়েদের মতামতকে অগ্রাহ্য করে তারা আসলে বাবা মা হবার যোগ্যতাই রাখে না।

আপনার পাশের বাড়ির মেয়েটার মায়ের কাছে আমার শুধুমাত্র একাই প্রশ্ন যে,উনি নিজে কি মেয়ে নন?একজন মা হয়ে নিজের মেয়েকে তার ছেলের থেকে কম মুল্যায়ন কিভাবে করে?

আমি ব্যক্তিগতভাবে মনে করি, হয়তো ঐ মহিলার মাতৃত্বে আর লিঙ্গে দুটোতেই সমস্যা রয়েছে।

শুধুমাত্র সন্তান প্রসব করলেই মা হওয়া যায় না।হাজারো অগ্নিপরিক্ষার মধ্য দিয়ে পাশ করে তার পরে একজন মেয়ে মা হয়ে ওঠে।

আসলে দিদি বলতে চাইলে হয়তো পরো রাত লিখেও ঐ মহিলার ওপরে আমার ক্ষোভ কমবে না।তাই আমি আর বেশি লিখতেও চাচ্ছি না।

আমি শুধু এতটুকুও বলতে চাই,আজকের পর থেকে নিজেকে একজন মা হিসেবে পরিচয় দিতে ঐ মহিলার উচিৎ আগে দশবার ভেবে নেওয়া।

#miwcc

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62836.04
ETH 1765.30
USDT 1.00
SBD 0.39