“কোরাল মাছের চপ” তৈরির ঘরোয়া সহজ রেসিপি
| “কোরাল মাছের চপ” |
|---|
Hello,
Everyone.
| “মাছের চপ তৈরিতে আমার যা যা প্রয়োজন হচ্ছে” |
|---|
ধাপ ১
মাছের টুকরো গুলো লবণ ও লেবু দিয়ে ভালো করে ধুয়ে নেব। তাতে একটু সরিষার তেল ,লবণ ও সামান্য পরিমাণে হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দিব।
ধাপ ২
একটি কড়াইতে অল্প পরিমাণে সরিষার তেল দিব এবং তেল গরম হলে মাছ গুলো হালকা ভেজে নিব এক্ষেত্রে অনেকে মাছগুলো সিদ্ধ করে নিতে পারে তবে আমি মনে করি সেদ্ধ করলে মাজের ভিতরে পানি ঢুকে যায় এবং আমার কাছে ঝামেলার মনে হয় তাই আমি মাছ গুলো হালকা ভেজে নিলাম ।তাতে মাছের গন্ধটাও থাকবে না ।
ধাপ ৩
এবার মাছ গুলো তুলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো । ভালো করে মাছের কাঁটা বেঁচে নিতে হবে ।চপের ভিতরে কোন প্রকার কাটা রাখা যাবে না ।কোরাল মাছে বেশি একটা কাটা থাকে না ।মাছ টি এমনি অনেক সুস্বাদু আর খুব নরম হয়ে থাকে তাই এই মাছটি দিয়ে চপ করলে সবাই খুব পছন্দ করবে ।
ধাপ ৪
এবার চপের জন্য মসলা তৈরি করার পালা। কড়াইতে এক টেবিল চামচ তেল দিব ।তেল গরম হলে পিয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি যখন হালকা বাদামী রঙ হয়ে আসবে তখন রসুন কুচি ও আদা কুচি দেব । মাঝারি জ্বালে কিছু সময় ভাজতে থাকবো । এক এক করে সমস্ত মসলাগুলো দিয়ে দেব।
ধাপ ৫
সমস্ত মসলা গুলো ভাজা হলে মাছের ঝুড়িগুলো দিয়ে দেব এবং ভালো করে নাড়তে থাকবো । এই সময় জ্বাল বাড়ানো যাবে না তাহলে মাছগুলো পুড়ে যাবে। চুলার আঁচ লো রেখে ভালো করে নাড়তে হবে ।এবার পরিমাণ মতো লবণ দিব ,কাঁচা মরিচ কুচি গুলো দিয়ে দেব ও কিছু ধনিয়া পাতা কুচি দেব ।সবগুলো ভালো করে মেশিয়ে নেব। এবার অল্প সামান্য ভিনেগার দিব ।ভিনেগার না থাকলে লেবুর রস দেওয়া যাবে ।
ধাপ ৬
সবকিছু ভালো করে মেশানো হলে এবার নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো । চপের আকৃতি বিভিন্ন ধরনের দেয়া যায় । আমি কিছুটা লম্বা আকৃতি দিলাম ।সবগুলো একই আকৃতিতে বানিয়ে নিলাম।
ধাপ ৭
একটি বাটিতে ডিম। ডিমের সাথে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিলাম ।দ্বিতীয় বাটিতে টোস্ট এর গুঁড়া এবং তৃতীয় বাটিতে ময়দার সাথে কিছুটা গোল মরিচ গুড়া মিশিয়ে নিলাম ।
ধাপ ৮
প্রথমে ময়দার সাথে চপটি গড়িয়ে নিব ,তারপর ডিমে ডুবিয়ে নেব এবং সর্বশেষে টোস্টের গুড়ার সাথে আবার গড়িয়ে নেব ।চাইলে কেউ ডাবল কোডিংও দিতে পারে ।এভাবে সমস্ত চপ গুলো আমি কোডিং করে নিব।
ধাপ ৯
কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দেব। তেল বেশি গরম করা যাবে না আবার একদম ঠান্ডা হওয়া যাবে না ।তেল যখন মিডিয়াম গরম হবে তখন চপ গুলো দিয়ে দেব ।চপ গুলো বাদামী রং করে ভেজে নেব। হয়ে গেল আমার সুস্বাদু কোরাল মাছের চপ।
ধাপ ১০
সুন্দর একটি প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করব। কোরাল মাছের চপ। আমাদের রান্নার পাশাপাশি পরিবেশনের দিকেও লক্ষ্য রাখতে হয় ।কোন খাবারের স্বাদের দিকে যেমন আমরা নজর রাখি তেমনি পরিবেশনের দিকেও আমাদের নজর রাখা দরকার কারণ কথায় আছে “আগে দর্শন ধারী পরে গুণ বিচারি”। আশা করি এটি সবাই তৈরি করে নিতে পারবেন।
যেহেতু এই চপটি তৈরি করতে একটু ঝামেলা লাগে বা সময় লাগে । বাচ্চারা তো মাঝে মাঝে এটা -সেটা বায়না করে ।যদি আমরা এই চপ গুলো এভাবে বানিয়ে একটি এয়ারটাইট কন্টিনে রেখে , ডিপ ফ্রিজে রেখে দিতে পারি। এভাবে দুই সপ্তাহের মতো ভালো থাকবে ।যখন খুশি তখন বাচ্চাকে ভেজে দেওয়া যাবে বা হঠাৎ মেহমান আসলে তাদেরও গরম গরম মাছের চপ ভেজে দেওয়া যাবে। তবে আমার এই চপ গুলো বেশি দিন থাকবে না । দু’দিন থেকে তিন দিন । আজ এখানে শেষ করছি ।ভালো থাকুন, স্বাস্থ্যসম্মত খাবার খান ও সুস্থ থাকুন ।শুভ রাত্রি ।
◦•●◉✿ Thank You ✿◉●•◦
|
https://twitter.com/muktaseo/status/1749485305533751640
অবশ্য কালকেই আপনার পোস্টে এই কোরাল মাছের চপ সম্পর্কে জানতে পেরেছিলাম। আজকে আপনি খুব সুন্দর ভাবেই সেটা কিভাবে তৈরি করতে হয়। আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের এখানে যদিও কোরাল মাছ পাওয়া যায় না। যদি কখনো পাওয়া যায়। অবশ্যই আপনার রেসিপি ফলো করে এই কোরাল মাছের চপ তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ চমৎকার রন্ধন প্রণালী আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
কোরাল মাছের নাম আজতে প্রথম শুনলাম আর দেখলাম ৷ তবে কোরাল মাছের চপ তৈরির পদ্ধতি গুলো আপনার পোস্ট না দেখলে হয়তো কখনই বুঝতাম না ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
ভালো রান্না সবাইকে খেতে অনেক পছন্দ করে।। আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন খুব সহজে ঘরোয়া কোরাল মাছের চপ তৈরির রেসিপি ।। আর খুব চমৎকারভাবে ধাপে ধাপে দেখিয়েছেন। ।
ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
বিকালের নাস্তার জন্য, বা হালকা ক্ষুধা মেটানোর জন্য পারফেক্ট একটা রেসিপি শেয়ার করেছেন।এই ধরনের ভাজা ভাজি খাবার আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সহজেই কোরাল মাছের চপের রেসিপি শেয়ার করেছেন। অবশ্যই সামনে এই রেসিপি টি বাসায় বানাবো।
বাহ আজকের পোস্ট প্রেজেন্টেশন টা দেখার মতো ছিল। কোরাল মাছের চপ রেসিপির উপকরণ গুলো খুব সুন্দর করে ছবি সহ দিয়েছেন। এই পোস্ট আমার মনে হয় এই সপ্তাহের সেরা হিসেবে সিলেক্ট হবে।
সত্যি কথা বলতে আপনি যদি আমার বাড়ির পাশে হতেন আর যদি জানতে পারতাম তরল মাসের সব বানিয়েছেন দাওয়াত না দিলে আপনার বাড়িতে গিয়ে দুই পিস খেয়ে আসতাম।
আপনি খুব ভালোভাবে উপস্থাপনা করেছেন কোরাল মাছের দিয়ে বানানো চপ আপনার রেসিপি অনুসরণ করে নিজে বানানো চেষ্টা করব ইনশাআল্লাহ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি রেসিপি আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। সেই সাথে আপনার সংরক্ষণ করার পদ্ধতি টা অনেক ভালো লাগলো।
পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । অবশ্যই বাসায় এটি ট্রাই করে দেখবেন।