বর্ষার সকালে ফুটে থাকা কিছু ফুল|| ফটোগ্রাফি ব্লগ

in Incredible Indialast year

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

প্রতিদিনের মতো গতকাল সকালে অফিসে যাওয়ার জন্য বের হলে হঠাৎই চোখে পড়ে রাস্তার পাশে ফুটে থাকা কিছু সুন্দর ফুল। বর্ষাকালের স্নিগ্ধ আলো, ভেজা গাছপালা আর হালকা বাতাস সব মিলে যেন শহরের এক নিঃশব্দ সৌন্দর্য প্রকাশ পাচ্ছিল।

20250519_113427.jpg

এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমি থেমে যাই, ক্যামেরা বের করে নিয়ে কিছু ছবি তুলে ফেলি। সেই মুহূর্তগুলোর স্মৃতি এবং ফুলের সৌন্দর্যই আজকের এই ফটোগ্রাফি ব্লগে তুলে ধরলাম।

নাগচাপা স্নিগ্ধ সাদার প্রতিচ্ছবি

DSC_0596.JPG

প্রথমেই চোখে পড়ে নাগচাপা ফুল। সাদা রঙের মধ্যে একধরনের প্রশান্তি থাকে, যা মনকে শান্ত করে। আমি দুটি ছবিতে এই ফুলের সৌন্দর্য ধারণ করি। দুটির ফ্রেম প্রায় একই, তবে একটা পট্রেট মুডে ক্যাপচার করি।

DSC_0598.JPG

সাদা রঙ এর ফুটন্ত নাগচাপার চারপাশে অনেক গুলো ফুলের কুড়ি, যেগুলো ফোটার অপেক্ষায় রয়েছে। নাগচাপার কোমল পাপড়ি আর ঘ্রাণ যেন বর্ষার সকালে এক আলাদা আবহ তৈরি করছিল।

লাল রক্ত কবরী উজ্জ্বলতার গল্প

DSC_0601.JPG

এরপর দেখি রাস্তার আইল্যান্ডে ফুটে আছে লাল রক্ত কবরী। এই ফুলের রঙ এতটাই গাঢ় আর প্রাণবন্ত যে দূর থেকে চোখে পড়ে যায়। যেন শহরের ধূসর ব্যস্ততার মাঝে একটি উজ্জ্বল চিৎকার। লাল রক্ত কবরী এমন এক ফুল যা সাহস, শক্তি আর আবেগের প্রতীক । রক্ক্যাতের মত লাল বলেই হয়তো এর নাম রক্তকবরী। ক্যামেরা দিয়ে তার প্রতিটি পাপড়ির টেক্সচার এবং রঙের খেলা ধারণ করলাম।

পিংক রক্ত কবরী কোমল রঙের কাব্য

DSC_0625.JPG

লাল কবরীর পাশে নজর কাড়ে তার এক নরম রূপ পিংক রক্ত কবরী। কোমল গোলাপি রঙে ভরা এই ফুল যেন এক নিরীহ ভালোবাসার অনুভূতি জাগায়। প্রতিটি পাপড়ির ঘনত্ব ও বুনট এত নিখুঁত যে ক্যামেরায় তোলা মাত্রই ছবি যেন জীবন্ত হয়ে উঠে। যদিও গাছটি যত্নের অভাবে এক পাশে হেলে ছিল, তার পরেও এই গাছ এবং ফুল্গুলোকে অনেক বেশি জীবন্ত মনে হচ্ছিল। ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা সবুজ পাতাগুলো ফুলটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।

সাদা ফুরুশ শান্তির প্রতীক

DSC_0616.JPG

সবশেষে চোখে পড়ে সাদা ফুরুশ ফুল। এর রঙ ও গঠন এতটাই সরল ও সৌম্য যে মনে হয়, প্রকৃতি যেন এক বিরতির আহ্বান জানায়। জীবনের ব্যস্ততার মাঝে এমন শান্ত সৌন্দর্য খুবই দরকার। আমি চেষ্টা করেছি সেই প্রশান্তির অনুভূতিকে ছবিতে ধরে রাখতে। বর্ষা শুরু হলেই ঢাকা শহরের বিভিন্ন সড়কে রঙ বেরং এর ফুরুশ ফুটে থাকতে দেখা যায়।

এই ছবিগুলো শুধু ছবি না, এটা আমার চোখে দেখা প্রকৃতির একটা সুন্দর মুহূর্ত। বর্ষার সকালে ফুটে থাকা এই ফুলগুলো আমাকে মনে করিয়ে দেয় সুন্দর জিনিস চারপাশেই থাকে, শুধু মন দিয়ে দেখতে জানতে হয়। এমন ছোট ছোট মুহূর্তই আসলে মনে শান্তি এনে দেয়।

Post Details

CameraNikon D5500
Photographer@mukitsalafi
LocationDhaka, ,Bangladesh
Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62934.78
ETH 1756.13
USDT 1.00
SBD 0.39