You are viewing a single comment's thread from:

RE: আজকে রইলো আপনাদের মাঝে খুবই সহজ পদ্ধতিতে আলুর চপ তৈরি করার রেসিপি।

in Incredible Indialast year

আলুর চপ খুবই মুখরোচক একটা খাবার। সন্ধ্যাবেলায় মুড়ি কিংবা চায়ের সাথে চপ হলে তো পুরো জমে যায়। আমার দিদা আলুর চপ খেতে ভীষণ ভালোবাসে। তার তো আবার চপ না হলে একটা সন্ধ্যায় কাটেনা। তবে বাইরে কিনে খাওয়ার থেকে বাড়িতে ভেজে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। প্রত্যেকটা উপকরণ ছবিসহ খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে মালয়েশিয়ায় এইরকম ভাবেই আলুর চপ তৈরি করে কিন্তু আমাদের দেশে একটু অন্যরকম ভাবেই আলুর চপ বিক্রি হয়। কিংবা আমরা বাড়িতেও ওই ভাবেই সর্বদা তৈরি করে থাকি। তবে আমার তো মনে হল এই পদ্ধতিটাই সবথেকে সহজ পদ্ধতি অবশ্যই বাড়িতে ট্রাই করবো। সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 last year 

আসলে এটা মালয়েশিয়ার মানুষ খাই বললে ভুল হবে এভাবে আমরা নিজেরা চেষ্টা করেছিলাম এবং এটা খুবই সহজ পদ্ধতিতে এই আলুর চপ তৈরি করা। আমাদের বাংলাদেশেও অনেক পদ্ধতিতে আলোর চপ তৈরি হয় এবং সেখানে আরো অনেক কিছু দিয়ে থাকে। তবে আমরা খুব সহজ ভাবে এই রেসিপিটা তৈরি করেছিলাম এবং এটা খেতে অনেক মজা। আপনার জন্য শুভকামনা রইল ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65600.43
ETH 1789.51
USDT 1.00
SBD 0.42