বরের দেওয়া উপহার

in Incredible Indialast year

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG20250405202955.jpg

উপহার পেতে কম বেশি আমাদের সকলের খুব ভালো লাগে। আবার সেটা যদি হয় প্রিয়জনের দেওয়া।কিছু দিন আগে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম শাশুড়ি মায়ের সাথে কেনাকাটা করতে যাওয়ার মূহুর্ত। এ বছরে চৈত্র সেলের সময় শাশুড়ি মায়ের সাথে কেনাকাটা করতে গিয়ে প্রথম দিনই আমার একটা শাড়ি ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু আমি শাশুড়ি মায়ের পছন্দ ছাড়া অন্য শাড়ি একদম কিনি না। যখনই শাড়ি কিনতে যাওয়া হয় তখন ওনাকে ছাড়া আমার যেতে একদমই মন চায় না।আমার যে শাড়িটা পছন্দ হয়েছিল শাশুড়ি মায়ের ও সেই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু তখন শাশুড়ি মা বলল ওটা অন্য সময় নেওয়ার জন্য।কিন্তু সেদিন অন্য আরেকটি শাড়ি শাশুড়ি মায়ের বেশি পছন্দ হয়েছিল ।ওই দোকানে প্রচুর ভালো ভালো শাড়ির কালেকশন থাকে। যেটা দেখায় সেই টাই নিতে মন চায়। কিন্তু সব নেওয়া তো সম্ভব হয়ে ওঠে না।সেই শাড়িটা নেওয়ার জন্য আমাকে বলেছিল। আমি ও আর না করতে পারিনি। বাড়িতে এসে বরের সাথে গল্প করতে বর বলেছিলো এ বছর আমি তোমাকে তোমার পছন্দের শাড়িটা গিফট করবো। যেহেতু শাড়িটা শাশুড়ি মা আর আমার দুজনেরই পছন্দ ছিল। শাড়ি সম্পর্কে আমি কিছুই জানি না। শাড়িটার নাকি আনকমন কালার । তাই আরো বেশি ভালো লেগেছিল।

IMG20250405203703.jpg

আমার তো শুনে ভীষণ আনন্দ হয়েছিল।রীতিমত দুদিন পরে বরের সাথে চলে গিয়েছিলাম শাড়ির দোকানে। ভেবেছিলাম হয়তো শাড়িটা বিক্রি হয়ে যাবে। কৃষ্ণনগরের আমাদের ওই শাড়ির দোকানটি থেকে প্রচুর পরিমাণে মানুষ জন কেনাকাটা করেন। তবুও ওই শাড়িটির খোঁজে চলে গিয়েছিলাম শাড়ির দোকানে।বর বলেছিলো না থাকলে অন্য আরেকটি এনে দিতে বলবো।বরের কাছ থেকে উপহার পাবো বলে আনন্দ দ্বিগুণ বেড়ে গিয়েছিল ।শাড়ি না পড়লেও কিন্তু আমার কিনতে খুব ভালো লাগে। এছাড়াও বেশ কিছু জিনিস কেনাকাটা করবার জন্য ছিল। শাড়ির দোকানে গিয়ে আমার বরের আবার অন্য শাড়ি পছন্দ হয়েছিল ।কিন্তু আগের দিনের শাড়িটায় আমি কিনে নিয়েছিলাম। শাড়ি কিনে নেওয়ার পর চলে গিয়েছিলাম আরেকটি চেনা দোকানে। সেখান থেকেও নিজের জন্য আর কয়েকটা বাচ্চার জন্য জামা কিনে নিয়েছিলাম।

IMG20250405213637.jpg

এবছরের শেষে প্রায় অনেক জায়গাতেই নেমন্তন্ন ছিল। তাই বেশ কয়েকদিন কেনাকাটা করতে যেতে হয়েছিল। আমি সুযোগ পেলে কেনাকাটা করতে ভালোবাসি। কিন্তু বরের সাথে কোথাও যাওয়ার তেমন সুযোগ হয়ে ওঠেনা ।ও কাজ থেকে বাড়ি ফেরার পর মুখ ফুটে বললেই আমি আর না করতে পারি না সঙ্গে সঙ্গে ওর হাত ধরে বেরিয়ে পড়ি। সময় কাটাবার জন্য। দুজনে দুজনের কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমার ও কাজের চাপ থাকলে একদমই সময় দিতে পারি না।কেনাকাটা করে দুজনে বাইরে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া সেরে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম। এরপর দুজনে মিলে হাঁটতে হাঁটতে গল্পে গল্পে বাড়ি ফিরছিলাম। তবে সময় কাটানোর থেকে ও নতুন গিফট পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ছিলাম। কিছু কিছু সময় দুজনে একসাথে আনন্দে কাটাতে খুব ভালো লাগে। শাড়িটার নাম বালুচরি সিল্ক।দাম ২৬৯৫/- টাকা।

IMG_20250425_231253.jpg

বরের দেওয়া উপহার

আজকে এই পর্যন্তই ছিল। আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল।

Sort:  
 last year 

সত্য একদম ঠিক কথা প্রিয়জনদের কাছ থেকে উপহার পেতে আমরা খুব পছন্দ করি আর সেই জিনিস গুলো যদি হয় নিজের পছন্দের জিনিসের মধ্যে একটি তাহলে তো কথাই নেই,,।
শাড়ি খুব একটা পড়া হয়না আমার মনে হয় না বিয়ের পরে ঠিকমত পাঁচটা দিন শাড়ি পড়েছি , তবে শাড়ি পছন্দ করি যেমন আপনার এই সুন্দর শাড়িটা দেখে আমার পছন্দ হয়ে গেল খুবই ভালো হয়েছে শাড়িটা দেখতে অবশ্য পড়লেও আপনাকে ভীষণ সুন্দর লাগবে,,। ধন্যবাদ খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য.।

Hello @karobiamin71! 👋

Congratulations! This post has been upvoted through @steemcurator08. We support quality posts, good comments anywhere, and any tags.


1000420827.png
Curated by: mohammadfaisal

 last year 

Thank you

Loading...

Hello @mou.sumi! 👋

Congratulations! This post has been upvoted through @steemcurator08. We support quality posts, good comments anywhere, and any tags.


1000420827.png
Curated by: mohammadfaisal

 last year 

উপহার এমন একটা জিনিস যেটা সবার কাছেই অনেক বেশি প্রিয় তবে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া উপহার অনেক বেশি স্পেশাল হয়ে থাকে আপনার শাড়ি পছন্দ হয়েছে কিন্তু তারপর আপনার বরের সাথে গিয়ে শাড়ি কিনেছেন এটাই তো হচ্ছে সবচাইতে বড় পাওয়া আসলে উপহারের দাম কত সেটা বড় বিষয় নয় উপহার যে দিয়েছে সে মন থেকে যে উপহার দিয়েছে সেটাই হচ্ছে সবচাইতে বড় একটা পাওয়া যাইহোক বরের সাথে উপহার কিনতে যাওয়ার মুহূর্ত আমাদের সাথে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61553.95
ETH 1712.38
USDT 1.00
SBD 0.38