আমার পরিচিত কিছু মাছের ছবি

in Incredible Indialast year

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন ।আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে ।আশা করি সকলেরই ভালো লাগবে।

IMG_20250429_224551.jpg

আজকে আপনাদের মাঝে কিছু মাছের ছবি শেয়ার করবো ।ছোট থেকেই সেই রকম ভাবে মাছের সাথে তেমন কোনো পরিচিতি নেই। বাঙ্গালীদের প্রধান খাবার হল মাছ ভাত। মাছ ছাড়া যেন এক মুহূর্ত বাঙ্গালীদের চলেনা। ছোটবেলাতে বিভিন্ন রকমের মাছের ছবি বইতে পড়তাম ।আর মাছ গুলোকে চিনতাম ।কিন্তু বড় হওয়ার পর শুধু মাছ খায়। কিন্তু কোন মাছ দেখলে চিনতে পারিনা। আপনারা হয়তো জেনে থাকবেন আমার মামা মাছের আরতে কাজ করেন। মামা প্রত্যেকদিন বিভিন্ন রকমের মাছ বাড়িতে নিয়ে আসে। তবে আমি বিভিন্ন রকমের মাছ খাই না। ছবিগুলো তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আমার মত হয়তো আপনারা অনেকেই সেভাবে মাছ চেনেন না।

প্রথমেই শেয়ার করি রুই মাছ সম্পর্কে :

IMG-20250420-WA0015.jpg

রুই মাছ:রুই মাছ হলো বাঙ্গালীদের প্রিয় মাছ। রুই মাছ সাধারণত নদীতে, পুকুরে ,খালে বিলে সব জায়গাতেই চাষ করা হয়। আমাদের গ্রামের ছোট্ট একটা পুকুর রয়েছে ।সেখানে ও রুই মাছের চাষ করা হয়। রুই মাছ সাধারণত মিষ্টি জলের মাছ ।ছোট বড় সমস্ত আকৃতির মাছ পাওয়া যায়। তবে মাঝারি সাইজের মাছগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হয়। যে মাছগুলো খুব বড় সাইজের হয় সেগুলো চালানে মাছ বলা হয়। সেই মাছগুলোকে বরফ দিয়ে অনেকদিন ধরে রাখা হয়। সেই মাছ খেলে অতটাও টেস্ট পাওয়া যায় না। রুই মাছ সম্পর্কে ছোট বেলায় অনেক কিছুই পড়েছি।

এবার বলি আমার কাছে এক অজানা মাছের নাম।আপনারা হয়তো জেনে থাকবেন এই মাছের নাম কিন্তু আমিই প্রথমবার শুনেছি।

IMG-20250420-WA0010.jpg

ভূত খয়রা: খয়রা মাছের নাম শুনেছি ।কিন্তু ভূত খয়রা মাছের নাম কখনো শুনিনি। সেদিন মামা আরত থেকে মাছ আনার পর যখন মাছ গুলো সব বের করেছিল। তখন মামাকে জিজ্ঞেস করতে মামা মাছটার নাম বলেছিল ।অনেকটা ইলিশ মাছের মতন দেখতে। আমি কখনো এই মাছ আগে কখনো খাইনি ।খেতে কেমন হয় সেটাও আমার জানা নেই। তবে শুনেছি এই মাছে অনেক কাঁটা হয় তাই অনেকেই খেতে চায় না।

এবার শেয়ার করছি কেকলে মাছ :

IMG-20250420-WA0013.jpg

কেকলে মাছ: ছোটবেলাতে দিদা যখন দেখতাম চুনো মাছ নিয়ে আসতো তখন ওই পাঁচমিশালী মাছের মধ্যেই ছোট ছোট কেকলে মাছ দেখতে পেতাম।দেখেই ভয় পেতাম । কারণ মাছ গুলো হাঁ করে থাকত।কিন্তু এই মাছ একটু বড় সাইজের কেমন হয় সেটা আমি কখনোই দেখিনি। খেতে কেমন হয় সেটাও আমার জানা নেই। পাখির মতো হাঁ করে থাকে। মাছের গায়ে কোন আঁশ থাকে না। এই মাছ গুলো নদীতে হয়।

এবার বলি কালবাউশ মাছ সম্পর্কে:

IMG-20250420-WA0002.jpg

কাল বাউশ: কাল বাউশ মাছ খেতে কেমন হয় তা আমার জানা নেই। মাছের আড়তে বিভিন্ন রকমের মাছ বিভিন্ন জায়গা থেকে আসে সেখান থেকেই মাঝে মাঝে আমার মামা বিভিন্ন রকমের মাছ বাড়িতে নিয়ে আসে। সেইখান থেকেই সমস্ত মাছগুলো ছবি সংগ্রহ করা।কাল বাউশ মাছ দেখতে ও অদ্ভুত। কালবাউশ মাছ মিষ্টি জলের মাছ।

IMG-20250420-WA0023.jpg

তেলাপিয়া মাছ: এই মাছের সাথে আশা করি সকলেই খুব পরিচিত। এই মাছ সাধারণত নদী ,পুকুর ,খাল, বিল সব জায়গাতেই হয়। আমাদের গ্রামে পুকুরে বেশিরভাগ মানুষজন তেলাপিয়া মাছ চাষ করে। তেলাপিয়া মাছ খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আমি নিজেও তেলাপিয়া মাছ খেতে ভীষণ পছন্দ করি। তেলাপিয়া মাছ দিয়ে নাকি অনেক মেডিসিন তৈরি হয়। তেলাপিয়া মাছ চাষ করতে খরচ কম হয়।

আরো অনেক ধরনের মাছের সাথে আমি নিজেও পরিচিতি হয়েছি ।সব মাছ আপনাদের মাঝে আবার অন্য কোন পোস্টে শেয়ার করে নেব। মাছ গুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।


আজ এইখানেই শেষ করছি। আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল।

Sort:  
Loading...

Hello @mou.sumi! 👋

Congratulations! This post has been upvoted through @steemcurator08. We support quality posts, good comments anywhere, and any tags.


1000420827.png
Curated by: mohammadfaisal

 last year 

Thank you 🙏

 last year 

কথায় বলে আমরা মাথা বাঙালি আমরা মাছ খেতে অনেক বেশি পছন্দ করি আর বাঙ্গালির দুপুরের প্লেটে যদি মাছ না থাকে তাহলে কিন্তু অনেকে খাবারও খেতে পারে না আমার পরিবারে এমনটাই হয়ে থাকে আজকে আপনি আমাদের সাথে আপনার পরিচিত কিছু মাছের ফটোগ্রাফি এবং মাছ সম্পর্কে আপনার মনের অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন যেটা সত্যিই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38