নান পুরি তৈরি রেসিপি

in Incredible India2 years ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি সকলের খুব ভালো লাগবে।

IMG20240918155907.jpg

দেখতে দেখতে শীতকাল তো পড়ে গেল ।আর শীতকাল মানে বিয়ের মৌসুম। শুধু শীতকাল বললেই ভুল হবে এখন সারা বছরই বিয়ে হয়। তবে বেশিরভাগ বিয়ে বাড়ির নেমন্তন্ন প্রথমে খাবারের পাতে খেতে দেওয়া হয় নানপুরি। যখন বিয়ে বাড়িতে নানপুরি খেতাম খুব ইচ্ছে করত বাড়িতে তৈরি করার। আবার মনে মনে ভাবতাম হয়তো খুব কঠিন বাড়িতে তৈরি করা যাবে না। মানুষ চাইলে সবকিছুই করতে পারে। তাই আমিও বাড়িতে তৈরি করে ফেলেছিলাম বিয়ে বাড়ির স্টাইলে নানপুরি । তবে কোনো রকম ইস্ট ছাড়াই। বিয়ে বাড়িতে কিভাবে নানপুরি তৈরি করে সেটা আমার জানা নেই। এই প্রথমবার আমি বাড়িতে নানপুরি তৈরি করেছিলাম। তবে খেতে এত টেস্টি হবে সেটা ভাবতে পারিনি। তবে নান পুরির সাথে চানা মশলা খেতে খুবই সুস্বাদু লাগে। কিন্তু আমি শুধু নানপুরি বানিয়েছিলাম। চলুন তাহলে শুরু করি নানপুরি তৈরি রেসিপি।

ভিডিও লিংক
উপকরণ
নংসামগ্রীপরিমাণ
টক দই১০০গ্ৰাম
বিট লবণহাফ চামচ
বেকিং সোডাহাফ চামচ
সাদা ময়দা৪ কাপ
সাদা তেলপরিমাণ মতো

IMG_20241202_202334.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি একটা পাত্র নিয়েছি ।পাত্রে পরিমাণ মতো টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল এড করে দিয়েছি।

IMG_20241105_114855.jpg

দ্বিতীয় ধাপ

এরপর টক দই টা একটা চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিতে হবে।

IMG_20241105_115327.jpg

IMG_20241105_115613.jpg

তৃতীয় ধাপ

এবারে টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণে বিট লবণ আর সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে ভালোভাবে টক দইয়ের মধ্যে মিশিয়ে নিতে হবে।

IMG_20241202_202611.jpg

চতুর্থ ধাপ

এরপর পরিমাণ মতো সাদা ময়দা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। ময়দা মাখার সময় খেয়াল রাখতে হবে ময়দাটা যাতে একটু নরম করে মাখা হয়। নান পুরির ময়দা সবসময় নরম করে মাখতে হয়।

IMG_20241105_115359.jpg

পঞ্চম ধাপ

ময়দা মাখার পর 30 মিনিট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।

IMG_20241202_202743.jpg

ষষ্ঠ ধাপ

তিরিশ মিনিট পর ঢাকনা খুলে ময়দাটা গোল গোল করে লেচি কেটে নিতে হবে। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী লেচি কেটে নেবেন। নান পুরি আকারে বেশি বড় হয় না ।

IMG_20241202_202840.jpg

সপ্তম ধাপ

এবারে লেচি গুলো বেলনার সাহায্যে সামান্য সাদা তেল দিয়ে বেলে নিতে হবে।

IMG_20241202_202926.jpg

অষ্টম ধাপ

এরপরে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি।

IMG_20241202_203027.jpg

নবম ধাপ

এবারে তেল গরম হলে একটা একটা করে নানপুরি তেলে দিয়ে ভেজে নিতে হবে। দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে।

IMG20240918155903.jpg

তৈরি

এবারে কড়াই থেকে ভালো করে তেল ঝরিয়ে নানপুরি গুলো তুলে নিতে হবে। এই ভাবেই তৈরি হয়ে গেল বাড়িতে বানানো নানপুরি।

IMG_20241202_203157.jpg

এইভাবেই বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় নান পুরি। আপনারাও চাইলে এইভাবে খুব সহজেই তৈরি করতে পারেন নান পুরি ।আশা করি সকলেরই খেতে খুব ভালো লাগবে। তবে আমার বাড়িতে তৈরি নানপুরি বিয়ে বাড়ির মতোন নরম হয়েছিল। আসলে আমি নিজেও জানতাম না এত সহজেই বাড়িতে নানপুরি তৈরি করা যায়। বিশেষ কিছু উপাদানও ব্যবহার করিনি। বাড়িতে থাকা উপাদান দিয়েই নানপুরি তৈরি করেছিলাম। খুব অল্প সময়ের মধ্যেই নানপুরি তৈরি করেছিলাম। আমাদের বাড়ি সকলেরই খেতে খুবই ভালো লেগেছে। ভিডিওর লিংক দেওয়া থাকল আপনারা চাইলে নানপুরি তৈরি পুরো রেসিপিটি দেখে নিতে পারেন।

আজ এইখানে শেষ করছি। আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Sort:  
Loading...
 2 years ago 

আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। নানপুরি তৈরির এত সহজ এবং সুস্বাদু পদ্ধতি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার দেওয়া ধাপগুলো খুব পরিষ্কার এবং বুঝতে সুবিধাজনক। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে এমন দারুণ একটি রেসিপি তৈরি করা সম্ভব, এটি সত্যিই প্রশংসনীয়। আশা করছি, আপনার মতো করে নানপুরি বানিয়ে আমরাও একই স্বাদ উপভোগ করতে পারব। ভবিষ্যতে আপনার কাছ থেকে আরও নতুন রেসিপি শিখতে চাই। শুভকামনা রইল!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60000.47
ETH 1565.58
USDT 1.00
SBD 0.42