ডিমের ঝোল রেসিপি

in Incredible Indialast year

নমস্কার বন্ধুরা ,সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন ।আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি সকলেরই ভালো লাগবে।

IMG20250228133835.jpg

আজকে আপনাদের মাঝে শেয়ার করব ডিমের ঝোল রেসিপি। আমরা প্রতিদিন ডিম খেলে ডিম থেকে প্রচুর পুষ্টি গুণ পায়। ডিম থেকে অনেক উপকারও পাওয়া যায়। ডিমে রয়েছে প্রচুর পরিমানে আন্টি অক্সিডেন্ট। যা আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন রকমের খনিজ পদার্থ ভিটামিন এ আরো অনেক রকমের উপকারিতা আমরা ডিম খেলে পেয়ে থাকি। ডিম খেলে আমাদের ওজন কমাতে সাহায্য করে। ডিম খেলে আমাদের শরীরের পক্ষে অনেক উপকার পাওয়া যায়। ছোট থেকে বড় সকলের সিদ্ধ কিংবা তরকারি দুটোই খাওয়া খুবই প্রয়োজন।ছোট থেকেই আমি ডিম খেতে ভীষণ ভালবাসি। কিন্তু এখন বড় হওয়ার পর ডিম খেলে একটু সমস্যা হয় ।তবুও ভালো লাগার জিনিস না খেয়ে থাকতে পারি না। অনেকের ডিম খেলে এলার্জি থাকলে সমস্যা দেখা দেয়। ডিম দিয়ে প্রচুর রেসিপি তৈরি করা যায়।

ভিডিও লিংক

আমি ও ডিম দিয়ে প্রচুর রেসিপি তৈরি করি। তবে মুরগির ডিম,দেশি মুরগির ডিম, হাঁসের ডিম এক একটা ডিমের একেক রকম স্বাদ। আমাদের এখানে ফুলিয়া বলে একটা জায়গা রয়েছে সেখানকার ডিম গুলো রান্না করে খেতে খুব সুস্বাদু।চলুন তাহলে শুরু করি সহজ পদ্ধতিতে মুরগির ডিমের ঝোল রেসিপি।

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
মুরগির ডিম৬ টা
মাঝারি সাইজের আলু২ টো
পেঁয়াজ২ টো
টমেটো১ টা
ছোট সাইজের গোটা রসুন১ টা
পাকা লঙ্কা১০ টা
জিরে গুঁড়োহাফ চামচ
আদা বাটাহাফ চামচ
সরষের তেল৫০ গ্ৰাম
১০তেজপাতা১ টা
১১শুকনো লঙ্কা১ টা
১২এলাচ২ টো
১৩দারুচিনিসামান্য
১৪লবঙ্গ২ টো
১৫গোটা জিরে১ চামচ
১৬গোলমরিচ২ টো
১৭লবণদেড় চামচ
১৮হলুদহাফ চামচ
১৯চিনিসামান্য
২০গরম মসলাহাফ চামচ
২১মিট মসলাহাফ চামচ

IMG_20250510_171808.jpg

প্রথম ধাপ

প্রথমেই পরিমাণ মতো আলু, টমেটো ,পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছিলাম। আলু সাইজ করে কেটে নিয়েছি।

IMG_20250510_171835.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে ছটা ডিম ভালো করে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে আমার প্রয়োজন মতো ডিম নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন।

IMG_20250510_220819.jpg

তৃতীয় ধাপ

এরপরে সিদ্ধ ডিমের মধ্যে সামান্য হলুদ মাখিয়ে নিতে হবে। তাহলে তেলে ভাজতে সুবিধা হবে।

IMG_20250510_220921.jpg

চতুর্থ ধাপ

এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হলে তেলের মধ্যে ডিম গুলো একটা একটা করে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে।

IMG_20250510_221015.jpg

পঞ্চম ধাপ

এরপর ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, তেজপাতা ,গোটা জিরে, এলাচ ,দারচিনি ,লবঙ্গ, গোলমরিচ সমস্ত কিছু দিয়ে একটু তেলে নেড়ে নিতে হবে।

IMG_20250510_221106.jpg

ষষ্ঠ ধাপ

তেলে নেড়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু গুলো ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার সময় সামান্য পরিমাণে লবণ, হলুদ অ্যাড করে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে।

IMG_20250510_221255.jpg

সপ্তম ধাপ

এবারে সমস্ত মসলা পেস্ট করে নিয়েছিলাম। আলু গুলো ভাজার পর সেই পেস্ট করে রাখা মসলা আলুর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে। মসলা ব্যবহার করেছি- পাকা টমেটো, পেঁয়াজ ,পাকা লঙ্কা, আদা বাটা, জিরে গুঁড়ো।

IMG_20250510_221343.jpg

অষ্টম ধাপ

খুব ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে কষানোর পর সামান্য পরিমাণে মিট মসলা অ্যাড করে দিতে হবে ।মসলা কষানোর সময় একটু ঢাকা দিয়ে কষিয়ে নিলে ভালো হয়। আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি।

IMG_20250510_221446.jpg

নবম ধাপ

যখন মসলা থেকে তেল ছাড়বে তখন পরিমাণ মতো জল কড়াইতে অ্যাড করে দিতে হবে ।দিয়ে নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে ।

IMG_20250510_221526.jpg

দশম ধাপ

ঢাকনা খুলে যখন দেখা যাবে তরকারির ঝোল ফুটে উঠেছে ।ঠিক তখনই ভেঁজে রাখা ডিম গুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। ভেজে রাখা ডিম গুলো দিয়ে আবারো খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে।

IMG_20250510_172603.jpg

একাদশ ধাপ

পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে সামান্য পরিমাণে চিনি এড করে নাড়াচাড়া করে নিতে হবে।

IMG_20250510_172622.jpg

শেষ ধাপ

এবারে শেষে সামান্য পরিমাণে গরম মসলা অ্যাড করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিতে হবে।

IMG_20250510_172637.jpg

তৈরি

এরপর কড়াই থেকেই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম সহজ পদ্ধতিতে ডিমের ঝোল রেসিপি। আমি একটু বেশি পরিমাণে ডিমের ঝোল রেখেছিলাম। আপনারা আপনাদের পরিমাণ রাখবেন।

IMG_20250510_172656.jpg

এইরকম ভাবে ডিমের ঝোল রান্না করলে খেতে অসাধারণ লাগে। পুরো মাংসের মতো স্বাদ লাগবে। দুপুর বেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে।এইরকম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ উপায়ে আপনারাও রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। সমস্ত কিছুই আমি আমার পরিমাণ মতো উপকরণ ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি সবকিছু ব্যবহার করতে পারেন। আমি আমার সব রান্না ঘরোয়া পদ্ধতিতে করি। খুব বেশি মশলা ব্যবহার করি না। এইভাবে প্রত্যেক দিন বাড়িতে রান্না করা হয়।যে কোন জিনিস খুব সাধারণ ভাবে বাড়িতে তৈরি করে খেলে স্বাস্থের পক্ষে খুবই উপকারী। খেতে ও খুব ভালো লাগে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও লিংক দেওয়া থাকলো আপনারা চাইলে দেখতে পারেন।

IMG20250228133837.jpg


আজ এই পর্যন্তই। আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Sort:  
Loading...
 last year 

ডিম দিয়ে ঝোল তৈরি করা হয় এটা আমি অনেক বার রান্না করেছি তবে আপনি দেখলাম একটু অন্যরকম ভাবেই ডিম দিয়ে ঝোল রান্না করেছেন। আপনি ডিমের মধ্যে আলু একটি বড় করে কেটে দিয়েছেন তবে আমি আলু একটা ছোট ছোট করে কেটে দিয়ে তার সাথে নারিকেল ব্যবহার করার চেষ্টা করি কেননা ডিমের মধ্যে নারিকেল দিলে ঝোল অনেক বেশি ঘন হয়ে যায়। এরপর খেতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ ডিমের ঝোল তৈরি করার পদ্ধতি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59927.49
ETH 1566.32
USDT 1.00
SBD 0.42