বাৎসরিক প্রতিযোগিতা, (তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা বগুড়া)

in Incredible India3 years ago

সবাইকে আমার লেখাতে স্বাগতম

প্রিয় বন্ধুগন..!


আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আশাবাদী যে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনার সামনে লিখতে যাচ্ছি, আমাদের মাদ্রাসার বাৎসরিক প্রতিযোগিতা বিষয়ে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক।



বন্ধুরা, আপনারা হয়ত অনেকেই জানেন যে, আমি তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা বগুড়াতে হিফজ বিভাগে শিক্ষকতায় নিয়োজিত আছি, এটা হয়তো অনেক জানেন। কারন এর আগেও আমি এই মাদ্রাসার বিষয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই মাদ্রাসায় প্রতি বসরে বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বসরের শুরুর দিকে, সেটা আনুমানিক জানুয়ারী বা ফেব্রুয়ারীর দিকে। আজ থেকে সেই প্রতিযোগিতাটি শুরু হলো। প্রতিযোগিতা টি ২ দিন যাবত অনুষ্ঠিত হবে। আজ ছয় তারিখ আর আগামীকাল ৭ তারিখে এই অনুষ্ঠান হয়। সেই নিয়ম অনুসারে আজ প্রতিযোগিতার প্রথম পার্ট অনুষ্ঠিত হলো। আজ যেহেতু প্রথমদিন সেজন্য ক্লাসে ক্লাসেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আর আগামীকাল সুন্দর ভাবে স্টেজ সাজিয়ে বাকী প্রতিযোগিতা ও ফলাফল পুরস্কৃত করা হবে। এবার চলুন প্রতিযোগিতার বিষয় বস্তু সম্পর্কে।

প্রতিযোগিতার বিষয়বস্তু

  • কুরআন তেলাওয়াত।
  • হিফজুল হাদিস।
  • কেরাতুল কারিম।
  • আযান।
  • ইসলামী সংগীত।
  • আরবী বক্তৃতা।
  • বাংলা বক্তৃতা।
  • ইংরেজি বক্তৃতা।

সকল ছাত্ররা এসব বিষয় থেকে যেকোন বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। সে অনুযায়ী তাদেরকে ঐ বিষয়ের প্রতি ট্রেনিং করানো হয় পুর্ব থেকেই, তারপর আমাদের এই আয়োজনে ফ্লাটের একেকটা ইউনিটে গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন অনুষ্ঠিত হয়।


প্রতিযোগিতার ক্লাসের ছবি।

06022023_090822.🔐 TimeToFly 💯 by_Ayan.jpg

06022023_092809.🔐 TimeToFly 💯 by_Ayan.jpg

  • device : oppo a95
  • location : bogura sadar

দেখতে পারছেন, ছাত্ররা এভাবে সারিবদ্ধ ভাবে বসে বসে প্রতিযোগিতার পড়া পড়ছে, তাদের মনে শুধু মাত্র একটাই টেনশন, কী প্রশ্ন করবে না করবে, কত নাম্বার পাবো কি পাবো না ইত্যাদি সব চিন্তাভাবনা। যাইহোক এখান থেকে এক এক করে ছাত্ররা পরিক্ষা দিবে। যার যার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য টা উঠিয়ে নেবে।

আরেক টা কথা হলো এই বিষয়ভিত্তিক প্রতিযোগিতায়, আমাকে হিফজুল হাদিস গ্রুপে বিচারক হিসেবে নিযুক্ত করা হয়, আর আরেকজন আমার সাথে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। আর তিনি হলেন, এই মাদ্রাসারই একজন জেনারেল শিক্ষক। তো আমরা দুইজন এই গ্রুপের বিচারক হিসেবে নিযুক্ত হলাম। যা আপনারা ছবিতে দেখতে পারছেন।


06022023_090743.🔐 TimeToFly 💯 by_Ayan.jpg

  • device : oppo a95
  • location : bogura sadar

দেখতে পারছেন আমি আর আমার সাথে জেনারেল শিক্ষক বসে বসে পরিক্ষা নিচ্ছি। হিফজুল হাদিস, এই বিষয়ে একটু বলি। আমাদের একটা বই আছে যেখানে ৪০ টার মত হাদিস আছে। ঐ সবগুলোর মধ্যে থেকে যেনো ৫ টি হাদিস বলতে বলা হবে। প্রতিটি হাদিসে ৪ নাম্বার করে। ৫ টি হাদিসে ৪×৫=২০ মার্ক। উপস্থাপনা ৫ নাম্বার আর সমাপনী ৫। ৫+৫=১০। হাদিসে ২০ আর উপস্থাপনা ও সমাপনী মিলে ১০। মোট নাম্বার হলো ৩০। এই ৩০ নাম্বারের মধ্যে সর্বোচ্চ ৩ জনকে যথাক্রমে ১,২,৩ কে পুরষ্কৃত করা হবে। সেই প্রচেষ্টায় ছাত্ররা যার যার চেষ্টা চালিয়ে অংশগ্রহণ করে যাচ্ছে।

এই জিবনটাই একটা প্রতিযোগিতা মুলক, যেখানেই বসবাস করিনা কেন প্রতিযোগিতা করেই সামনে অগ্রসর হতে হবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, আমার এই প্রতিযোগিতা করার ক্ষেত্রে কেউ যেন কষ্ট বা ক্ষতিগ্রস্থ না হয়। তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তাই নিজেও প্রতিযোগিতা করা এবং অপরকেও প্রতিযোগিতা করার উৎসাহ প্রদান করা।

আজ এই পর্যন্তই লিখে বিদায় নিচ্ছি। আগামীকাল ইনশাআল্লাহ অন্য এক লেখা নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbJriBZCi3tAWwVHssWzpCE1JjKKa6eexpRuASfg5B8PQFGmNckfvdXDn3tx7Dw...3meAuoUM9Hu3UYNYuVuWHvT4h9EHkZyZVnZNo59q94FRsqBZij6Ycrc6YoDxg9YYDZdofoDEki99J4gUm1uX6QCj1H7xd7HNCKy8egBbey4CULwgMytBE6trcn.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...sr5sC7AjPpmonwcuktnMXD4KT9R9VZ4QRPff1f3zAVN8nkgKZTEjVSA1jq7C5vkNiysauCDS3guP24QBoCJVzjb6QsWf4DnpDbWibGMRdFyyPmsRHepuoaA1jk.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63537.23
ETH 1665.10
USDT 1.00
SBD 0.43