বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ফটোগ্রাফি (২য় পর্ব)

in Incredible India3 years ago

আসসালামু আলাইকুম/ আদাব

হ্যালো বন্ধুরা...!

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানীতে অনেক ভালো আছি। আজও আপনাদের সামনে আমাদের মাদ্রাসার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার ২য় পর্ব নিয়ে হাজির হলাম। চলুন শুরু করি।


বন্ধুরা আপনারা সবাই জানেন যে গতকালকে শুধু খেলার উদ্বোধনী কার্যকলাপের ফটোগ্রাফি নিয়েই পোস্ট টা করেছিলাম। আজ আজেবাজে কথা নয়, শুধুই হবে খেলা আর খেলা। তাহলে চলুন আর দেরি না করি।

খেলার নাম, বেলুন ফুটানো

15022023_103844.🔐 TimeToFly 💯 by_Ayan.jpg


15022023_103954.🔐 TimeToFly 💯 by_Ayan.jpg


15022023_104621.🔐 TimeToFly 💯 by_Ayan.jpg


15022023_104717.🔐 TimeToFly 💯 by_Ayan.jpg

DeviceName
AndroidOppo A95
CameraLMC 8.4
LocationBogura, Bangladesh
Short By@memamun

প্রতিযোগীতার প্রথমেই যে খেলাটির জন্য এই গ্রুপকে ডাকা হয়, সেই খেলার নাম হলো বেলুন ফুটানো। হয়তো অনেকেই জানেন যে এই খেলার নিয়ম গুলো কেমন, তবুও বলছি নিজের বেলুন বাঁচিয়ে অন্যের বেলুন ফাটানো আপনারা দেখতে পারছেন যে একটা গোলাকার দাগের মধ্যে চারিদিকে সুন্দর করে দাঁড়িয়ে আছে খেলোয়াড়রা।

রেফারি বাঁশিতে ফুঁ দেওয়ার সাথে সাথে তাদের খেলা শুরু হয়ে যায় এবং আপনারা সেটা দেখতেই পাচ্ছেন ছবিতে। দেখুন প্রথমে কিন্তু খেলোয়াড়রা বেশি ছিল তারপরে যাদের বেলুন ফেটে যাচ্ছে তারা কিন্তু বের হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত অনেকটাই কমে গেছে।

এভাবেই যখন খেলা শেষ হয়ে গেল, তখন আমরা প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান খেলোয়াড়দের নির্ধারণ করতে পারলাম। সেটা কিন্তু আপনারা ছবিতে দেখতে পারছেন যে বক্সে দাঁড়িয়ে তারা মেহমানদের সেলুট দিচ্ছে। বিঃদ্রঃ, এখানে প্রথম স্থান অর্জন কারী খেলোয়াড় আমার গ্রুপের একজন ছাত্র।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TbQ2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G.png


খেলার নাম বল ঝুড়িতে ফালানো

15022023_105409.🔐 TimeToFly 💯 by_Ayan.jpg


15022023_105143.🔐 TimeToFly 💯 by_Ayan.jpg


15022023_113811.🔐 TimeToFly 💯 by_Ayan.jpg

DeviceName
AndroidOppo A95
CameraLMC 8.4
LocationBogura, Bangladesh
Short By@memamun

বন্ধুরা এখানে দেখতে পারছেন যে একটা ঝুড়ি রাখা আছে, মোটামুটি পাঁচ ছয় হাত দুর থেকে বলটি সেখানে ফেলতে হবে। ছোট ছোট বাচ্চারা সেই খেলাটি সুন্দর ভাবে উপভোগ করে। আমি এই খেলাটিকে সুন্দর ভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। বলগুলো আটকানোর চেষ্টা করেছি ফটোগ্রাফিতে।আপনারা অবশ্যই দেখতে পারছেন।

যাইহোক খেলাটিতে প্রত্যেকে ৫ টি করে বল পাবে ঝুড়িতে ফেলার জন্য। যে যেকয়েকটা বল ফালাতে পারবে ঝুড়িতে, সে অনুযায়ী যথাক্রমে ১,২ ও ৩ হবে। শেষ পর্যন্ত আমাদের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন কারী খেলোয়াড় পেয়ে গেলাম। তাদেরকে নিয়ে মঞ্চের সামনে সেলুট জানিয়ে দেওয়া হলো। তা আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন। বিঃদ্রঃ এখানে আমার কোন ছাত্র খেলায় অংশগ্রহণ করেনি।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TbQ2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G.png

খেলার নাম, মোরগ দৌড়

15022023_111434.🔐 TimeToFly 💯 by_Ayan.jpg


IMG_20230220_135803.jpg


IMG_20230220_135832.jpg

DeviceName
AndroidOppo A95
CameraLMC 8.4
LocationBogura, Bangladesh
Short By@memamun

এই খেলাটির নিয়ম হলো, দু'পায়ের ফাঁকে দুহাত ঢুকিয়ে, ১০০ মিটার দৌড়ে যেতে হবে। আপনারা অবশ্যই সেটা আমার ফটোগ্রাফিতে দেখতে পারছেন। দৌড় শেষ হলে তিনজন বিজয়ীকে আমরা মঞ্চের সামনে নিয়ে গিয়ে বক্সের উপর দাঁড় করিয়ে সেলুট দেওয়া ও ফটোশুট করা হয়। বিঃদ্রঃ এখানেও ১ম স্থান অর্জন কারী খেলোয়াড় আমার গ্রুপের একজন ছাত্র।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TbQ2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G.png

আজকের মত সমাপ্ত

বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ইতি টেনে বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে৷ আগামীকাল আবার দেখা হবে, খেলার শেষ পর্ব নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালু থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম / আদাব।

DPuXdcXVgbcgkHvXoXAHYbABAwyuUkPo6WVByhU7chiBvJLJ2Y6yhmoFSFhyZxdfqQmKfuGh6bFwoHtEK4XmTxyXLkpAyRehhviYk5sTgK...hpNJSPrmASZGfqyFCDxdTF7wUAvTDhGnAeGAkWA6GZDU2y8p91zyH7RKgNw1eE4mNdbhQYxeEbankYnhCJbHGr9ARenPj3arnWbucCbpAH4aVKKmY1PQLP6VMg.png

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RaUDpmi5hc7CwvtDQDkGfavQQm48ctxAqsEXNXzArexwVFZAz9a51G3C8Sj27...YCPrrVpyydqCxcscvpo17QiiNJkFrW1t9A2u1TqxfJCg1j3i9FLULFkz4Lf9B2evM4oxmxCtg91avV2DzQBbhTZ2mANbaNwrg6uRFF1Aeiiz3xbrFCmAXe7dqx (1).png

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8igm8tBEJY2Q1bxhczrZnmagmdvfBDDZPCFzEDMWrg1dXCJPuJExUAG9SwgEmk1voLowZTT6ojuK6kesxYuwMQwYovAzJBatAT9MLQSaa.jpeg

Sort:  
Loading...
 3 years ago 

বিশেষ করে প্রথম খেলাটা আমিও আমার ছোটবেলায় খেলেছি। আসলে খেলা সম্পর্কে বিস্তারিত পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল।এই বেলুন ফুটানো নিয়ে আমরা অনেক আনন্দ উল্লাস করতাম।

দ্বিতীয় যে খেলাটি সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করেছেন। সেই খেলাটি আসলে আমাদের সময় ছিল না। যদিও নতুন তবে আপনার পোষ্টের লেখা পড়ে বেশ ভালো লাগলো, মনে হয় খুবই দারুণ একটা খেলা।

তৃতীয় খেলাটিও আমার কাছে খুবই ভালো লেগেছে মোরগ দৌড়। আসলে আমাদের সময় ছিল মোরগের লড়াই। যেটা আমরা আমাদের বড় ভাইদের কিংবা আমাদের ক্লাসমেটদের, খেলতে দেখতাম খুবই ভালো লাগলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তিনটি খেলা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। যেগুলো পড়ে আমাদের কাছে বেশ ভালই লাগলো।

 3 years ago 

হ্যা, আমাদের সময় মোরগ যুদ্ধ খেলা ছিলো। ছোট বেলায় অনেক খেলেছি।

আমার পুরা পোস্ট টি পর্যবেক্ষণ করে মুল্যবান মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

 3 years ago 

প্রথমে যে কথাটি বলব সেটা হল আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল আর খেলাটি আমারে খুবই পছন্দের একটি খেলা আমাদের মাঝে এত সুন্দর ছবিগুলো উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

মুল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

যতদিন যাচ্ছে তাতো বেশি আমাদের মাঝ থেকে খেলাধুলার অনুষ্ঠান উঠে যাচ্ছে আমার খুবই ভালো লাগছে আপনারা খুবই সুন্দর ভাবে খালাগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন।

এবং আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মুল্যবান মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63982.50
ETH 1670.37
USDT 1.00
SBD 0.41