You are viewing a single comment's thread from:

RE: সুন্দরবনে রোমাঞ্চকর দ্বিতীয় দিবস!(Exciting second day in Sundarban)

in Incredible Indialast year

বাঘ মামার সাক্ষাৎ পেয়ে গেলেন অবশেষে, আপনার দ্বিতীয় দিনের সুন্দরবনের, ঘোরাঘুরি দেখে অনেক আনন্দই পাচ্ছি! আমি কখনো সুন্দরবনে ঘুরতে যাই নাই! তারপরও আমি যতটুকু জানি,আমাদের বাংলাদেশে, আপনাদের মতন সুন্দরবনের ভিতরে এরকম মিনি চিড়িয়াখানা নাই! এত সুন্দর চিড়িয়াখানা দেখে খুব ভালোই লাগছে। আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম, আপনারা যে প্যাকেজের মধ্যে সুন্দরবনে ঘুরতে গিয়েছিলেন, এর মধ্যে খাবারের তালিকা অনেক কিছুই ছিল! আপনার ভিডিওগুলোতে দেখতে পেলাম। সুন্দরবনের আরও কিছু সৌন্দর্য, যা অনেক মনমুগ্ধকর দৃশ্য ছিল! এত সুন্দর একটি আনন্দ মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন,সুস্থ থাকবেন, আর আপনার জন্য সব সময় দোয়া রইল দিদি।

Sort:  
 last year 

পেলাম বটে তবে ভালো হতো যদি ডিজিটাল ক্যামেরা থাকতো!

অনেকটাই দূরে তার অবস্থান ছিল, মানে তাকে সামনাসামনি দর্শন করতে হলে কুমির ডিঙিয়ে যেতে হতো, সেটা করবার চেষ্টা করলে এই মন্তব্য কুমিরের পেট থেকে করতে হতো!

তাই সে পথে না হেঁটে ঐ দূর থেকে দেখেই সন্তুষ্ট হয়েছি।
এখানে জঙ্গলের পশুদের চিকিৎসা করতে নিয়ে আসে, আবার জঙ্গলে ছেড়ে দেয়, এটা পশু সংরক্ষণের একটু ভাল দিক।

তবে, এদের দেখে বয়স্ক মানুষ কেমন শিশুর মত আচরণ করে, সেটা আমায় বেশ আনন্দ দিয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62939.03
ETH 1751.20
USDT 1.00
SBD 0.39