You are viewing a single comment's thread from:

RE: ফুটবল খেলা দেখার সামান্য অনুভূতি।

in Incredible India3 years ago

আপনি বেশ কয়েকদিন পর বগুড়া থেকে নিজের বাড়িতে এসেছেন এবং এসেই ভালো একটি দিন উদযাপন করেছেন আপনাদের এলাকায় ফুটবল ম্যাচটি দেখে।

আসলে খেলাধুলা দেখা একটি আনন্দের বিষয় সেটা যে কোন খেলা হোক না কেন বিশেষ করে বাংলাদেশের গ্রাম অঞ্চল গুলোতে ফুটবল খেলা নিয়ে একটি অন্যরকম দিন উদযাপন করা হয়।

খেলার ২/১ দিন আগ থেকেই মাইকিং করে জানিয়ে দেওয়া হয় এবং সেই খেলাগুলো দেখার জন্য দূর-দূরান্ত থেকে লোকজন আসেন।

আপনার পোস্টে আপনি একটি কথা উল্লেখ করেছেন যে নাটুয়ার পাড়ার টিমটি প্রথমে একটি গোল করার পরে তারা অলস ভাবে খেলতে ছিল বা সময় নষ্ট করতে ছিল যা মোটেও উচিত নয়। এতে তাদের টিম হেরে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল সৌভাগ্যবশত পরবর্তীতে আরো একটি গোল করতে পেরেছে তাই তারা বিজয় অর্জন করে নিয়েছেন।

শুক্রবার দিনটা আপনি ভালোভাবে উদযাপন করেছেন ফুটবল ম্যাচটি দেখার মধ্য দিয়ে এবং তা আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Sort:  
 3 years ago 

হ্যাঁ এইটা অবশ্য সঠিক কথাই বলেছেন যে গ্রাম অঞ্চলে যখন খেলাধুলার আয়োজন হয় তখন মাইকিং এর মাধ্যমে বলে দেয়া হয় অনেক দূর দূরান্ত থেকেও মানুষজন দেখতে আসে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63749.15
ETH 1664.34
USDT 1.00
SBD 0.41