আজকে আমার ডাক্তার দেখানোর জার্নি।
সুস্থতা হল সৃষ্টিকর্তার বড় নিয়ামত! সৃষ্টিকর্তার কাছে কোন কিছুর জন্য যদি,,, প্রার্থনা করতে হয় তাহলে সবার প্রথমে সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। যদি আপনার শরীর সুস্থ না থাকে,,, তাহলে আপনি আপনার টাকা পয়সা, সুস্বাদু খাবার কোন কিছুতেই সুখ বা শান্তি পাবেন না।
আসসালামু আলাইকুম,,,কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ তায়ালার রহমতে ভালো আছি।
আজ সকালে আমি ঘুম থেকে উঠি প্রায় ৯:৪৫ মিনিটে ,,, এবং ঘুম থেকে উঠেই আমি আমার পিসিটি ওপেন করি,,, এবং আমাদের Incredible India কমিউনিটির কয়েকজন ইউজারের পোস্টে কমেন্ট করি এবং আমার কোথাও কোন ভুল আছে কিনা তা দেখতে থাকি। আমার ভুল খুঁজতে গিয়ে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম! কারণ আমি অনেক বড় একটি ভুল করে রেখেছি এবং করছিলাম! তাহলো,,, আমি #burnsteem25 ট্যাগ ব্যবহার করছি কিন্তু বেনিফিসারি ভুল একাউন্টে দিয়ে দিচ্ছিলাম!
আমি তখনই ভাবতে লাগলাম হায় আল্লাহ,,, এই ভুলটা কেউ দেখল না,,, এটাতো অনেক বড় একটা ভুল করতেছিলাম আমি,,, যাইহোক ভুলটা সংশোধন করে নিতে হবে। আর তখনই আমি আমাদের Incredible India ডিসকাট চ্যানেলে মেসেজ করলাম। এবং জাকারিয়া ভাই আমাকে ইনসিওর করলো যে ওটা আসলে আমার ভুল হয়েছে বা হচ্ছিল,,, সেটা ঠিক করার পরামর্শ দিলো। আমি তার পরামর্শ গ্রহণ করলাম এবং তাকে আশ্বস্ত করলাম সামনে আর এমন ভুল হবে না ইনশাআল্লাহ।
গতকাল রাতেই আমার ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল,,, যে কোন একটি কারণে যাওয়া হয়নি। আপনারা হয়তোবা অনেকেই জানেন আমি একটু অসুস্থ আছি। যাইহোক এখন ডাক্তারের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।
প্রথমেই শুরু করলাম আমার মুখের ভিতরে থাকা ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ,,, ব্রাশ এবং পেস্ট দিয়ে। ব্রাশ নিয়ে ঘরের বাইরে গেলাম এবং হাঁটতে হাঁটতে ব্রাশ করছি।কিছুক্ষণ ব্রাশ করার পর মুখ হাত ধুয়ে রুমে আসলাম। রুমে এসে ডাইভিং টেবিলে বসলাম আমার স্ত্রী আমাকে চার পিস বিস্কিট এবং এক কাপ রং চা দিল কারণ সে জানে সকাল বেলা আমি লাল চা আর বিস্কিট খেতে পছন্দ করি।
লাল চা আর বিস্কিট খেয়ে রেডি হয়ে ডাক্তারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাইরে দরজার সামনে যেতেই আমার মনে পড়ল পারফিউম ব্যবহার করাটা উচিত হবে,,, কারণ যেহেতু আমার গায়ে জ্বর তাই গামের দুর্গন্ধ থাকতে পারে তাই আবার ঘরের ভিতরে আসলাম এবং একটু করে পারফিউম গায়ে লাগিয়ে নিলাম। এবার রওনা দিলাম ডাক্তারের কাছে।আমাদের বাসা থেকে মেন রাস্তায় উঠতেই সেখানে আমার মেয়ের প্রাইমারি স্কুল তাই সেখানে আমি এদিক ওদিক করে দেখছিলাম কোথাও আমার মেয়েটাকে দেখা যায় কিনা। তাকে দেখতে না পেয়ে আমি সোজা চলে গেলাম।
আমার জ্বরের জন্য কয়েকদিন আগে যে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে ছিলাম তার সাথে একটু কথা বললাম,,, যে ওষুধগুলো খেয়ে আমার জ্বর তেমন ভালো হয়নি,,, কি করা যায়? তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কি কি ওষুধ দিয়েছিলাম? আমি তখন তাকে বলতে পারিনি! তাই তাকে বললাম আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি এসে আপনাকে পিচ্চিকশন দেখাবো। সেখান থেকেও আবার রওনা হলাম ডাক্তারের উদ্দেশ্যে।
একটু সামনে যেতে আমার চাচাতো ভাইয়ের সাথে দেখা সে আমাকে ডেকে একটু টিচ করে বলল নতুন টি শার্ট গায়ে দিচ্ছ পাঠিয়েছে বুঝি তোমার দুলাভাই! কারণ টি-শার্টটি ছিল বাংলাদেশ আর্মির এবং বাংলাদেশ আর্মিতে আমার ছোট বোনের স্বামী জবে করে। এবং আমার এই চাচাতো ভাই ও রিটায়ার্ড আর্মি। তখন আমিও তাকে একটু কথা শুনিয়ে দিলাম,,, বললাম ভাইয়েরা যখন আর্মিতে জব করেছে তখন আমাদেরকে কেউ একটি টি শার্ট দেয়নি,,, আজ হঠাৎ অন্যের দেওয়া জিনিস নিয়ে এত কথা কেন।সে হেসে অন্যদিকে ঘুরে চলে গেল,,, আমিও চলা শুরু করলাম ডাক্তারের উদ্দেশ্যে।
অবশেষে ডাক্তারের কাছে আসলাম,,, ডাক্তার আমাদের সরকারি মেডিকেলে বসেন। সিরিয়াল নিয়ে ডাক্তার দেখালাম,,, ওষুধ নিলাম,,,, বাসায় আসলাম,,, তারপরে এই পোস্টটি লিখে আপনাদের সামনে উপস্থাপন করলাম।ভালো থাকবেন সুস্থ থাকবেন,,, এই দোয়া রেখেই আজ এখানেই সমাপ্ত করছি, আল্লাহ হাফেজ।
| Bangladesh | |
ভাই আপনার জন্য আল্লাহ সুবহানাতায়ালার কাছে দোয়া করি যে, সর্বদাই যেন আপনাকে সুস্থ রাখেন,। ভাই আপনি ঠিকই বলছেন যে সুস্থতা আল্লাহ সুবহানাতায়ালার অন্যতম একটি নিয়ামত। কিন্তু অসুস্থতা আল্লাহর পরীক্ষা মাত্র, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাতায়ালা এর উত্তম প্রতিদান দিবেন ভরসা রাখুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারের কাছে যাওয়ার জার্নি আমাদের কাছে শেয়ার করার জন্য।
সর্ব প্রথমে সৃষ্টিকর্তার কাছে আপনার সুস্থতা কামনা করছি,,,, আশা করি সৃষ্টিকর্তা আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেবে।
এরপরে দেখলাম আপনি ডাক্তার দেখানোর জার্নি টা আমাদের সাথে শেয়ার করেছেন! আসলে আমরা প্রত্যেকদিন কাজের মধ্যেই ব্যস্ত থাকি! প্রত্যেকদিন কোনো না কোনো কাজ নিয়ে আমাদেরকে ব্যস্ত থাকতে হয়! আপনার কাজের পাকে ও আপনি ডাক্তার দেখাতে গিয়েছেন,,,, কারণ আপনি অসুস্থ।
যাক অবশেষে আপনি ডাক্তার দেখিয়ে আবার বাড়িতে চলে আসেন! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।
আল্লাহ আপনার দীর্ঘায়ু দান করুন এবং দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনাই করি।