You are viewing a single comment's thread from:

RE: বিদায়ের প্রস্তুতি

in Incredible Indialast year

অনেকদিন পরে কথা হচ্ছে, আশা করছি ভালো আছেন,,
আমাদের কল্পনার জগত থেকে বাস্তব জীবনটা বড্ড কঠিন এই ধরুন আপনাকে ছেড়ে যে আমি এখানে এসেছি একটা মাস কিন্তু চলেও গিয়েছে, কিন্তু যখন এসেছি তখন কিন্তু বড্ড কষ্ট পেয়ে বারবার কষ্ট দিয়েছি পিছনের স্মৃতিগুলো মনে করে,,,।

কিন্তু দেখেন ঠিকই কিন্তু দিন সময় দুইটাই চলে যাচ্ছে অনেক দূরত্ব বেড়ে গিয়েছে কিন্তু মনের যে একটা টান সেটা কিন্তু রয়ে গেছে,, যদিও আমার আপনার বন্ধুত্বের সম্পর্ক থেকে আপনার হাসবেন্ড ওয়াইফের সম্পর্কটা হাজার গুনে গভীর কিন্তু পরিস্থিতি সবকিছু শিখিয়ে দেয় আমাদেরকে।। এখন যতটা কষ্ট লাগছে বুকটা যেন ফেটে যাচ্ছে কিন্তু যখন দূরে থাকবেন তখন কিন্তু এতটা খারাপ লাগবেনা।।

আমি দোয়া করি আপনারা যেন আবার একসাথে হতে পারেন গত একটা বছরের মতো যেন আবারও স্বপ্নের মত একটা বছর ফিরে পান। আর তখন যেন আমরাও থাকতে পারি কি বলেন তাহলে কেমন হবে আমি তো ভীষণ উত্তেজিত,, যদি আবার দেখা হতো কোন একদিন আমাদের তাহলে মন্দ হতো না।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61553.95
ETH 1712.38
USDT 1.00
SBD 0.38