অবশেষে সখের জিনিস গুলো কিনা হলো।

in Incredible India2 years ago

Neutral Minimalist Romantic Photo Collage.png
Photo edited by canva

Hello,

Everyone,

অবশেষে চলে এলাম আবার আপনাদের মাঝে তবে, আজ শেয়ার করবো, আমার ভালো লাগার একটা পোস্ট যেটা লিখতে আমার আনন্দ কাজ করছিলো, গত দুই দিন লিখতে পারিনি শরীর টা ভীষণ খারাপ ছিল তবে আজ আর দেরি করলাম।

আমার মনে হয় মেয়েদের শখের অভাব নেই, একটা শেষ তো আর একটা সুর বেশ কিছুদিন ধরে ভাবছিলাম একটা হ্যান্ড বিটার কিনবো,সেই সাথে আরো কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো, সংসারে যে দিকে তাকাই শুধু প্রয়োজন আর প্রয়োজন। তবে সৃষ্টিকর্তা যেভাবে রেখেছে তাতে আলহামদুলিল্লাহ, খুব শান্তিতে সুন্দর ভাবে জীবন যাপন করতে পারছি।

তবে,,ওই যে আমাদের চাহিদার শেষ নেই সে জায়গা থেকে মনের মধ্যে আগ্রহ টা বাড়ে একটার পর একটা কেনার মাথায় চিন্তা মাথায় ঢুকে। তবে এই বিষয়ে আমার হাসবেন্ড বেশ সচেতন তার পকেট থেকে টাকা বের করা খুব কঠিন। তবে তার চেয়েও আমি এই বিষয়ে বেশ কঠিন ছলে বলে কৌশলে আমার শখের জিনিস টা তো কিনতে হবে। ইদানিং হ্যান্ড বিটার কেনার টেনশনে আমার ঘুম আসতেছে না।

আমার আবার একটা বাজে অভ্যাস আছে, কিছু কিনতে চাইলে বা কিছু করতে চাইলে যত খন পর্যন্ত না করতে পারি ততক্ষণ আমার মন মেজাজ দুটাই খারাপ থাকে।আজ হাজব্যান্ড কে বললাম আমাকে এইটা কিনে দিতেই হবে। সে চাইলে আরো আগেই দিতে পারতো কিন্তু ওই যে হাত থেকে নামাতে চায়না। তবে আজ তাকে বলে বুঝিয়ে বের হয়েছিলাম নিউমার্কেটে যাওয়ার জন্য।

আমার কি আনন্দ লাগছিল মনে হচ্ছিলো ঈদের দিন, একে তো অনেক দিন পরে বাসা থেকে বের হওয়া, চারদিকে পরিবেশ টা একটু দেখছিলাম খুব ভালো লাগছিলো,আমার মনে হয় যেন পাখির বাসার মধ্যে ছিলাম এতদিন। খুব একটা দূরে নয় আমাদের বাসা থেকে গেট পর্যন্ত তাই হেঁটে হেঁটে গেলাম,

পিলখানা থেকে নিউমার্কেট খুবই একটা দূরে নয়, তিন চার মিনিট লাগে ঠিক মতো হেটে গেলে,নিউ মার্কেটে গিয়ে প্রথমে আমি আমার ইলেকট্রিক বিটার টা কিনে নিলাম। আমি অনলাইনে দেখেছি এর আগে ইলেকট্রিক বিটার তবে, এখানে এসে দামটা আরো বেড়ে গিয়েছিলো,তবে আমার মনে হয় দুুই টাকা বেশি খরচ হলেও ভালো জিনিস কেনাই ভালো, এটা কেনার পরে তো আমি ভীষণ উত্তেজিত বাসায় গিয়ে কখন ক্রিম তৈরি করব কি আনন্দ।

এরপরে আরো কিছু প্রয়োজনের জিনিস পত্র কিনলাম, নজেল, বাটার,মগ,কাটা চামচ, কয়েক ধরনের ছোট বড় বাটি, বিছানার চাদর,টাওয়াল, মেয়ের জন্য কয়েক টা গেঞ্জি ও জামা,,আমার জন্য হিজাব ওড়না,,ও জুতা,লেখার এই পর্যায়ে একটা কথা মনে পড়ে গেল।

বিয়ের আগে যখন আম্মুর সাথে মার্কেটে যেতাম, আম্মু আমাকে আমার ছোট ভাইকে অনেক কিছু কিনে দিতো। আর আম্মুকে দেখতাম তার নিজের জন্য না কিনে, সংসারের জিনিস এই কেনা শেষ হতো না।তখন আম্মুর সাথে অনেক রাগারাগি করতাম শুধু এটা কেন এটা কেন। কিন্তু এই পর্যায়ে এসে এখন বুঝতে পারি একটা মেয়ের বিয়ের পরে, সংসারের প্রতি কতটা মায়া থাকে, সংসার গোছানো নিয়ে কতটা চিন্তা থাকে।

এরপরে, হাজব্যান্ড কে একটু বললাম তার কিছু প্রয়োজন কি না কারণ, এত এত কিছু কিনে দিলো এটা ও যদি জিজ্ঞাসা করি।তিনি বললে আমরা খুশি থাকলেই নাকি তিনি খুশি,এরপর আমার মেয়ে আবার বায়না ধরলো,তার কিছু লাগবে না তাকে একটা খেলনা কিনে দিতে হবে।

এই মেয়েটা কে নিয়ে আর পারা যায় না বাহিরে বের হলে এই সবকিছু রেখে তার খেলনার দিকে চোখ যায়। এরপর মেয়েকে একটা খেলনা কিনে দেওয়া হলো,এরপরে আর কেনাকাটা করা হয়নি আমরা গিয়ে ছিলাম হালকা নাস্তা করার জন্য। পাশে সীমান্তর রেস্টুরেন্ট ছিলো,সেখানে গিয়ে খুব সুন্দর একটা মিল্কশেখ খেয়ে ছিলাম। আমি,আমার হাজবেন্ড এবং আমার মেয়ে খেয়েছে চিকেন শর্মা তবে,কথায় আছে বাঙালি খাবার খেলে সব ভুলে যায়।

dd6b9df6-2bbf-4b44-a0cd-0f53761bf47c.jpg

এত সুন্দর একটা জায়গায় গিয়েছি দুই -চারটা ছবি তুলবো তা আর হয়নি সব ভুলে গিয়েছিলাম। বাসায় এসে মনে পড়েছে। আচ্ছা যাই হোক তবু আপনাদের মাঝে দু'চারটা ছবি শেয়ার করতে পেরেছি এটাও ভাগ্যের ব্যাপার,সব মিলিয়ে আমার দিনটা ভীষণ ভালো কেটেছে, এবং আনন্দে কেটেছে।

দেখতেই পাচ্ছেন বাসায় এসে রেস্ট না নিয়ে আগেই আমি ক্রিম তৈরি করার জন্য লেগে পড়েছে,অপেক্ষায় থাকুন অনেক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে যাই হোক আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আবার আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 2 years ago 

আমাদের শখের জিনিস কিনতে একটু বেশি ভালো লাগে, মেয়েদের জিনিসপাতি কেনার শখ একটু বেশিই থাকে, আপনার রেসিপি পোষ্টের অপেক্ষায় রইলাম, আপনার সখের জিনিস কেনাকাটার বিষয়টি খুব সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন মেয়েদের শখের অভাব নেই। যদি কোন জিনিস কিনব মনে করি। তাহলে সেটাই সারাদিন মাথায় ঘোরে ।যতক্ষণ পর্যন্ত না কেনা হয় ।ততক্ষণ মাথায় তা কি চিন্তা ঘুরতে থাকে। এছাড়াও অনেক কিছু কেনাকাটা করেছেন। আপনার কেনাকাটার সুন্দর মুহূর্ত তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ছোটবেলা থেকেই আমার এই বদ অভ্যাসটা রয়ে গিয়েছে, কিছু কেনার কথা মাথায় ঢুকলে আর পর্যন্ত শান্তি পাই না।।।

তবে আমার মনে হয় সংসারে প্রয়োজনের জিনিসগুলো কিনে ফেলাই ভালো।।। ধন্যবাদ খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।

"আনন্দে কেটেছে! 😊 ভালো থাকবেন, সুস্থ থাকবেন! 👍 এখানে দু'চারটা ছবি, শর্মার জিগ্যাসা... 🤣

আপনাদের মধ্যে অনেক ভালো থাকবেন, এখানে ছবি! 👍

[Your Photos Here]

 2 years ago 

এটা অবশ্যই মানতে হবে মেয়েদের শখের জিনিস কেনা যেন শুয়ে হয় না একটার পর একটা চাহিদা থেকেই থাকে।।

এতো শুনে মজা পেয়েছি কৌশলে ভাইয়ের পকেট থেকে টাকা বের করতে আপনি খুব ভালোভাবেই পারেন। যাক অবশেষে সকলের জিনিসগুলো কিনতে পেরেছেন জেনে ভালো লাগলো।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59946.16
ETH 1579.66
USDT 1.00
SBD 0.42