বাবা ও মেয়ের দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প❤️

in Incredible India3 years ago (edited)


বাবার উপরে মেয়েদের টান টা অন্যরকম এই থাকে। সব সময় আমি দেখে এসেছি আমি আমার দিক থেকে বলতে পারি। আমার বিয়ে হয়েছে সন্তান হয়েছে স্বামী পরিবার হাজারো ব্যস্ততার মাঝে প্রতিদিন একবার বাবার সাথে সময় করে কথা না বলতে পারলে,আমার মনে হয় যেনে আজকের দিন টা সম্পন্ন হয় নি, বাবা আমাকে খুব ভালোবাসে আমি ও বাবাকে খুব ভালোবাসি,,,,


আর আমার মেয়ের ক্ষেত্রে এর ও ব্যতিক্রম হয় নি, আমার মেয়ে নাম আয়েশা সিদ্দিকা।
মেয়ে বয়স তিন বছর, যখন ও কথা বলতে শিখেছে তখন থেকে বাবাকে বাবাই বলে ডাকতো,আর এখনো বাবাই বলে ডাকে।মেয়ের জন্মের পর থেকে ওর বাবার সাথে থেকেছি আমরা, এই কিছুদিন হল আমি আমার পরীক্ষার জন্য শশুর বাড়ি চলে এসেছি। এবং এখন আমি আমার শ্বশুর-শাশুড়ির সাথে গ্রামের বাড়িতে থাকি, এখানে থেকে আমি পড়ালেখা টা ঠিক রাখছি, এবং মেয়েকে বড় করছে,,,,,।


কিন্তুু, মেয়েকে শ্বশুরবাড়ির পরিবেশে মানিয়ে নিতে আমার খুব কষ্ট হয়েছে সব কিছুর পেছনে একটাই কথা এখানে বাবা নেই তো আমি থাকবো না। কিন্তুু পরক্ষণে আমার শশুর শাশুড়ি তার নাতনি কে এত বেশি ভালোবাসা দিয়েছে যে, বাবার কথা একটু ভুলেছে,,কিন্তুু বাবা কে যে সে মিস করে এটা পুতুলের সাথে শেয়ার করে, এবং পুতুলের উপরে বাবার রাগ টা দেখায়, ছোটবেলা থেকেই বাবার উপর অন্যরকম একটা ভালোবাসার,,,



ওর বাবা একজন সরকারি সৈনিক
পদের নিয়োজিত আছেন সৈনিকরা সন্তান, পরিবার, আত্মীয়-স্বজন, এবং নিজের কথা। সবকিছু ত্যাগ করে দেশের জন্য এক নিষ্ঠা ভাবে কাজ করে যায় সব সময়। যখন সে ছুটিতে বাসায় আসে, তখন দেখা যায় বাবা মেয়ের খুনসুটি মানে, মেয়ে তো ছোট তার সাথে সাথে ওর বাবাও যেন ছোট হয়ে যায় মেয়েকে খ্যাপানোই যেন তখন তার কাজ হয়ে পড়ে। আমার মনে হয় প্রতিটা বাবাই তাদের সন্তানকে এভাবে ভালোবেসে থাকে প্রতি টা নিহত।তার হাজার দুষ্টুমি বা, বকাবকি করলেও তারা তাদের সন্তানকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে চায় সব সময়।


বাবা এবং মেয়ের এত ভালোবাসা দেখে আমিও খুব সুখী, আজ তারা দুজন আমাকে রেখে ঘুরে এসেছে মনের সুখে আমার মেয়ে ঘুরতে খুব পছন্দ করে, আর যখন ওর বাবা বাসায় আসে তখন তো ঘুরতে যেতেই হবে আর সেই বায়না ধরেছিল কিন্তুু, আমি রাজি হয়নি কারণ, আমার একটু খারাপ লাগছিল আর অন্যদিকে মেয়ে কষ্ট পাবে বলে তার বাবা নিয়ে গেছে পাশে ঘুরতে,,, মেয়ে তো মহা খুশি, ঘুরে এসেছে খুব আনন্দ উপভোগ করেছে, এবং আমাকে কিছু ছবিগুলো দেখায়।



আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে মেয়েরা সব সময় বাবার মতো হয় এবং ছেলেরা দেখতে হয় মায়ের মতন। আমি জানিনা কথাটা কতটুকু সত্য কিন্তুু আমার মাঝে মাঝে মনে হয়, আমি কিছুটা বিশ্বাস করে থাকি কারণ, আমার মেয়েকে দেখতে আমার মত একদমই হয়নি। ওর বাবার মত সবকিছু চেহারার থেকে শুরু করে, সবকিছু যেন আর বাবাকে কপি করেছে। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা এখন ও ওর বাবার সাথে যেমন খুনসুটি, দুষ্টমি,ভালোবাসা আছে, ঠিক সারাটা জীবন যেন এরকম থেকে যেতে পারে,,,,,আবার, বাবা মা হিসেবে আমাদের যতটুকু দায়িত্ব কর্তব্য আমি ততটুকু করেই যাবো তাকে একজন সঠিক মানুষ হিসাবে গড়ে তুলবো, ইনশাল্লাহ।


আমার পোস্ট টা ধৈর্য সহকারে পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন,,,,,

Sort:  
 3 years ago 

বাবা মেয়ের ভালোবাসাটা আসলেই অন্যরকম হয়।এত চমৎকার একটা বিষয় নিয়ে লিখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা

Loading...

𝗧𝗘𝗔𝗠 𝗕𝗨𝗥𝗡

Your post has been successfully curated by @kouba01 at 40%.

Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.

team burn.png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increase its price.

𝗧𝗘𝗔𝗠 𝗕𝗨𝗥𝗡

Your post has been successfully curated by @kouba01 at 40%.

Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.

team burn.png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increase its price.

 3 years ago 

বাবা এবং মেয়ের দুষ্টু মিষ্টি দুষ্টামি দেখেই খুব ভালো লাগতেছিল। পৃথিবীতে প্রতিটা সন্তান তার বাবাকে ভালোবাসে এবং তার বাবা ও সন্তানদেরকে ভালবেসে। এত সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনারা জন্য রইল অনেক অনেক শুভকামনা

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন,, এবং আমাদের মাঝে নিত্য নতুন পোস্ট শেয়ার করবেন যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো।

 3 years ago 

জি ইনশাআল্লাহ,
আমি অবশ্যই চেষ্টা করবো,,
আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,

 3 years ago 

বাবার প্রতি মেয়েদের ভালোবাসা থাকে অন্যরকম। বাবার কাছে মেয়েরা থাকে রাজকন্যার মত। বাবা সব সময় চেষ্টা করে মেয়েদেরকে নিজের থেকেও বেশি ভালোবাসার জন্য। যেমন ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম। যিনি কিনা তার সন্তানদের মধ্যে সবচাইতে বেশি ভালোবেসে ছিলেন তার মেয়েদেরকে। এবং আমাদের মা ফাতেমা রাঃ কে।

আজকে আপনি আমাদের সাথে,,,,,আপনার মেয়ে এবং আপনার হাসবেন্ডের দুষ্টু মিষ্টি কিছু ফটোগ্রাফি সেই সাথে কিছু গল্প শেয়ার করেছেন। আপনার মেয়ে বাবাকে না পেয়ে পুতুলের সাথে তার নিজের কথাগুলো শেয়ার করে। এবং বাবার প্রতি যে রাগ রয়েছে,, সেটা পুতুলের উপর ঝেড়ে ফেলে।

খুবই ভালো লাগলো,, অসংখ্য ধন্যবাদ,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

 3 years ago 

খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা

 3 years ago 

খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58665.39
ETH 1573.91
USDT 1.00
SBD 0.38