"প্রকৃতির মাঝেই খুজি তোমায়"

প্রকৃতির মাঝে খুজি তোমায়। প্রকৃতির মাঝেই সকল জীবনের উচ্ছ্বাস, সকল আনন্দ, আছে অনাবিল সুখ, দু:খ আছে, বিভৎস কিছু স্মৃতি আছে আরো থাকে অনেক না বলা কথা যে গুলো আমরা প্রতিনিয়ত, প্রতিক্ষেত্রে, প্রতি ক্ষনে লালিত করি আমাদের প্রাত্যাহিক জীবনের সাথে। প্রকৃতির মায়া জালে আমরা কখন যে নিজেকে গভীর ভাবে জড়িয়ে ফেলি সেটা হয় তো আমারা নিজেই বুজতে পারি না আর বুঝলেও দূরে রাখতে পারি না। প্রকৃতির মায়া জাল ও আমাদের ভীষন ভাবে আকড়ে ধরে।

2020-06-20 20.50.50.jpg

প্রকৃতির মাঝেই আমি অনেক কিছু খুজে পেয়েছি আবার প্রকৃতির মাঝেই অনেক কিছু হারিয়ে ফেলেছি। নিজের অজান্তেই প্রকৃতির মাঝে তোমাকে খুজে পেয়েছি, খুব আপন করে নিয়েছি আবার অনেক দূরে হারিয়ে ও ফেলেছি। কোনো এক মায়া জালের মধ্যে নিজেকেই বিলিয়ে দিয়েছি।IMG_20220924_194930.jpg

প্রকৃতি কখনো কাউকে খালি রাখে না এটাই তার নিয়ম। হয় আমাদের অনেক হাসি খুশি রাখবে নতুবা জীবন থেকে খুবই প্রিয় কিছু ছিনিয়ে নিয়ে বিনিময়ে দিয়ে যাবে তার সেই হারিয়ে যাওয়া সময়ের মুহুর্ত গুলো। অর্থাৎ, কিছু না কিছু আমাদের দিয়ে যায় ঠিক সময় মতো। প্রকৃতি তার নিয়ম মেনেই চলে আর আমাদের ও সেই নিয়মের সাথে তালে তাল মিলিয়ে চলতে হয় নতুবা বিলীন হয়ে যেতে হয়। যা শুধু সময়ের অপেক্ষা মাত্র,সময় হলেই সব হয়। প্রকৃতি আমাদের বাস্তবতা শেখায়, মানুষ চিনতে শেখায়, সেই সাথে শেখায় দায়িত্ব বোধ।

20170228_174413.jpg

তোমার সান্নিধ্য, তোমার উচ্ছাস, তোমার ভীষণতা আমি এই প্রকৃতির মাঝ থেকেই পেয়েছিলাম ঠিক যেমন ভাবে তোমায় আবিষ্কার করেছিলাম। আবিষ্কার করেছিলাম তোমার আর প্রকৃতির এক অপরুপ মেল বন্ধন। তুমি ছিয়ে আমার কাছে এক সুন্দর মুহুর্ত, প্রকৃতির শোভিত রুপ, ছিলে আমার প্রিয় যা আমায় মোহিত করেছিল ভীষণ ভাবে। সময় বয়ে চলে তার নিজস্ব গতির ধারায়, বয়ে চলে নদীর স্রোতের ধারা সেই সাথেও প্রকৃতির সময় চলে তার আপন গতিতে আর সেই গতি ধারায় তুমিও হারিয়ে গেলে কোনো এক অজানায়। অনেক খুজেছি তোমায়, অনেক ডেকেছি তোমায়, এখনো খুজে ফিরি তোমায় আজ তোমার প্রকৃতিতে খুজি বেড়াই।
তাই তো আজ ও খুজি তোমায় এই প্রকৃতির মাঝে।

20170519_130537.jpg

ধন্যবাদ সবাইকে, আমার লেখাটি পড়ার জন্য এবং আপনাদের মতামত জানাবেন আমার লেখা সম্পর্কে যা আমাকে অনুপ্রাণিত করবে।

20170401_104524.jpg

Sort:  
 3 years ago 
  • প্রকৃতির মাঝে অন্যরকম এক সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য ভালোভাবে উপভোগ করার জন্য আমাদের সকলকে গ্রামে আসতে হয়। গ্রামে আসলেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়।

  • আপনার পোস্টের মধ্যে আপনি খুব সুন্দর ভাবে প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ছবি ফুটিয়ে তুলেছেন। খুবই ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60365.29
ETH 1623.07
USDT 1.00
SBD 0.41