সৌন্দর্যের পাশাপাশি মনের প্রশান্তি

in Incredible India11 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম।

সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামীনের জন্য যিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন।
বর্তমান সময়ে অধিকাংশ মানুষের কাছে শুনতে পাচ্ছি ঠান্ডা জ্বর লেগেই আছে।

এটাও একটি ভাইরাস। যার জ্বর আসতেছে ঠান্ডা লাগতেছে তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে।
আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এর অন্যতম কারণ হিসেবে আমি মনে করি আমাদের খাবার ও লাইফস্টাইল অন্যতম কারণ।


আচ্ছা যেটা উদ্দেশ্য সেদিকে যাই

আমার পছন্দের খাবারের মধ্যে অন্যতম আরো একটি খাবার হচ্ছে দই
বৃহস্পতিবার অর্থাৎ আমাদের কালামপুর বাজারে হাটের দিন।

দই দোকান

আমি আর নাহিদ ভাই দই খাওয়ার জন্য কালামপুরের বিখ্যাত মিষ্টির দোকান এ ঢুকলাম।
গুণগত মান ও দোকানের ডেকোরেশন সব দিক থেকে ১০০ থেকে ১০০


দই কেন খাই জানেন? 😄

কারণ দই খাইলে কেমন যেন পেট শান্তি হয়ে যায়, মনটা ভরে যায়
তবে টক দই সবচাইতে উপকার।

উপকারী ব্যাকটেরিয়া রয়েছে টক দই এর মধ্যে।
যখন এই উপকারী ব্যাকটেরিয়া গুলো পেটের মধ্যে যায় তখন পেট শান্তি হয়ে যায়।
ব্রেনকে সিগন্যাল দেয় তখন মাথা ও শান্ত থাকে বা ভালো লাগে।


আমি সবচাইতে বেশি ইন্সপায়ার্ড হয়েছি Dr. Nabel sir এর থেকে।
তার কথা বলার ধরন, বুঝানোর ধরন সত্যিই আল্লাহতালা তাকে অসাধারণ মেধা ও বুঝানোর সক্ষমতা দিয়েছে।

Dr. Nabel sir


যাই হোক, আমি আর নাহিদ ভাই দুজনে বসে পড়লাম দই খাওয়ার জন্য।
ভাই একটি দই এর কাপ নিল এবং আমাকে একটি দই কাপ দিল।

দই খাওয়ার পর যেন তৃপ্তি ফিরে পেলাম
কেননা অফিস করার পর রুমে না গিয়েই চলে এসেছি, আর শরীর ওই সময় একটু উপকারী ব্যাকটেরিয়াই খুঁজতেছিল।

যখন পেটের মধ্যে চলে গেল দই, শরীর যেন চাঙ্গা হয়ে গেল — আহ্ কি মজা!

দই কাপ


আমরা এই দোকান থেকেই মিষ্টান্ন যাবতীয় খাবার ক্রয় করে থাকি।
এছাড়াও কারো যদি জন্মদিন থাকে সেক্ষেত্রেও আমরা এখান থেকেই কেক কিনে নিয়ে যাই।

এছাড়াও এখানে রয়েছে উন্নত মানের চানাচুর ও বিস্কিট।
এখানে আরো রয়েছে তাদের নিজের হাতে তৈরি ঘি

দোকান ব্যাকগ্রাউন্ড

এখানে রয়েছে চমৎকার ছবি তোলার জায়গা — অর্থাৎ ব্যাকগ্রাউন্ড গুলো অসাধারণ।
নিজের কাছেই যেন ভালো লাগে, না আসলেই ছবি উঠাইছি একটা।


ও আচ্ছা, আমি আপনাদের মাঝে ** একটি ভিডিও** শেয়ার করেছি।
এটি হচ্ছে ডক্টর নাবিল স্যারের নিজস্ব চ্যানেল।
তার ভিডিও খুব পছন্দ করি, কেননা তার ভিডিওগুলো ইনফর্মেটিভ হয়ে থাকে।

📺 ভিডিও লিংক:
YouTube

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59969.00
ETH 1573.85
USDT 1.00
SBD 0.42