ঈদ মানে আনন্দ ( প্রথম পর্ব)

in Incredible Indialast year
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট লেখা💐💐

মুসলিমদের সবচেয়ে বড় উৎসব হলো ঈদুল ফিতর ঈদুল আযহা, এ দুটি উৎসবে যেরকম মুসলিম জাতি সবচেয়ে বেশি আনন্দ করে তার মধ্যে এই দুইটি দিন থেকে অনেক অপেক্ষার পর একটি দিন আমাদের মাঝে এসেছিল আমাদের সবাইকে আনন্দের সাগরে ভাসিয়ে দিয়ে আবার দিনটি চলে যায়।

IMG20250331092510.jpg

এই দিন কার কিরকম আনন্দ হয়েছে সেটা জানি না, কিন্তু আমার খুব আনন্দ হয়েছে এই আনন্দ গুলোকে ভাগাভাগি করতে পোষ্টের মাধ্যমে চলে আসলাম।

আমাদের জীবনে কিছু কিছু কাজ আছে একবার শুরু করলে সমাপ্ত হওয়া পর্যন্ত এটা শেষ হয় না এটা চলতে থাকে বিরতি দেবার তো কোন প্রশ্নই ওঠে না, হোক খুব আনন্দের দিন বা কষ্টের দিন একদিনও ছাড় নেই।

তেমন একটি কাজ আমাদের প্রতিদিন করতে হয়, কাজগুলো হলো মুরগি দের খাবার দেওয়া পানি দেওয়া তার সাথে গরু তো আসে ঈদের দিনও আমরা ফজর নামাজ পড়েন সকালের কাজগুলো করার জন্য আমি আর আম্মু পোল্ট্রি ফার্মে চলে আসি আর আব্বু বাস স্ট্যান্ড চলে গিয়েছিল কেননা আমাদের শেয়ার করে গরু জবাই করেছে সেই মাংস গুলো নিয়ে আসার জন্য ।

IMG20250331092514.jpg

আম্মু খাদ্য দিতে থাকে আর আমি পানির পাইপ পরিষ্কার করতে থাকি আমার পানির পাইপ পরিস্কার করা শেষ করে আমি মোটর চালু করে ফ্লোর পরিষ্কার করতে থাকি অল্প খানিক পরিষ্কার করতেই, আব্বু চলে আসেন এরপর আব্বু পরিষ্কার করতে থাকে আমি আব্বুকে সাহায্য করে এর পাশ দিয়ে মুরগি কেন ওষুধের পানি দিয়ে দেই আম্মু চলে গিয়েছিল।

IMG20250331092503.jpg

পোল্ট্রি ফার্ম এর কাজ শেষ হলে আমি বাড়িতে চলে আসি, টুকটাক কাজ করে আমি গোসল করতে চলে যাই গোসল শেষ করে মিষ্টি সেমাই নুডুলস পিঠা পায়েস অল্প অল্প খাবার খেয়ে ঈদের নামাজ পড়ার জন্য বাইরে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকি পাড়া-প্রতিবেশীর কাকার একটি সিএনজি ছিল নামাজ পড়তে যাচ্ছিল সিএনজি করেই আমি স্কুল মাঠে চলে আসি নামাজ পড়ার জন্য বাসস্ট্যান্ড এসে গাড়ি থেকে নেমে আমি সরাসরি নামাজের স্থানে চলে আসি ওখানে বসে হুজুরের বয়ান শুনি।

IMG20250331092324.jpg

ঈদের জামাতে সময়ে হয়ে গেলে এরপর পাঁচ মিনিট সময় নেই নামাজ শুরু হবার আগে কিছু কাজ ছিল সেগুলো কাজগুলো শেষ করতে পাঁচ মিনিট সময় লাগবে। পাঁচ মিনিট পর নামাজ শুরু হয়ে গেলে নামাজ আদায় করে খুতবা শুনে।

IMG20250331095448.jpg

মোনাজাত ধরে একজন আত্মীয়র সাথে দেখা হয়ে যায় সে আমাকে যা ঠান্ডা ইত্যাদি অফার করে কিন্তু আমি এই গুলো খাব না রাস্তা যাওয়ার পথে মাঝে দেখি আমার ভাইস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে তাই তাদেরকে না করে দিয়ে আমি তার সাথেই সময় কাটাই অনেক মানুষ সেজন্য তাকে আর ওইখানে না রেখে বাড়ির দিকে আমরা রওনা দেই।

তাকে নিয়ে বাড়িতে চলে আসি আমি ঈদের নামাজ পড়ার জন্য অল্প অল্প খেয়ে গিয়েছিলাম সবগুলো তাই, এখন খাব তখনই আমাদের একজন ভাড়াটিয়া উপস্থিত হয় যিনি ঈদে বাড়ি যান নাই আমাকে নিয়ে তাদের বাড়িতে চলে যাই এরপর অনেক কিছু খাবার দেয় এগুলো খেয়ে আমার পেট ভরে যায়।

আজকের পরপর এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...
 last year 

ঈদ মানেই আনন্দ ঈদ মানে খুশি আর সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার মধ্যেই অন্যরকম একটা আনন্দ আছে যাই হোক সবাই মিলে ঈদের দিন অনেক বেশি আনন্দ করেছেন যতটুকু আপনার পোস্ট পরিদর্শন করে বুঝতে পারলাম এভাবেই আপনার পরিবারের মধ্যে ঈদের আনন্দটা থাকুক সারা বছর।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59083.87
ETH 1592.48
USDT 1.00
SBD 0.38