তেনার সাথে দেখা আর কিছু কেনাকাটা

in Incredible Indialast year

নমস্কার বন্ধুরা। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন।
সেদিন ছিল জুন মাসের দশ তারিখ । আমি বিকেলের দিকে একটু মার্কেটে বেরিয়েছিলাম। বেশ অনেকদিন হলো প্রচন্ড গরম আর আমার নিজের শরীর অসুস্থ থাকায় আমি অনেকদিন মার্কেটের দিকে যেতে পারিনি। বোধহয় মৌসুমী বৌদির জন্মদিনের সময় যা মার্কেট বেরিয়েছিলাম, তারপরে আর বেরোনো হয়নি। সেদিনকে বেরোলাম তাও আবার কাজের সূত্রে।

আসলে আমার পিসতুতো দাদার ছেলের জন্মদিন ছিল সেদিন। তাই আমার দাদার ছেলের জন্য জন্মদিনের গিফট কেনার ছিল। সাথে দেখা করার ছিল আমার পার্টনারের সাথে। মোটামুটি অনেকদিন হলো ওর সাথেও দেখা হয় না। তাই সেদিনকে ঠিক করেছিলাম যে খানিকক্ষণ ওর সাথে দেখা করে তারপর কেনাকাটা করে নেব।

20250619_232004.jpg

সেই মতো বিকেলের দিকে বার হলাম। আমাদের দুজনের সবথেকে পছন্দের জায়গা আইসক্রিম পার্লার এর উদ্দেশ্যে। তখনও গরম বীভৎস। বৃষ্টির বিন্দুমাত্র নেই। ওই অবস্থায় আইসক্রিম খেতে আরো বেশি ভালো লাগবে। আজকে এই বৃষ্টির ওয়েদারে এই পোস্টটা লেখার সময় বুঝতে পারছি সেদিন কতটা গরম পড়েছিল।

আমি আর ও মিলে আইসক্রিম পার্লারে দেখা করলাম। আর আমাদের পছন্দের একটি আইসক্রিম অর্ডার করে নিলাম। ওখানে গিয়ে নরমাল কোন আইসক্রিম খাওয়ার থেকে এরকম সুন্দর করে তিনটে স্কুপ আইসক্রিমের একটি বাটি নেওয়া আমি বেশি প্রেফার করি। এতে তিন ধরনের ফ্লেবারের আইসক্রিম খাওয়া যায়। তাই ভালো লাগে। তার ওপর আমার পছন্দের ফ্লেভার হল ব্ল্যাক কারেন্ট। এ কারণেই আরও বেশি আমি এরকম ভাবে বাটিতে স্কুপ নিতে পছন্দ করি।

20250610_183848.jpg



পাগলটার সাথে কিছুক্ষণ ভালোই সময় কাটালাম। অনেক অনেক গল্প আর খাওয়া-দাওয়া হল। ওর সাথে আমার বেশিরভাগ সময় মারপিট আর ঝগড়াই লেগে থাকে। দুজনেরই হাত অতিরিক্ত চলে। এ নিয়ে কোন একদিন বোধহয় বড়দের কাছেও বকা খাবো আমরা দুজন।

20250610_184046.jpg

ও আমাকে আগে থেকেই বলে রাখে, ঈশা তোর যদি আমাকে গালে মারতে হয় ,আগে করে বলবি ,আমি চশমাটা খুলে রাখবো। আসলে,আমি যতবার ওকে গালে মারতে যাই। স্বাভাবিকভাবেই ওর চশমাটা খুলে মাটিতে পড়ে যায়। অত দাম দিয়ে কেনা চশমা। তাই ও বারবার হাত জোড় করে রিকোয়েস্ট করে। দয়া করে মারার আগে একবার বলবি, অন্তত আমার চশমাটা বেঁচে যাবে,আমার গাল না বাঁচলেও।



যাক গে, ওর সাথে সময় কাটানোর পর মার্কেটের দিকে চলে গেলাম। বাসন এর দোকানে গিয়ে কিনে নিলাম আমার দাদার ছেলের জন্য একটা সুন্দর টিফিন বক্স। টিফিন বক্স টা মাইক্রোওভেন এও ইউজ করা যাবে। টিফিন বক্সটা খুব সুন্দর দেখতে। ৩০০ টাকার মতো দাম নিয়েছিল।অর্থাৎ ৩০ স্টিম। তারপরে ওর সাথে একটা জলের বোতল কিনলাম। জলের বোতলের দাম নিল ২০০ টাকা,২০ স্টিম।

1000266098.jpg

ও এখন ক্লাস নাইনে পড়ে। আমার এগুলোই মাথায় এসেছে ওর জন্য। যাই হোক 500 টাকার মধ্যে বেশ সুন্দর জিনিসপত্র কিনে নিয়েছিলাম।আসলে টিফিন বক্সটা আসলে একটা ব্যাগ। একটা ব্যাগে তিনটে কন্টেইনার। বেশ সুন্দর দেখতে। তাই আমার এত পছন্দ হলো। আর জলের বোতলটাও খুব ভালো দেখতে ছিল। তবে আমি ছবি তুলতে ভুলে গেছি।

20250614_125400.jpg

এসব কেনাকাটা করার পরে যখন কাকু গিফট টাকে সুন্দর করে গিফট পেপার দিয়ে প্যাক করে দিচ্ছে। আমার হঠাৎ করে নিজের জন্য নরমাল একটা জলের বোতল পছন্দ হলো। জলের বোতলের আকৃতি টা দেখতে এত ভালো লাগলো ,আমি নিজের জন্য সেটাও নিয়ে নিলাম। এই যে ছবিতে গোলাপি রঙের জলের বোতল। এটা আমি আমার জন্য নিয়েছিলাম। এটা ১০০ টাকা মতো দাম নিয়েছিল।অর্থাৎ ১০ steem.

আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন পরবর্তী পোস্টে বাকি মুহূর্তটা শেয়ার করব।

Sort:  
Loading...
Loading...

Thank you for sharing quality content on Steemit
You have been supported by the team:


Curated by: @dove11

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 66465.96
ETH 1789.20
USDT 1.00
SBD 0.43