আরও একবার ,ছবির সাথে লেখা

in Incredible Indialast year

নমস্কার বন্ধুরা। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন।। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে নিতে চলেছি আবারও কিছু কবিতা এবং ফটোগ্রাফি। বেশ অনেকদিন আগে এরকম ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সাথে ছিল আমার লেখা কিছু কবিতা ফটোগ্রাফিকে কেন্দ্র করে। আমি জানিয়েছিলাম এই সমস্ত ফটোগ্রাফি গুলো আমার বোন করেছে।।

আমার বড় মামার ছোট মেয়ে তিথি। ও এখন ক্লাস টেনে পড়ে। সামনে ওর মাধ্যমিক। আমি কিছু মাস আগে যখন মামার বাড়ি গিয়েছিলাম। রং দোলের দিন ও আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিয়েছিল। যদিও শুধু সেদিনকে নয়। এর আগেও ও আমার অনেক সুন্দর করে ছবি তুলেছে। খুব সুন্দর ছবি তুলতে পারে তিথি। ওর ফটোগ্রাফি করার হাত খুব সুন্দর।

যখন ও ফটোগ্রাফি করে তখন আপনার থেকেই ও নিজের পজিশন বুঝে নেয়। কোন অ্যাঙ্গেল থেকে ছবিটা তুললে ভালো হবে, ওটুকু মেয়ের সেই বুদ্ধি হয়ে গেছে। ও কিন্তু অনেক সুন্দর ছবিও আঁকতে পারে। আমি ওর সমস্ত আঁকা ছবি ফোনে ক্যাপচার করে এনেছি। কোনদিন সময় পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তিথি পড়াশুনাতে অনেক ভালো। সামনে ওর মাধ্যমিক আছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ও যেন খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারে আর ওর আশা পূর্ণ করতে পারে। আমার বিশ্বাস খুব অনেক ভালো রেজাল্ট করবে।

চলুন এবার, ওর করা আরো তিনটে ফটোগ্রাফি আজকে আপনাদের সাথে শেয়ার করি।। ফটোগ্রাফি টা পুরোপুরি আমাকে কেন্দ্র করে। তাই প্রত্যেক ছবিতে আমাকে দেখতেই হবে। আমি নিজের মন মত করে ছবি ভিত্তিক কিছু লাইন কবিতার মত করে লিখেছি। এর আগেও যে পোস্ট করেছিলাম, সকলকে অনুরোধ করবো সেই পোষ্টের কবিতাগুলো ছবি সহকারে আর একবার পড়ার জন্য। আমার কিন্তু এভাবে ছবি কে কেন্দ্র করে কবিতা লিখতে বেশ ভালো লাগে।।

প্রথম ছবি

20250315_130741.jpg

যেতে যেতেই হঠাৎ থামি
আবার তোমায় দেখি ঘুরে।
কেমন করে তাকিয়ে থাকো
আমার যাওয়ার পথের সুরে ।

তুমিও বুঝি স্বপ্ন দেখো ,
ঘুরে তাকাই যেতে যেতে।
কেমন লাগে সাজলে আমায়
পলাশ ফুলের মালা গেঁথে।

ঘুরে দেখার তুমিই কারণ।
তোমার কাছেই সবটা রাখা।
কাছে দূরের দূরত্বটায়
তোমার সোহাগ বিছিয়ে থাকা।

দ্বিতীয় ছবি

20250315_134304.jpg

পাহাড়ি বনে দিচ্ছে উঁকি
মেঘের পালক মাঝে
চোখের নাগাল পাইনি আমি
এটাই বড় বাজে!

লুকোচুরির এই খেলাতে
একদফা প্রেম রাজা।
কিছুতেই ধরা দিচ্ছে না ও
কেমন কঠিন সাজা!?

বড্ড আলো রূপের মায়ায়
কেমন ভাবে দেখি!?
সোনার ঝিলিক গাছের ফাঁকে
ছলনা করে এ কী!!!??

তৃতীয় ছবি

IMG-20250315-WA0020.jpg

হলুদ বসন মনের ঘরে
রঙ লাগালো কে যে,
নীল রঙ্গেতে কৃষ্ণ আছে
প্রেমের জোয়ার সেজে।

লাল রঙে যে সিঁদুর আছে।
কনে বরণ হল।
হলুদ রঙের চাঁপা আবির
আমায় প্রথম ছুঁলো।

সবুজ রঙে কচি পাতা
আমার হাসির প্রাণ।
পলাশ শিমুল গাছের ডালে
কোকিল ধরুক গান ।



আশা করছি আমার বোনের করা তিনটি ফটোগ্রাফি আপনাদের সকলের ভালো লেগেছে। আর আমি সকলকে অনুরোধ করব কবিতাগুলো খুব মনোযোগ দিয়ে পড়ার জন্য। আমরা যদি খুব ভালোভাবে বুঝে এবং ছন্দসহকারে কবিতাগুলো পড়তে পারেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে।। আজকে বেশ অনেকদিন পরে কবিতা শেয়ার করতে পেরে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি।

Sort:  
Loading...
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63447.16
ETH 1663.05
USDT 1.00
SBD 0.42