You are viewing a single comment's thread from:
RE: Better life with steem || The Diary Game || 19 th December ||
আমাদের এখানে ঢাকার আশেপাশে কিছু কিছু জায়গায় পানি এমন ঠান্ডা যেন হাত দিলে বরফ পানি হাত কেটে যাবে। তবে আমি যে জায়গায় থাকি এখানে এখনো শীত তেমন পড়েনি। আপনি সকালে উঠেই সকলের জন্য নাস্তা তৈরি করে নিলেন। আপনার মাসি শাশুড়ি ও তার মেয়ে আজকে চলে যাবে তাই বেশ কিছু কাজ। দুপুরে সেদ্ধ ও বাটা করে নিলেন। গরম ভাত দিয়ে খাবার গুলো বেশ ভালো লাগে। সন্ধ্যায় ডিসকর্ডে কথা বললেন এবং রাতে রুটি করে খেয়ে নিলেন। সবকিছু শেষ করে করার পরে আপনার প্রচন্ড ঘুম চলে আসলো তাই ঘুমিয়ে পড়লেন। এভাবে আপনি একটি ব্যস্ত দিন পার করলেন। আপনার ব্যস্ত দিনলিপি পড়লাম। ভালো লাগলো পড়ে।
আপনার মন্তব্য পড়ে ইচ্ছা করছে আপনার ওখানে চলে যাই, যেখানে ঠান্ডা এখনো পর্যন্ত তেমনভাবে পড়েনি। মাসি শাশুড়ি ও বোন আমার ননদের বাড়িতে গিয়েছিলেন, তারা পুনরায় আবার আমাদের বাড়িতে ফিরে এসেছেন। আগামী কাল হয়তো বা তারা নিজেদের বাড়িতে ফিরে যাবে। শীতকালে দুপুরে গরম ভাতের সাথে কিছু সেদ্ধ বা বাটা হলেও খাওয়া হয়ে যায়। আর যেহেতু ঠান্ডা লেগেছে, তাই অন্য কোনো কিছু খেতে স্বাদ লাগছে না। পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।