You are viewing a single comment's thread from:

RE: ঘরোয়া উপায়ে চুলের যত্ন করতে পারি খুব সহজেই

in Incredible India3 years ago

আপনার প্রথম ধাপের চুলের প্যাকটি সম্বন্ধে আমার আগে থেকে কিছুটা ধারণা ছিল। জবা ফুলের পাতা, চা পাতা, পানি, এলোভেরা জেল ও অন্যান্য উপকরণ দিয়ে আপনি যে হেয়ার
প্যাকটি বানিয়েছেন এটি বাসায় মাঝে মাঝে করা হয়। তবে শ্যাম্পুর জন্য যে সাবুদানা ব্যবহার করেছেন এটা সম্পর্কে আমার কোন ধারনাই কখনো ছিল না। আমিতো জানতাম হোম মেইড শ্যাম্পু মানেই রিঠা। আপনার কাছ থেকে আজকে একটি চমৎকার আইডিয়া পেলাম। আর প্যাক ব্যবহার করার পরে আপনি যে চুল ধুয়েছেন, এরপরে দেখাই যাচ্ছে আপনার চুল অসম্ভব সিল্কি ও মোলায়েম হয়ে গিয়েছে। আর আপনি ঠিকই বলেছেন পার্লারে অতিরিক্ত টাকা নষ্ট না করে যদি ঘরে এভাবে চুল ও ত্বকের যত্ন নেওয়া যায় তাহলে অনেক টাকার সাশ্রয় হবে। আপনার পোস্টটি পড়ে সত্যিই উপকৃত
হলাম।

Sort:  
 3 years ago 

পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।এখানে আমি সাকুদানা ব্যবহার করেছি ।শ্যাম্পুর সাথে সাবুদানা ব্যবহার করলে এটা কন্ডিশনার এর কাজ করে এবং চুলটাকে সিল্কি করে তোলে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63913.01
ETH 1840.96
USDT 1.00
SBD 0.39