স্পঞ্জ কেক, ময়েস্ট কেক এবং পাউন্ড কেকের পার্থক্য
কেক ফ্লাওয়ার:
কেক তৈরি করতে প্রথমেই নিতে হবে কেক ফ্লাওয়ার। দোকানে না পেলে ঘরে বানিয়ে নিন। ঘরে বানাতে হলে ১ কাপ ময়দা থেকে ২ টে. চা ময়দা সরিয়ে, ২টে. চা কর্নফ্লাওয়ার মিশিয়ে চেলে নিতে হবে।এটিই মূলত কেক ফ্লাওয়ার।
pexels
স্পঞ্জ কেক:
বার্থডে, এনিভার্সারি বা যেকোনো অনুষ্ঠানে বেস হিসেবে স্পঞ্জ কেক ব্যবহৃত হয়। ডিমের ফোম এবং অল্প ময়দা সহকারে এই কেকটা তৈরি হয়। ডিমের ফোমের কারণেই কেকটা স্পঞ্জি হয়। এই কেকে তেল দিতে হয়। তবে অনেকে তেল দেয় না। তেল না দিলে কেক বেশি ড্রাই হয়ে যায়। ডেকোরেশন এর আগে অবশ্যই কেক এ সুগার সিরাপ বা স্প্রাইট জাতীয় কিছু দিতে হবে। এই কেকটা এমনি খাওয়া যায় না, গলায় আটকে যায়।বেক হতে সময় ও কম লাগে। কেক ডেকোরেশন করার ৮-১০ ঘন্টা পর খেলে বেশি স্বাদ পাওয়া যাবে।
🎂স্পঞ্জ কেকের রেসিপি :
ডিম - ১ টি
চিনি- ১/৪ কাপ
সাদা ভিনেগার - ১/৪ চা.চামচ (ভিনেগার দিলে ফোম দ্রুত হয়, আর কেক ডেবে যাওয়ার চান্স কমে যায়)
তেল - ১ টে.চামচ (অপশনাল)
ময়দা -১/৪ কাপ
বেকিং পাউডার - ১/২চা চামচ
বেকিং সোডা - ১/৪ চা.চা(সোডা অপশনাল, তবে ভিনেগার এবং সোডা একসাথে দিলে কেকের সাইজ অনেক বাড়ে)
লবণ সামান্য পরিমাণে (অপশনাল)
এসেন্স - ১/২চা.চা
pexels
ময়েস্ট কেক:
এই কেকটাও ডেকোরেশন কেকের বেস হিসেবে তৈরি করা হয়। এক্ষেত্রে কেক তৈরিতে খরচ বেশি হয়। এমনিও খাওয়া যায় কিন্তু ক্রীমের সাথে খেতে বেশি মজা। বেক হতে সময় বেশি লাগে। ময়েস্ট কেকে সাধারণত দুধ,ভিনেগার,বাটার মিল্ক,দই,বেকিং সোডা বা গরম পানি ব্যবহার করা হয়।ডিমের ফোমের গুরুত্ব এক্ষেত্রে কম।
🎂ময়েস্ট কেকের রেসিপি:
ডিম - ১টি
চিনি - ১/২ কাপ
কুসুম গরম দুধ - ১/৪ কাপ
ভিনেগার - ১/৪ চা.চা
ময়দা - ২/৩ কাপ
বেকিং পাউডার - ১/২ চা.চা
বেকিং সোডা - ১/৪ চা.চা
লবন - ১/৪ চা.চা
তেল - ১/৪ কাপ
গরম পানি - ২টে.চা
এসেন্স - ১/২ চা.চা
pexels
পাউন্ড কেক:
এটি মূলত টি টাইম কেক বা ট্রাভেল কেক। বিকেলে চায়ের সাথে এই কেকটা বিকেলে চায়ের সাথে এই কেকটা আমরা খাই। এই কেক বানাতে অবশ্যই কেক ফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এই কেকে বাটার,ডিম,কেক ফ্লাওয়ার,চিনি এ চারটি উপকরণ প্রায় সমপরিমাণ থাকে। তবে অল্প কমবেশি হলে সমস্যা নেই। বাটার এর পরিবর্তে তেলও ব্যবহার করা যাবে তবে তাতে স্বাদ একটু কম হবে। এই কেকের ব্যাটার তুলনামূলক অনেক ভারী হয়। মোল্ডের দেওয়ার পর চামচ দিয়ে সমান করে নিতে হবে। ক্রীম দিয়ে ডেকোরেশন করার দরকার হয়না। এটা এমনিতেই অনেক মজা।পাউন্ড কেক কমপক্ষে দুইটা ডিম ছাড়া তৈরি করা সম্ভব না।
🎂২টি ডিমের পাউন্ড কেকের রেসিপি:
ডিম - ২ টি
চিনি - ১/২ কাপ
বাটার বা তেল - আধা কাপ
ময়দা - ২/৩ কাপ
কর্নফ্লাওয়ার - ১চা.চা
গুড়া দুধ - ১টে.চা(অপশনাল)
বেকিং পাউডার - ১/২চা চামচ
লবণ - ১/৪ চা.চা
পছন্দের এসেন্স - ১/২চা.চা
pexels
আরো কিছু বিষয় দিকে লক্ষ্য রাখতে হবে:
১.স্পঞ্জ কেক চুলায় ভালো হয়, বাকিসব কেক ওভেনে ভালো হয়।
২. ব্লেন্ডারে ডিমের ফোম হয় না। ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন।
৩. আটা দিয়ে কেক ভালো হবেনা,কেক তৈরিতে ময়দা ই নিতে হবে।
৪. বিট করে যারা চিনি গলাতে না পারেন তারা চাইলে চিনি গুড়া করে নিতে পারেন, কারণ চিনি না মিশলে কেক হবে না। তাপে চিনি গলে যাবে কেকের ক্ষেত্রে এটা আশা করা যায় না।
৫. কেক তৈরিতে হুবহু রেসিপি ফলো করতে হবে অন্যথায় কেক নষ্ট হয়ে যেতে পারে।
৬. ওভেন, বা চুলার মোল্ড অবশ্যই প্রি হিট করে বন্ধ করে নিতে হবে এবং সঠিক তাপমাত্রায় বেক করতে হবে।কেকের জন্য সাধারণত ওভেনের সঠিক তাপমাত্রায় 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে।আর প্রি হিট ১০ মিনিট করতে হবে।
আমার স্পঞ্জ কেক খুব পছন্দের একটি খাবার। আমি অবশ্যই বাসাই আপনার কেক এর রেসিপি টি অনুযায়ী বানানো চেষ্টা করব।
আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে।