গাদা ফুলের ফটোগ্রাফিগুলো দেখতে অনেক সুন্দর।
গাদা ফুলের ফটোগ্রাফিগুলো দেখতে অনেক সুন্দর।
প্রিয় বন্ধুরা,
আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়াতে এবং মহান আল্লাহর অশেষ কৃপায় অনেক ভাল আছি।আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। বিষয়টার নাম হলো:
আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। এই ফুলের সাথে আমার সবাই পরিচিত। সুন্দর এবং সুগন্ধি ফুলের নাম হলো গাঁদা ফুল। এই ফুলটা সুগন্ধি হওয়ার কারণে অনেক এলাকায় গন্ধা নামেও পরিচিত। এই ফুলের গাছ খুব সহজেই জন্ম গ্রহণ করে।এবং সব জায়গাতেই প্রায় পাওয়া যায়।
আজকে আপনাদের সাথে যে গাঁদা ফুলের ছবিগুলো শেয়ার করলাম।এই ছবিগুলো আমাদের গ্রামের পাশে কলেজের ফুলের বাগান থেকে তোলা হয়েছে। ছবিগুলো অনেকদিন আগে তোলা হয়েছিলো। এই কলেজের ফুলের বাগানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে। তাই আমি এবং আমার বন্ধু ও এলাকার ছোট ভাইয়েরা মিলে মাঝে এমন জায়গায় ঘুরতে যায়। ঘুরতে গিয়ে এই ছবিগুলো তুলেছিলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
গাঁদা ফুল ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয়। আমাদের বাংলাদেশে বিবাহের সময় বর যাত্রীদের গাড়ি এবং বাসর ঘর এই ফুল দিয়ে সাজানো হয়ে থাকে। এই ফুল বিভিন্ন জাত এবং বিভিন্ন রঙের দেখা যায়। এই ফুল উজ্জ্বল হলুদ এবং গাঢ় খয়েরী রঙ্গের হয়ে থাকে। গাঁদা ফুল শীতকালে বেশি পাওয়া যায়।
কিন্তু বর্তমানে গ্রীষ্ম এবং বর্ষা কালেও এই ফুল অনেক পাওয়া যায়। কারণ বাংলাদেশের অনেক জায়গায় এই ফুলের চাষ করা হয়। অনেকে এই ফুল চাষ করে বানিজ্যিক ভাবে অনেক লাভবান হচ্ছেন। দিন দিন এই ফুলের চাহিদা বাড়ছে। এই ফুল দিয়ে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করা হয়। বিভিন্ন অনুষ্ঠান-উৎসব, গৃহসজ্জার কাজে এই ফুলের অনেক কদর রয়েছে।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ফুলের চাষ করা হয়। ১৯৯০ সাল থেকে এই ফুলের চাষ শুরু হয়। বর্তমান সময়ে বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়া উপজেলায় এই ফুলের চাষ বেশি করে থাকে। এছাড়াও ঢাকা জেলার সাভার এলাকা, যশোর, ঝিকরগাছা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও গাজীপুরের সদর উপজেলায় এই ফুল অধিক হারে চাষ করা হয়।
আমরা সাধারণত সকল ফুলের পাপড়ি দেখি কম। কিন্তু গাঁদা ফুলের পাপড়ি থাকে অত্যধিক বেশি। এই ফুলের পাপড়িগুলো এক সাথে থাকার কারণে সৌন্দর্য বৃদ্ধি পায়। অনেকে এই গাঁদা ফুলের মালা বানিয়ে অতিথি আপ্যায়নের কাজে ব্যবহার করেন। কোনো বাগানে যখন এই ধরণের অনেক ফুল ফোটে তখন সেই বাগানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়।
বন্ধুরা আজকে আর লিখছি না। আজকে এখানেই শেষ করছি।আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন।অন্যদিন আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব।ভালো থাকবেন আপনারা এবং আমার জন্য দোয়া করবেন।আল্লাহ হাফেজ
| Device | Name |
|---|---|
| Android | Realme C15 |
| Camera | 8MP camera |
| Location | Bangladesh 🇧🇩 |
| Short by | @hafizur46n |
গাদা ফুল আমারও খুবই পছন্দের একটি ফুল আমি খুবই পছন্দ করি গাঁদা ফুল আমাদের গ্রাম্য অঞ্চলে প্রতিটা মানুষের বাড়ি বেশিরভাগই দেখা যায় এবং গাঁদা ফুল বাংলাদেশ এখন বর্তমানে অনেক জায়গায় চাষ হয়ে থাকে খুবই সুন্দরভাবে আপনি গাঁদা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন পাশাপাশি তার কিছু বর্ণনাও আপনি আপনার পোষ্টের মাধ্যমে উল্লেখ করেছেন দেখি খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাই আপনি যেমন গাদা ফুল পছন্দ করেন। ঠিক তেমনি আমিও যেকোনো ফুলকে পছন্দ করি। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন ভাই
বাহ ভাইয়া আপনি তো দেখছি সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন,,, ফুল ভালোবাসি কিন্তু গাঁদা আমার সবচেয়ে বেশি প্রিয় এই ফুল আমাদের বেসি কাজে ব্যবহার করে থাকি,,,বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিয়ে বাড়িতে এই গাঁদা ফুল ব্যবহার করে থাকি
এ ফুলের মিস্টি ঘ্রাণ,,, এই ফুলের ঘ্রান আমায় বেসি প্রিয়,,,
আপনি আমাদের মাঝে গাঁদা ফুল এর সৌন্দর্য নিয়ে উপস্থাপন করেছেন বেস ভালো লাগলো সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিকই বলেছো ছোট ভাই যেকোনো অনুষ্ঠানে ফুলকে কাজে লাগানো হয়।বিশেষ করে বিশেষ অতিথি এবং বিয়ে বাড়িতে ফুলের ব্যবহার ব্যাপক।তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবে।
ফুল সব সময় ভালোবাসার প্রতীক। ফুল আমরা সবাই পছন্দ করি। আজকে আপনি আপনার পোস্টে গাধা ফুলের ফটোগ্রাফি,,,, আমাদের সাথে শেয়ার করেছেন।
আসলে অন্যান্য ফুলের তুলনায় গাঁদা ফুলের অনেকগুলো পাপড়ি হয়ে থাকে। বিশেষ করে এই পাপড়িগুলো প্রত্যেকটা গোড়ায় গাঁদা ফুলের বীজ থাকে। বিশেষ করে আমি যখন গাঁদা ফুল রোপন করি। তখন আমি দেখি যে ফুল যখন আমি একটু গোড়া থেকে,,,, আড়াল করি তখন এই বীজ গুলো দেখতে পাই।
আপনার গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। আমি অনেকটা অবাক হলাম। এত সুন্দর করে গাধা ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। এই কামনাটাই করছি ভাল থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন আপু
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Many many thank you for your support ❤️❣️❤️❣️❤️
গাদা ফুল সব জায়গায় সচরাচর দেখা যায় ৷ গাধা ফুল সাধারনত ঔষুধি কাজে খুবই ব্যবহার করা হয়ে থাকে ৷ এই গাধাফুলের পাতা কটা যুক্ত স্থানে লাগিয়ে দিলে রক্ত পরা বন্ধ হয়ে যায় খুব তারাতারি ৷ আপনার গাদা ফুল সম্পর্কতিত আলোচনা নিজের কাছে খুবই ভালো লাগলো ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন ভাই।
ধন্যবাদ জানাই এই গাধা ফুলগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এই ফুলগুলো যেমন দেখতে সুন্দর তেমনি অপরূপ ঘ্রাণে ভরপুর।
আমাদের কলেজের পাশেই এই ফুল। জানতে পারলাম এই ফুলের পাশে ও আরো বিভিন্ন রকমের ফুল রোপন করা হয়েছে তবে আমিও দেখেছি।
ফুলগুলো বিভিন্ন জায়গায় হয়ে থাকে বিশেষ করে শীতের সময় এই ফুলগুলো বেশি পাওয়া যায়। বিভিন্ন জায়গায় এই ফুল জন্মে থাকে
ধন্যবাদ জানাই সুন্দর এই ফুল আমাদের মাঝে উপস্থাপন এবং ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে।
ছোট ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবে।
ভাই আপনার লেখনী পড়ে গাঁদা ফুল সম্পর্কে চমৎকার কিছু তথ্য পেলাম। তাছাড়া আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। ধন্যবাদ প্রিয় ভাই এমন মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য। সামনের দিনে ফুল নিয়েও ফুলের ছবি নিয়ে চমৎকার কিছু লেখা আমাদের উপহার দেবেন সেই প্রত্যাশা করি। ভালো থাকবেন সব সময় প্রিয় ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন ভাই