আমাদের সবারই হালাল উপায়ে অর্থ উপার্জন করতে হবে।

in Incredible India3 years ago

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা টপিক শেয়ার করব। টপিকটার নাম হলোঃ আমাদের সবারই হালাল উপায়ে অর্থ উপার্জন করতে হবে।

construction-site-1359136_640.jpg
Source

বর্তমান সমাজে যার কাছে টাকা আছে তাকে সবাই সম্মান করে এবং তার সাথে সবাই ভালো আচরণ করে। এমনকি যারা তাকে চেনে না তারাও তার সাথে কথা বলার চেষ্টা করে।তাহলে বুঝে নেন বর্তমান সমাজে টাকার কত কদর। অপরদিকে যার কাছে টাকা নাই তাকে কেউ সম্মান করে না। আপনি যত বেশি মানুষকে টাকা দিবেন।মানুষ তত বেশি আপনাকে সম্মান দিবে। কিন্তু টাকা দেওয়া বন্ধ করা যাবে না, সব সময় টাকা দিতেই হবে। টাকা দেওয়া বন্ধ করবেন। আপনার সম্মানও কমতে থাকবে।

আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনার পরিবারের মানুষজনও আপনার সাথে ভাল ব্যবহার করবে।আর যদি টাকা না থাকে তাহলে তারাও আপনার সাথে মন্দ ব্যবহার শুরু করে দিবে। আপনি কোন দোষ না করলেও আপনাকেই দোষারোপ করা হবে।এটাই হলো বর্তমান সমাজের রীতি নীতি।

কোন এক ব্যক্তি বলেছেন, টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়।কে বলেছেন জানি না, তবে এখন মনে হয় ঠিক বলেছেন।যার কাছে টাকা আছে সে যে কোন কিছুই করতে পারে।আর যার কাছে টাকা নেই সে কিছুই করতে পারে না। যারা বলে টাকার মধ্যে কোন সুখ নাই। তাদেরকে আপনি বেশি করে টাকা দিন তারাও আপনার কথা শুনতে থাকবে।

money-7881948_1280.webp
Source

কিছুদিন আগে দেখলাম, একজন মূর্খ মানুষ যে অনেক টাকার মালিক।তার অনেক সম্পদ আছে। তাই তাকে এক অনুষ্ঠানের প্রধান অতিথি বানানো হয়েছে। তার পাশেই একজন জ্ঞানী এবং শিক্ষিত মানুষ সাধারণ ভাবে বসে আছে।অথচ উচিত ছিল এই জ্ঞানী এবং শিক্ষিত মানুষকে প্রধান অতিথি করা।

বর্তমান সমাজের অধিকাংশ মানুষ টাকার জন্য পাগল। তারা সব সময় টাকার পিছনে ছুটে বেড়ায়। এই জন্য অধিকাংশ মানুষ বৈধ আর অবৈধ এর হিসাব করে না। যে ভাবে পারে টাকা ইনকাম এর চেষ্টা করে। কেউ বৈধ ভাবেও টাকা ইনকাম করে আবার কেউ অবৈধ ভাবেও টাকা ইনকাম করে। আমাদের সকলের উচিত বৈধ ভাবে টাকা ইনকাম করা। অবৈধ ভাবে টাকা ইনকাম না করা।

বৈধ ভাবে টাকা ইনকামের মধ্যে আল্লাহর রহমত ও বরকত থাকে এবং শান্তি থাকে। আর অবৈধ ভাবে টাকা ইনকামের মধ্যে কখনও শান্তি ও সুখ পাওয়া যায় না।বরং অবৈধ ভাবে টাকা ইনকাম করলে সেটা বিপদের কারণ হয়। অবৈধ টাকা ইনকামের জন্য দুনিয়াতে বিপদের সম্মুখীন হতে হয়। এমনকি আখেরাতেও বিপদের সম্মুখীন হতে হবে।তাই আমরা সবাই হালাল উপায়ে টাকা ইনকামের চেষ্টা করব ইনশাআল্লাহ।

বন্ধুরা আজকে আর লিখছি না। আজকে এখানেই শেষ করছি । আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন। ভালো থাকবেন আপনারা।আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@pixabay

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
 3 years ago 

জি ভাইয়া আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো বর্তমান সময় সাপেক্ষে বিবেচনা করে পোস্ট লিখেছেন,,, বর্তমান সমাজে টাকা ছারা কারো মূল্য কারো কাছে নেই যার টাকা আছে সমাজে তার কদর আছে,,,

বেস সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এর জন্য অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ বাদ জানাই,,,আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 3 years ago 

ছোট ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবে

হুম ভাই ঠিক বলেছেন টাকা এমন একটি জিনিস টাকা থাকলে মূর্খ মানুষ ও অনেক বড় সম্মান পেয়ে থাকে ৷ আর গরিব মানুষ হালাল টাকা উপার্জন করেও সেই সম্মান টা পেয়ে থাকে না ৷ এটাই হচ্ছে আমাদের সমাজ ৷ সমাজের কথা ভাবলে চলবেনা আমরা হালাল টাকা কিভাবে উপার্জন করবো সেটা নিয়ে ভাবতে হবে ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য ভালো থাকবেন ভাই

Loading...
 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর করে মন্তব্য করার জন্য ভালো থাকবেন আপু

 3 years ago 

বর্তমান সমাজে এমন কিছু মানুষ আছে! যে তাদের যে কোন উপায়ে টাকা উপার্জন করতে হবে! সেটা সৎ পথ হোক কিংবা অসৎ পথ! তাদের টাকার প্রয়োজন,,,, কারণ বর্তমান সমাজে টাকা ছাড়া কারো কাছে মূল্য পাওয়া যায় না।

টাকা থাকলে পরিবার কাছের মানুষ প্রিয়জন! সবার কাছে আপনি ভালো একজন মানুষ! টাকা না থাকলে আপনার মূল্য কোথাও নেই! আর তাই তো মানুষ টাকা উপার্জন নিয়ে ব্যস্ত! তবে আমাদের সবাইকে অবশ্যই,,,,, সব পথে টাকা উপার্জন করা উচিত।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মূল্যবান একটা টপিক আমাদের সাথে শেয়ার করার! জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক! ভালো থাকবেন।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62939.03
ETH 1751.20
USDT 1.00
SBD 0.39