সত্য মুক্তি দেয় অপরদিকে মিথ্যা ধ্বংস করে।

in Incredible India3 years ago (edited)

সত্য মুক্তি দেয় অপরদিকে মিথ্যা ধ্বংস করে।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহর রাহমানির রাহিম। পরম করুণাময় আল্লাহ তায়ালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। আলোচ্য বিষয় হলো: সত্য মুক্তি দেয় অপরদিকে মিথ্যা ধ্বংস করে।

আমাদের সবারই সব সময় সত্য কথা বলতে হবে। কারন সত্য কথার মধ্যেই কামিয়াবী। যুগে যুগে যারা সত্য কথা বলেছেন তারা মুক্তি পেয়েছে আর যারা মিথ্যার আশ্রয় নিয়েছে তারা এই পৃথিবীতে টিকে থাকতে পারেনি তারা ধ্বংস হয়ে গেছে। সত্য কথা বলার কোন সীমা নেই। আপনি সব সময় সত্যের আশ্রয় নেবেন কখনো মিথ্যার আশ্রয় নেবেন না।

এই বিষয়ে আজকে আপনাদেরকে ছোট একটি ঘটনা শোনাব। চলেন তাহলে এখন ঘটনাটা শুরু করা যাক। একদিন এক লোক জঙ্গলের মধ্যে থেকে বারবার চিৎকার করছিল বাঘ এসেছে বাঘ এসেছে। কিন্তু যখন লোকেরা তার কাছে ছুটে চলে যায় তাকে বাঁচানোর জন্য। তখন গিয়ে দেখে তার কাছে কোন বাঘ নেই কারন সে মিথ্যা কথা বলেছে।

তখন লোকগুলো সেখান হতে চলে যায়। কিন্তু একটু পরে যখন ছেলেটি আবার বলতে লাগল বাঘ এসেছে বাঘ এসেছে। তখন লোকেরা আবার দৌড়ে আসে তার কাছে। কিন্তু তখনও দেখে কোন বাঘ নেই কারণ আবার সে মিথ্যা কথা বলেছে। তখন লোকগুলো আবার সেখান থেকে চলে যায়। কিন্তু তৃতীয়বার যখন সত্যি সত্যি বাঘ এসেছে।

outdoors-3276101_1280.jpg
Source

তখন সে চিৎকার শুরু করেছে বাঘ এসেছে বাঘ এসেছে। কিন্তু তখন আর কোন মানুষ তার কাছে আসেনি। কারন সকলেই এটা মনে করেছে যে সে মিথ্যা বলে। আর মিথ্যাবাদীর কথায় কেউ সাড়া দেবে না। তাই তারা আসেনি। কিন্তু এদিকে বাঘতো সত্যি সত্যি এসেছে। তখন বাঘটি ছেলেটিকে খেয়ে ফেলেছে।ছেলেটি যদি মিথ্যা কথা না বলত তাহলে তার এই করুন পরিস্থিত হতো না।

এজন্য আমাদেরকে সব সময় সত্য কথা বলতে হবে। সত্যের উপর অটল থাকতে হবে এর জন্য যদি আমাদের কষ্ট করতে হয় কষ্ট করবো তাও সত্য বলার জন্য আমাদের যা করতে হয় আমরা তা করব ইনশাআল্লাহ। তবুও আমরা মিথ্যার আশ্রয় নেব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যের ওপর অটল থাকার তৌফিক দান করুন। এবং মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমীন।

বন্ধুরা আজকে আর লিখছি না। আজকে এখানেই শেষ করছি । আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন। অন্যদিন আবার নতুন বিষয় নিয়ে আসব।ভালো থাকবেন সকলে এবং আমার জন্য প্রার্থনা করবেন । খোদা হাফেজ।

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@pixabay

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...
 3 years ago 

আপনি যে পোস্টে আজ আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই ভালো লাগলো আপনি ঠিকই বলেছেন সত্য মুক্তি দেয় কিন্তু মিথ্যা তিলে তিলে ধ্বংস করে ফেলে একটি মিথ্যে লুকাতে গেলে আরও দশটি মিথ্যা কথা বলতে হয় যাইহোক এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে আজ শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 3 years ago 

জি আপনি ঠিকই বলেছেন একটি মিথ্যা লুকাতে গিয়ে ১০ টা মিথ্যা বলতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন ভাই। আল্লাহ হাফেজ

 3 years ago 

ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কিছু কথার জন্য। সত্যবাদীকে সবাই পছন্দ করে ও তার বিপদে সবাই ঝাপিয়ে পরে। আপনি আপনার লিখনিতে সত্যবাদিতা সম্পর্কে মূল্যবান কিছু তথ্য ও একটি ঘটনা উল্লেখ করেছেন। পড়ে খুবই ভালো লাগলো।

 3 years ago 

ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন ভাই

 3 years ago 

Amigo siempre es importante decir la verdad desde un principio al final el niño dijo la verdad y nadie le cree lo que dice. Saludos y bendiciones.🤗

 3 years ago 

Thank you very much dear for reading my post carefully and posting valuable comments.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38