আমার প্রিয় ফুল জুঁই

in Incredible India3 years ago (edited)

আসসালামু আলাইকুম....
n1 (2).jpeg
nn3.jpeg
আজকের নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আমি ফারহানা আয়শা। লিখছি বাংলাদেশ থেকে।

🌹Have a Great Day 🌹

মামার বাড়ির বাগানে ফোটা জুইঁফুল।শুভ্র সাদা জুঁই দেখতে যেমন অসম্ভব সুন্দর ঠিক তেমনই এর সুন্দর মনমাতানো সুগন্ধি। গাছভর্তি জুঁইফুল দেখতে ঠিক যেন একঝাঁক সাদা রঙের মাটিতে নেমে আসা তারা।

আজ লিখবো মামা বাড়ির আঙিনায় ফোঁটা আমার সবচেয়ে পছন্দের জুঁইফুল নিয়ে সেই সাথে শেয়ার করবো জুঁইফুলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি। জুইঁ আমার পছন্দের ফুল হলেও আমার বাগানে এই প্রজাতির জুইঁ নেই এরচেয়ে বড়ো পাপড়ি ওয়ালা বড়ো সাইজের জুইঁফুলের গাছ আছে।

মামার বাগানে এই সুন্দর ফুলের দেখা পেয়ে একেবারে মুগ্ধ হয়েছিলাম এর সুন্দর রূপে। টবে লাগানো এই গাছটি ফুলের ভারে নুইয়ে পড়েছে তাই খুঁটি বসিয়ে গাছে সাপোর্ট দেওয়া হয়েছে যেন নরম লতানো ডালগুলোতে একটু সাপোর্ট হয়।

nn4.jpeg
n5 (2).jpeg
n6 (2).jpeg

এই গাছগুলো এতোটাই নরম হয়ে থাকে এদের ছোট চারাগাছ এনে রোপণ করা হলে বাঁচানো সম্ভব হয় না। সরাসরি নার্সারি থেকেই বড়ো সাইজের গাছ টবসহ এনে পছন্দ মতো টবে লাগানো টাই এই গাছের জন্য সবচেয়ে ভালো।

গাছ স্থানান্তরিত করার ক্ষেত্রে নতুন টবে লাগানোর পর কিছুদিন ছায়াতে রাখতে হবে নয়তো গাছ নুইয়ে পড়ে ডালপালা মারা যেতে পারে। জুইঁফুলের সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর যখন গাছ ভর্তি ফুল ফুটে দেখে মনে হয় একঝাঁক সাদা তারা বাগানে নেমে এসেছে আকাশ থেকে।

ফুলের গাছ এবং ফুলের ফটোগ্রাফি করা আমার অন্যতম প্রিয় কাজ তাই সুযোগ পেলেই আমি ফুলের ফটোগ্রাফি করি। এসব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমার মন ভালো করে দেয়।

জুইঁফুলের সৌন্দর্য কাছ থেকে উপভোগ করলে আশা করবো যে কারোরই মন কেড়ে নিবে এই সুন্দরী ফুল। একই ডালে যেন শত শত ফুলের আগমন হয় একই সাথে।জুইঁফুলের আগমনে বাগানের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়।

বাগানের একটা কোনা পরিনত হয় সাদা-শুভ্র তারার মেলায়। জুইঁ এমনই একটি ফুল যা প্রথম দেখাতেই নজর কাড়তে সক্ষম। জুইঁফুল রূপে যেমন সুন্দর তেমনি এর সুন্দর সুগন্ধিও মনোমুগ্ধকর।

এমনকি এটি রূপচর্চায়ও ব্যবহার করা হয়। নানান রকম সুগন্ধি তৈরি এবং প্রসাধনী তৈরির কাজে এই জুইঁফুলের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আদিকাল থেকেই নারীদের রূপচর্চার জন্য এবং মোহনীয় সুগন্ধি তৈরির জন্য জুঁইফুল গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা হয়।

আমাদের বর্তমান সময়েও জুইয়ের সুগন্ধি এবং প্রসাধনী ব্যাপক জনপ্রিয়। প্রসাধনী পন্য সামগ্রি বাজার ঘুরে দেখলেই এর জনপ্রিয়তা আমরা উপলব্ধি করতে পারবো।

সাদা তারার মেলায় মুগ্ধ হয়ে জুইঁফুল কখন যেন প্রিয় ফুলে পরিনত হয়ে গিয়েছে সত্যি বলতে জুইঁ মুগ্ধ হওয়ার মতোই একটা ফুল। আজকের মতো আমার লিখা জুইঁফুলের ব্লগ এখানেই শেষ করছি।

n7 (2).jpeg
n8 (2).jpeg

🌼ধন্যবাদ সবাইকে 🌼


Happy Writing


Camera smartphone
Original photo by @farhanaaysha

পোস্টবিবরণ
শ্রেণিফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি@farhanaaysha
লোকেশনবাংলাদেশ
ডিভাইসvivo v 25 pro

◦•●◉✿Thanks everyone✿◉●•◦

Sort:  
 3 years ago 

জুঁই ফুল আমার পছন্দের একটা ফুল। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ফুলটা। আজকে আপনার পোস্ট ওপেন করার পর,,,, ফুলটা দেখার পর মনটা ভালো হয়ে গেল।

আমি অনেকবার চেষ্টা করেছিলাম,,,, এর চারা রোপন করার জন্য। কিন্তু আজকে আপনার পোস্ট পড়ার পর বুঝতে পারলাম। কিভাবে এর চারা সঠিকভাবে রোপন করতে হয়।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, জুঁই ফুলের চারা রোপন করার বিষয় বিস্তারিত আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Loading...
 3 years ago 

শুনে ভালো লাগলো আপনি আপনার মামার বাসায় গেছেন, আর সেখানে যেয়ে দেখতে পেলেন জুঁই ফুল। যেটা আপনার মামার বাগানের আর আপনি এটাও বলেছেন এই ফুল গুলো এতটাই নরম যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে সেগুলো বাঁচিয়ে রাখা খুব কষ্টকর।

আপনি আরো বলেছেন আপনার বাগানে আপনার মামার বাগানের মত জুই ফুল নেই। আর আপনি জুই ফুল গুলোর ছবি দিয়েছেন সেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে।

জুঁই ফুলের ফটোগ্রাফি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জুঁই ফুল যেমন আমার খুব পছন্দ তার থেকে বেশি পছন্দ এর মন মতানো ঘ্রাণ। আপনার ফটোগ্রাফিতে জুঁই ফুলের খুব সুন্দর কিছু ছবি এসেছে।জুঁই ফুলের সুবাসে গ্রহণ করা যায় কিন্তু একে গোলাপের মতো কাছে রাখা যায় না।কিছুক্ষণের মধ্যেই তা ঝরে পড়ে।

কিন্তু তারপরও এর মন মাতানো সৌরভ চারপাশটাকে ভরিয়ে রাখে। আমি সবসময় আতর বা পারফিউম কেনার সময় জুঁই, বেলি এসব ফুলের ঘ্রাণ কে বেশি প্রাধান্য দেই।

আপনার লেখাটিতে জুঁই ফুলের বেশ কিছু ব্যবহার পেলাম। এজন্য খুব ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

আপু জুঁইফুল আমার অনেক পছন্দের একটি ফুল। জুঁই ফুলের সুঘ্রান সত্যি মুগ্ধ করে দেয় সকলকে। যে ফুলকে পছন্দ করেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কারণ সবাই ভালো জিনিস চিনে বলে আমি জানি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লেখার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

It is also equally popular in India. The very aroma of the Jasmine flower is very pleasant. The name jasmine is probably derived from the Persian word yasmine which means fragrance. It is useful for all purposes like marriage decoration, hair decoration, and worshiping. Your post is really interesting and informative.

জুঁই ফুল খুবই পছন্দ করি আমি। জুঁই ফুলের ঘ্রান আমার অনেক ভালো। জুঁই ফুল কতটা ভালো লাগে তা বলে বোঝানো যাবে না। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

Amiga la flor Jasmin es muy bonita, se que les dedicas mucho tiempo a ellas. Saludos y bendiciones.🤗

 3 years ago 

জুঁই ফুলের ঘ্রান সত্যি খুব মনোমুগ্ধকর হয় একেবারে মনমাতানো সুগন্ধ। দেখতেও খুব সুন্দর হয় এই ফুল। আপনার দেওয়া তথ্য গুলো গাছ রোপণ করার ক্ষেত্র অনেক কাজে দিবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফুলের ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60085.45
ETH 1618.54
USDT 1.00
SBD 0.38