হেলেঞ্চা গাছের ফটোগ্রাফি এবং হেলেঞ্চার উপকারিতা সম্পর্কে কিছু কথা

in Incredible India3 years ago
হ্যালো সকল বন্ধুরা
IMG_20231029_182009.jpg

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি।

আমরা প্রত্যেকে হয়তো কমবেশি হেলেঞ্চা গাছ চিনে থাকতে পারি কিন্তু এর উপকারিতা সম্পর্কে আমরা ঠিক কয়জন জানি? আমরা বেশিরভাগ মানুষই এমন অনেক গাছ রয়েছে যেগুলোর উপকারিতা সম্পর্কে আমরা কেউই সঠিকভাবে জানি না। কিন্তু আমাদের চোখের সামনেই সেই গাছগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। তবে আগের দিনের মানুষ মানে আমাদের দাদি নানি কিংবা তারও আগের দিনের মানুষ এরা কিন্তু এসব গাছের উপকারিতা সম্পর্কে কমবেশি জানেন।

কারণ তখন ডাক্তার ছিল না থাকলেও হাতেগোনা একজন কিংবা দুইজন। আর তখন মানুষের অভাবও ছিল যে কোন কিছু হলে ডাক্তার দেখাবে সে উপায়ও ছিল না। এজন্য আগের দিনের মানুষ এ সমস্ত গাছের রস কিংবা পাতা এসব কিছুই মূলত ঔষধ হিসেবে খেয়ে থাকতেন। কিন্তু এখন অতিরিক্ত পরিমাণে ডাক্তার হওয়াই আমরা কোন কিছু হলেই ডাক্তারের কাছে চলে যায় কিন্তু বাড়িতে আমরা কখনই প্রাথমিক চিকিৎসা করে দেখি না।

তো এসব ঔষধি গাছগুলোর মধ্যে হেলেঞ্চা গাছও একটি ঔষধি গুনাগুন সম্পূর্ণ গাছ। যে গাছ সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানতেই পারি আবার হয়তো অনেকেই জানিনা। আমিও এই গাছের উপকারিতা সম্পর্কে সামান্য কিছু ধারণা আছে তবে আমি গুগল সার্চ করে এই গাছের বেশ কিছু উপকারিতার কথা জানতে পেরেছি যেগুলো এখন আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20231029_181329.jpg
IMG_20231029_181231.jpg

হেলেঞ্চা শাক একটা জলজ উদ্ভিদ । এই শাক পানিতে কিংবা নরম জায়গায় লতানো থাকে। কলমি শাক যেমন পানিতে ভেসে থাকে তেমনি হেলেঞ্চা শাক ও কিন্তু পানিতে ভেসে থাকে। আপনারা হয়তো ফটোগ্রাফি গুলো দেখলেই বুঝতে পারবেন যে হেলেঞ্চার শাক অনেকে কেমন লতিয়ে আছে।

হেলেঞ্চা আমরা বিভিন্নভাবে রান্না করেও খেতে পারি। যেমন হেলেঞ্চা শাক ভাজি করে খেতে পারি আবার হেলেঞ্চা শাক ভর্তা করেও খেতে পারি। এছাড়াও হেলেঞ্চা শাক মাছ দিয়ে ঝোল করেও খেতে পারি। আর হেলেঞ্চা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। এটি স্বাদে তেতো হলেও এর উপকারিতা কিন্তু অনেক বেশি।

IMG_20231029_181305.jpg
IMG_20231029_181243.jpg

তো আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক হেলেঞ্চা গাছের কিছু উপকারিতার সম্পর্কে

হেলেঞ্চা গাছের উপকারিতা

  • নিয়মিত হেলেঞ্চা শাক খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায়।

  • হেলেঞ্চা শাক দিয়ে ভাত খেলে যেমন ক্ষুধা বাড়ে তেমনি মুখে রুচিও ফিরে আসে।

  • কোষ্ঠকাঠিন্য রোগেও ভেষজ চিকিৎসায় হেলেঞ্চা খুবই ব্যবহৃত হয়।

  • ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও কিন্তু হেলেঞ্চা বেশ উপকারী একটি শাক। ডায়াবেটিস রোগীরা যদি প্রতিদিন হেলেঞ্চা শাক রান্না কিংবা রস করে খান তাহলে কিন্তু তাদের অনেক উপকারে আসে।

  • চর্মরোগ যেমন ঘামাচি হলে এক্ষেত্রেও কিন্তু হেলেঞ্চা শাক খুবই উপকারী।

  • ডায়রিয়া হলেও কিন্তু হেলেঞ্চা ভেষজ চিকিৎসায় খুবই ব্যবহৃত হয়।

  • হাতে এবং পায়ের তলা জ্বালা করলে হেলেঞ্চা খুবই উপকারে আসে।

  • এছাড়াও ব্রঙ্কাইটিস রোগেও কিন্তু হেলেঞ্চা খুবই ব্যবহৃত হয়।

অবশেষে বলবো হেলেঞ্চা খুবই উপকারী একটি শাক। যে শাক খেলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়।

তো বন্ধুরা আজকের মত লেখাটি এখানেই শেষ করছি। জানিনা আমার লেখা পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি।

Actually I am not very comfortable in English because my mother tongue is Bengali. And I feel comfortable expressing myself in my mother tongue. I hope you will like the article that I am sharing with you today.

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

হেলেঞ্চা শাক আসলেই অনেক উপকারী আমাদের শরীরের জন্য। হেলেঞ্চা শাক রস করে সামান্য লবণ দিয়ে খেলেও নাকি অনেক উপকারী পেট জ্বালা পোড়ার জন্য,,আমার নানির কাছে শুনেছিলাম।।

তবে তিতা হেলেঞ্চার পাশাপাশি,, তিতা ছাড়া ও হয়।। আমাদের গ্রামে মিষ্টি হেলেঞ্চা বলে,,আমরা শাক হিসেবে রান্না করে খেয়ে মিষ্টি হেলেঞ্চা ই বেশি খাই আর রস করে খেলে তেতোটা খাই।

যাইহোক আমার পোস্টের মাধ্যমে হেলেঞ্চা শাকের অনেক গুণাগুণ সম্পর্কে জানতে পারলাম।

 3 years ago 

মিষ্টি হেলেঞ্চা আছে কিনা জানিনা তবে আমাদের এদিকে তিতা হেলেঞ্চা পাওয়া যায়। আপনার কাছে এই প্রথম শুনলাম মিষ্টি হেলেঞ্চা ও পাওয়া যায়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি শাকগুলোর ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে, এ ছাড়া আপনি এত সুন্দর ভাবে লিখেছেন যেটা সত্যি প্রশংসা করার মতো, তাছাড়া এর ঔষধি গুনাগুন সম্পর্কে আপনি খুব সুন্দর ভাবে বলেছেন। এই হেলেঞ্চা শাক সম্পর্কে আমার অনেক কিছুই অজানা ছিল আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরেছি ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

Welcome

Loading...

হেলেঞ্চা গাছের ফটোগ্রাফি এবং হেলেঞ্চার উপকারিতা সম্পর্কে কিছু কথা আপনি আপনার পোস্টে বেশ সুন্দর ভাবে তুলে ধরেছেন ৷ অনেক অজানা তথ্য সংক্রান্ত আজকে আপনার পোস্ট পড়ে জানা হল ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 3 years ago 

অনেক দিন হয় আমি হেলেঞ্চা গাছ দেখি না।। আমি এই গাছ চিনলেও এর উপকারিতা কোন কিছু জানতাম না।। আপনার পোস্টটি পড়ে আমি আজকে এই গাছের উপকারিতা সম্পর্কে জানতে পারলাম।। খুবই ভালো লাগলো জেনে।।

 3 years ago 

আমার পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে এটা জেনে আমারও খুবই ভালো লাগলো।

 3 years ago 

জি আপু আপনার পোস্টগুলো অনেক সুন্দর হয় ।।লেখাগুলো অনেক গুছিয়ে লিখতে পারেন এটি আমার অনেক ভালো লাগে।।

 3 years ago 

আসলে শহরে থাকার কারণে এই শাকগুলো আমরা খুব কমই পেয়ে থাকি। তবে ইদানিং বাইরে থেকে এই ধরনের শাক মাঝেমাঝে পাওয়া যায়। তবে খুব কম ।আপনার ফটোগ্রাফি যেমন চমৎকার হয়েছে তেমনি হেলেঞ্চা শাকের উপকারিতা আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।

হেলেঞ্চা শাক শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং কিভাবে কাজ করে সেটি আপনি বর্ণনা করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আপনার পোস্ট পড়ে আমরা হেলেঞ্চা সম্পর্কে অবগত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে হেলেঞ্চা শাকের উপকারিতা জানানোর জন্য।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

প্রাথমিক চিকিৎসা নিয়ে ভালো লিখেছেন, পাশাপাশি হেলেঞ্চা শাকের নানাবিধ গুণাবলি তুলে ধরেছেন। আসলেই আমরা হাতের কাছে অযত্নে পরে থাকা জিনিসের সঠিক মূল্যায়ন করতে জানিনা।
আপনার পোস্টের পাশাপাশি ছবিগুলো ভালো ছিল। আশা করি সামনে আরো এমন পোস্ট দেখতে পাবো

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।

 3 years ago 

হেলেন্চা শাক উপকারী জানতাম কিন্তু এতো উপকাী এটা আপনার লেখা পড়ে জানতে পারলাম। আপনার শাকের ফটোগ্রাফি আর বর্ননা দু'টই খুব সুন্দর হয়েছে। এত সুন্দর একটা বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

হেলেঞ্চা শাক নিয়ে আসাধারণ লিখেছেন আপনি।এর এতো ঔষধি গুণ রয়েছে তা আমি এই পোস্ট টি পড়ে জানতে পারলাম। অনেক তথ্য বহুল ছিল আপনার পোস্ট টি। ধন্যবাদ আপনাকে। আপনার নতুন পোস্টর অপেক্ষায় রইলাম। আশা রাখি দুর্দান্ত কিছু নিয়ে আমাদের মাঝে হাজির হবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য ‌।

 3 years ago 

আপনাকে পুনরায় ধন্যবাদ। এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

আপনিও ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

ধন্যবাদ আপু। সবাই যেন সবসময় ভালো থাকি।
শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 61862.56
ETH 1728.70
USDT 1.00
SBD 0.38