একসাথে সবাইকে খুশি করার চেষ্টা করলে কখনোই সফল হওয়া যায় না

in Incredible India3 years ago

হ্যালো সকল বন্ধুরা

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি।

woman-gbc6911f20_1280.jpg
Source

একসাথে সবাইকে খুশি করার চেষ্টা করলে কখনোই সফল হওয়া যায় না আর এজন্য নিজেও কখনো খুশি থাকা যায় না। কারণ একসাথে কখনোই কারো মন খুশি করা যায় না। হাজার চেষ্টা করলেও সেটা সম্ভব হয় না। একসাথে সবাইকে খুশি করার চেষ্টা করলে সব সময় ব্যর্থ হতে হয়।

আমরা অনেক সময় আমাদের আপনজনদের খুশি করার চেষ্টা করি কিন্তু অনেকের মন খুশি করতে পারি না। আমরা হাজার চেষ্টা করলেও সেটা পারি না। আসলে আমরা যতক্ষণ কাউকে দিতে পারি ততক্ষণ তার কাছে আমরা ভালো থাকতে পারি কিন্তু যখনই আমাদের কাছে দেওয়ার সামর্থ্য থাকে না তখন আমরা তাদের কাছে খারাপ হয়ে যায়।

woman-g6fd89134e_1280.jpg
Source

আমাদের কাছে কেউ কোন জিনিস চাইলে সেটা আমরা দিতে পারলে তার কাছে ভালো থাকা যায় কিন্তু যখনই সেই জিনিসটা আমরা বলবো যে আমরা এই জিনিসটা দিতে পারছি না তখন কিন্তু আমরা খারাপ হয়ে যায়। এই দুনিয়া স্বার্থের দুনিয়া। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ কিছুই চেনে না। তবে সবার ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটে না কিছু মানুষ বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে, বিনা স্বার্থেও সব সময় খুশি থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কারো স্বার্থ পূরণ না হলে সে খুশি থাকে না।

যেমন আমাদের পরিবারে পাঁচ জন মানুষ থাকে সেক্ষেত্রে পাঁচজনকে একসাথে খুশি করা সম্ভব হয় না। কারণ যখন এই পাঁচজন পাঁচ রকম জিনিস চাইবে তখন যদি কাউকে না দিতে পারি তাহলে কিন্তু সে খুশি হয় না। কিন্তু যখনই সেই আবদার আমরা পূরণ করতে পারি তখন কিন্তু তারা খুশি থাকে তারপরও একটি চাহিদা পূরণ হলে আবারও অন্য কিছুর চাহিদা হয়। কিন্তু সব সময় মানুষের চাহিদা পূরণ করা সম্ভব হয় না এর ফলে তারা কিন্তু আমাদের উপর খুশি হতে পারে না কিংবা তারাও খুশি থাকে না।

people-gabfd27c31_1280.jpg
Source

অবশেষে বলবো যে ব্যক্তি সবাইকে খুশি করার চেষ্টা করবে সে কখনোই সফল হতে পারবে না সবাইকে খুশি করার চেষ্টা করলে তাকে অবশ্যই ব্যর্থ হতে হবে। কারণ হাজার চেষ্টা করলেও একসাথে সবাইকে খুশি করা সম্ভব হয় না।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার লেখা পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর কোন ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন খোদা হাফেজ

Sort:  
 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি লিখনি তুলে ধরার জন্য। সত্যি আপনি বাস্তবসম্মত কিছু কথা আমাদের মাঝে তুলে ধরেছেন। আমরা মানুষ। আর মানুষের মন পাওয়া অনেক কঠিন। আরো যদি সেটি হয় অনেকগুলো মানুষের মন।

তাই আমাদের প্রতিনিয়ত চেষ্টা করা উচিত মানুষকে ভালোবাসার। ভালোবাসার মধ্য দিয়ে হয়তো মন পাইলেও পাওয়া যেতে পারে। ধন্যবাদ আপু আবারো আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

TEAM 4

Congratulations! Your Comment has been upvoted through steemcurator07. We support good comments anywhere..

Congratulations! (2).png

Curated by : @jyoti-thelight

 3 years ago 

আমাদের জীবনে অসম্ভব কাজের মধ্যে একটি কাজ এটি যে আপনি সবাইকে একসাথে খুশি রাখতে পারবেন। এটা কখনোই সম্ভব নয়, আর এজন্য এ অসম্ভব কাজটি করতে যাওয়া উচিত না।আমাদের উচিত জীবনের লক্ষ্য নির্ধারণ করে রাখা। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে পার্থক্য বুঝতে পারা।তখন আমাদের চাহিদাও সীমিত হবে ।আর তখন আমরা পারবো জীবনকে সুন্দরভাবে সাজাতে। আপনার লেখাটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Loading...

চিরন্তন একটি সত্য কথা বলেছেন জীবনে চলার পথে আপনার কাজ দিয়ে আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না। আপনার কাজে কেউ খুশি হবে আবার কেউবা রাগান্বিত হবে এটাই চিরন্তন সত্য কথা। সুন্দর একটা আর্টিকেল আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

আমাদের চারপাশে থাকা আপনজন বা পরিচিত মানুষ যারাই হোক না কেন একসাথে সবাইকে খুশি করা একটা অসম্ভব কাজ এর মাঝেই পরে।একি কাজের ফাকে একজন খুশি হয়তো অন্য জন মন খারাপ করে যে এটা করলো কেন?তাই এই অসম্ভব কাজের চেষ্টা আমাদের না করাই উচিত। কোন কাজটির প্রায়োরিটি আগে সেটাই আমাদের করা উচিত। এতে কেউ খুশি হোক বা না হোক। এক সময় তারা তাদের ভুল বুঝতে পারবে।আপনার লেখাটি চমৎকার হয়েছে। পড়ে খুব ভালো লাগলো।ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64114.66
ETH 1798.48
USDT 1.00
SBD 0.38