You are viewing a single comment's thread from:

RE: মেয়ের শখের জন্য কবুতর লালন পালন

in Incredible India2 years ago

ভাগ্নি বলে কথা আপনার ছোট্ট মেয়েটি মোবাইলের মধ্যে কবুতর দুই টি দেখে হাত বাড়িয়ে ছিলো। আপনার ভাই সেইটা দেখে আপনার শাশুড়ির মাধ্যমে কবুতর পাঠিয়ে দিয়েছে। মামার ভালোবাসা ভাগ্নির প্রতি অনেক বেশি। তাইতো সে আপনার শাশুড়ির মাধ্যমে কবুতর দুইটি পাঠিয়ে দিয়েছেন। আসলে রাস্তার মধ্য কবুতর নিয়ে আসা অনেক কষ্টের একটি বিষয়। তবুও আপনার শাশুড়ি কষ্ট স্বীকার করে হলেও আপনাদের কাছে কবুতর দুইটি নিয়ে এসেছে দেখে অনেক ভালো লাগলো।

আসলে পশু প্রাণী মুক্ত আকাশে ঘুরে বেড়াতে ভালোবাসে। খাঁচায় বন্দি তাদের জীবন নয় তারা নীল আকাশে উড়ে উড়ে বেড়াবে এটাই তাদের জীবন। অনেক সময় মনে না চাইলেও অনেক কিছু করতে হয়। আপনার মেয়ে এখনো ছোট সে হয়তো বা বড়ো হয়ে এই জিনিস গুলো বুঝতে পারবে ঠিক আপনার মতো। যাইহোক সুন্দর একটি লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Sort:  
 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যটি করার জন্য। আসলেই কবুতর দুটি মুক্ত আকাশে ঘুরে বেড়ানোর জন্যই তো সৃষ্টি, খাঁচায় বন্দি তাদের প্রকৃত জীবন নয়।

কিন্তু তবুও অমানবিক কাজ আমাকে করতে হচ্ছে আমার মেয়ের জন্য, পাখি দুটোকে খাঁচায় বন্দী রেখে। কি করব বলুন মায়ায় পড়ে গেছি আমরা।

আমার এই ছোট্ট মেয়েটা হয়তো এখন বুঝতেছেনা কিন্তু একদিন ও ঠিক বুঝবে যে বন্যরা বনেই সুন্দর। আপনার কমেন্টটি পড়ে আমার খুব ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59401.24
ETH 1567.62
USDT 1.00
SBD 0.42