You are viewing a single comment's thread from:

RE: আজকের দিন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলো।

in Incredible India2 years ago

আপনি দিনরাত পরিশ্রম করে যান যেটা আমরা অনেক মানুষ জানি বলে আমার মনে হয়। আসলে জীবনে এক বার হেরে যাওয়া মনে সবকিছু হেরে যাওয়া নয়। এই হেরে যাওয়া থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। নিজেকে নতুন ভাবে তৈরি করতে পারি। চেষ্টা করলে মানুষ সব কিছু করতে পারে।

ইনশাল্লাহ যে খেলাটি আপনি আজকে হেরে গিয়েছেন পরবর্তীতে সেই খেলায় আপনি বিজয়ী হবেন। ধৈর্য ধরে এবং নিজের মন ঠিক করে চলতে হবে। যাইহোক আপনার পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পারলাম। এটা এক দম ঠিক কথা এক সাথে অনেক কাজ করতে গেলে অনেক সময় আমরা যে কোনো একটি কাজের প্রতি ভালো ভাবে খেয়াল করতে পারি না।

এবং সব শেষে বলতে চাই অতিরিক্ত রাত জাগলে নিজের শরীর ক্লান্ত হবে এটাই স্বাভাবিক। যে কোনো কাজ করার আগে নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে। আপনি সুস্থ না থাকলে আপনার কাজ গুলো সম্পন্ন করতে ভালো লাগবে না। তাই অবশ্যই নিজের শরীরে প্রতি যত্ন নিবেন এবং ঠিক ভাবে ঘুমাবেন।

শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 58525.64
ETH 1567.34
USDT 1.00
SBD 0.38