নিজের মনের কষ্টের কিছু কথা।

in Incredible India2 years ago

বাস্তব জীবনে অনেক আছে মা মারা গেলে বাপ পর হয়ে যায়। কিন্তু বাপ মারা গেলে মা কখনো পর হয় না। ভাই বিয়ে করলে পর হয়ে যায়। কিন্তু পরিবারে বড় বউ হিসাবে যদি একটি সচেতন নারী আসে ভাই কখনো পর হয় না। পরিবারের মধ্য যখন স্বার্থ ঢুকে যায় তখন পরিবারটি নষ্ট হয়ে যায়।

আমরা সবাই স্বার্থের পাগল আমরা সবাই নিজের ভালো আগে বুঝি। আমরা যদি এক সাথে থাকি একটু কষ্ট হয়ে যাই কিছু পরিবারের মানুষের। কারণ যখন আলাদা হয়ে যায় তখন নিজের মতো চলি। খারাপ কাজ করলেও কেউ বাধা দেওয়ার মতো মানুষ থাকে না। ভালো কাজ করলেও বাধা দেওয়ার মতো মানুষ থাকে না।

1000026419.jpg

কিন্তু এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কি বেঁচে থাকা যায় না। পৃথিবীতে কি মানুষ বেঁচে থাকে না যার টাকা নেই যার ভালো বাড়ি নেই তারা কি বেঁচে নেই। অবশ্যই আছে আসলে কিছু কিছু সময় নিজের খারাপ দেখেও চলতে হয়। আবার কিছু কিছু সময় নিজের ভালো দেখেও নিজেকে সরিয়ে নিতে হয়। এটাকে বলে পরিস্থিতির শিকার পরিস্থিতি আমাদের এমন দিকে নিয়ে যায় যে আমাদের ঠিক সেই ভাবে মানিয়ে নিতে হয়।

একটি পরিবারে যদি গার্জিয়ান না থাকে সেই পরিবারটি কখনো ভালো ভাবে থাকতে পারে না। পরিবারে শুধু পুরুষ গার্জিয়ান থাকলে হয় না। পরিবারের দায়িত্বে শুধু নিজের বাবা থাকলে হয় না মায়ের ও অনেক প্রয়োজন হয়। এখন আমার জীবন থেকে মা হারিয়ে গিয়েছে বলে আমি এটা অনুভব করতে পারি।

কিছু হলেই বাবা অনেক ভাবে ভয় দেখায় কিছু হলেই ভাই অনেক ভাবে কথা বলে। যেটা আমি সহ্য করে যাচ্ছি এবং জানি না কতো দিন করতে হবে। তবে আমি চাই আমার পরিবারটি ভালো থাকুক তাদের যে কাজটি করলে ভালো হয় সেই কাজটি করুন।

1000026415.jpg

আমার পরিবার আজ যতটুকু দাঁড়িয়ে আছে আমার বড় ভাইয়ের অবদানে। কারণ সে পরিবারের বড় ছেলে হিসাবে অনেক বেশি কঠোর পরিশ্রম করেছে। আপনারা সবাই জানেন আমার আম্মা ২৩ সালে ডিসেম্বর মাসে মারা গিয়েছিল। সংসার ঠিক রাখার জন্য আমার একটি মানুষের প্রয়োজন ছিলো।

বাধ্য হয়ে মোবাইল এর মাধ্যমে বড় ভাইকে বিয়ে দিয়েছিলাম। ভালোই চলছিল আমাদের সংসার এবং আমাদের জীবন। কারণ যে চলে গিয়েছে তাকে ভেবে ভেবে আমাদের জীবনটা নষ্ট করে কি হবে। তার জন্য দোয়া রাখা ছাড়া আমাদের আর কোন কিছু ছিলো না। বড় ভাই বাড়ি যাওয়ার পর থেকে আমাদের সংসারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।

এক পর্যায়ে এমনটা সিদ্ধান্ত নিয়েছিল যে বাবাকে বিয়ে দেবে। কিন্তু বিষয়টি আমি কেনো জানি মেনে নিতে পারছিলাম না। কারণ আমি যতটুকু বাড়ি কথা বলেছিলাম কখনো কারোর বিষয় খারাপ দেখিনি। বিষয়টি যখন জানতে পারি তখন আমি অনেক ভেঙে পড়ি। সত্য কথা বলতে আমি আব্বুকে বিয়ে দেওয়ার বিষয়ে রাজি না।

1000026415.jpg

কারণ আজকে আমার পরিবারে আমার মায়ের অবদান ছিলো যে মা নিজের সুখ বিসর্জন দিয়ে তিলে তিলে সংসারটি ধরে রেখেছিল সেই সংসারে অন্য কোন মানুষ আসবে আমি এটা মেনে নিতে পারছি না। কিন্তু জানিনা কেন এমন সিদ্ধান্ত হলো আমি আজও জানতে পারিনি।

বাবার কাছে জিজ্ঞাসা করলে বাবা কিছু বলে না। ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলে ভাই খুব ভালো ভাবে বলে না। ভাবির কাছে জিজ্ঞাসা করলে ভাবি কিছু বলে না। তবে কেনো এই কথা গুলো উঠছে আমি এখনো জানি না। কারণ আজ বাবার বিয়ে দিলে বাবা হয়ে যাবে পর। মাকে জীবন থেকে হারিয়েছি বাবা বেঁচে থেকে হারিয়ে যাবে। এই কথা গুলো ভাবলে নিজের মনটা অনেক খারাপ হয়ে যায়।

আজ যদি আমার মা না মারা গিয়ে বাবা মারা যেতো তাহলে কেউ কি বলতে পারতো আমার মাকে এখন বিয়ে দেবে। অবশ্যই কেউ এমন কথা ভাবতে পারতো না। তাহলে আজ কেনো মা মারা গিয়েছে বাবা কে বিয়ে দেবে এমন কথা উঠছে। আমি এখনো পর্যন্ত ভেবে পাচ্ছি না। আমার বাবার ছাড়া অনেক বয়স কম অনেক মানুষ আছে স্ত্রী মারা যাওয়ার পরে বিয়ে না করে আছে।

আসলে মানুষের মধ্যেও ভালোবাসা থাকলে কিছু না কিছু ত্যাগ স্বীকার করে থাকা যায়। আজ আমরা পরিবারে সবাই সুখে আছি। কাল হয়তো বা থাকবো না তবে পরিবার সুখে রাখার চেষ্টা করতে পারি। এবং আমি চাই আমার পরিবার ভালো ভাবে থাকুক। জানি না ভবিষ্যতে কি হবে জানি না আমার বাড়ি অন্য কোন মানুষ আসবে কি না।

1000026421.jpg

তবে আমি আমার বাবাকে বিয়ে দিয়ে সুখী হবো এমনটা না। কারণ বাবাকে বিয়ে দিলে হয়তোবা সে ভালো হবে কিন্তু আমার বাড়ি যে মানুষ গুলো আছে তারা ভালো না ও হতে পারে। এবং আমার বাড়ি যে সকল মানুষ আছে তারা হয়তো বা ভালো হতে পারে কিন্তু বাবাকে বিয়ে দিলে সেই মানুষটি খারাপও হতে পারে। এসব চিন্তা নিয়ে রাতে ঘুম হয় না জানি না ভবিষ্যতে কি হবে।

তবে এতটুকু বুঝতে পারছি কোন না কোন মানুষের স্বার্থে ঘা লাগছে। অবশ্যই নিজের মনের জমানো কথা গুলো মুখ খুলে বলে দেবো। কিন্তু একটু সময়ের অপেক্ষা করছি। জানি না কে কেমন ভাবে এই পোস্টটি দেখবেন। তবে সত্য কথা বলতে নিজের মনে অনেক কথা লুকিয়ে রেখেছি। এবং কিছুটা কথা আপনাদের মাঝে শেয়ার করেছি। কারণ আমি আর সহ্য করতে পারছি না। কারো সাথে বলবো নিজের মনের কথা তেমন মানুষটাই খুঁজে পাচ্ছি না।

তাই এখানে কিছু লাইন নিজের ব্যক্তিগত জীবনের খারাপ সময়ের কিছুটা কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে আমাদের জীবনে অনেক খারাপ সময় আসে। যে কথা গুলো আমরা কোনো মানুষের সাথে শেয়ার করতে পারিনা। আবার অনেক কথা মানুষের সাথে শেয়ার করলে নিজের মন অনেকটা ভালো হয়। আসলে তাই ভাবলাম আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি। সত্য কথা বলতে আমার ভবিষ্যতে পরিবার এক সাথে নাও থাকতে পারে।আমি সব সময় চাই পরিবারটি ভালো থাকুক পরিবারে সবাই এক সাথে থাকুক। কিন্তু জানি না ভবিষ্যতে কি হবে যাই হোক আজকের মতো এখানে শেষ করলাম।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছিলাম পোস্টটি,,, এবং পোস্ট পরার পরে মনে হলো এই কথাগুলো শেয়ার করে আপনি ভালই করেছেন ,, কারণ আমরা যখন কষ্ট পাই তখন ধীরে ধীরে সে কষ্টগুলো ভিতরে অনেক বেশি জামা টা বেঁধে যায়,,তখন নিজেকে অনেক দিশেহারা লাগে,, আর যখন আমরা ভিতরের কষ্টগুলো কারো সাথে শেয়ার করি এখন ভীতটা হালকা হয়ে যায়।।। হয়তো ভোলা যায় না তবে কিছুক্ষণের জন্য হলেও নিজের কাছে একটু তৃপ্তি লাগে।

আমি আপনাকে বলবো ভেঙ্গে পড়বেন না,,, কারণ আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাদের জীবন টা যে ভাবে সাজিয়ে রেখেছে ঠিক সেই ভাবেই চলবে। আমাদের হাতে কিছুই নেই শুধু আল্লাহ্ স্মরণ করা ছাড়া,,, ইনশাআল্লাহ্ সবকিছু ঠিক হয়ে যাবে এবং আপনার ভবিষ্যৎ ও সুন্দর হবে।

 2 years ago 

একদমই তাই যখনই আমি পোষ্টের মাধ্যমে নিজের মনের কিছু কথা শেয়ার করি তখন সবসময় ভালো লাগে। আসলে আমাদের মনে অনেক কথা থাকে যে কথাগুলো কারো সাথে প্রকাশ করতে পারি না। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

Loading...
 2 years ago 

আপনার মত হয়তোবা অনেকেরই এমন মনের কষ্ট থাকতে পারে তবে মনের কষ্টগুলো মনের বুঝে না রেখে যদি আমরা প্রকাশ করি তাহলে অনেকটাই হালকা মনে হয় যেমনটা আপনি করছেন।

বাড়ি গাড়ি টাকা পয়সা হয়তো বা ক্ষনিকের জন্য শান্তি আনে তবে দীর্ঘ স্থায়ী শান্তি আনতে হলে অবশ্যই সুন্দর পরিবারের মধ্য দিয়ে ই শান্তি আনতে হবে।

 2 years ago 

যখন নিজের পরিবারের মানুষ বোঝে না তখন নিজের মনে অনেক ভাবে অশান্তি চলে আসে। নিজের মনে অনেক কথা জমে যায় যে কথাগুলো কারো সাথে বলতে পারি না। টাকা পয়সা গাড়ি-বাড়ি এসব সুখ সবসময় মানুষের জীবনে থাকে না। মানুষের মনে সুখ নিয়ে আসে সবাই একসাথে থাকলে।

 2 years ago 

সকালে চাই সুখে থাকতে। কিন্তু সকলের মনেই দুঃখ কষ্ট আছে। আর এটাই আমাদের জীবন।সুন্দর লেখাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অবশ্যই সবাই সুখী হতে চায় এবং সবারই মনে কিছু না কিছু দুঃখ কষ্ট আছে। কিছু মানুষ সেই কথা গুলো প্রকাশ করে। আবার কিছু মানুষ কষ্টের কথাগুলো নিজের মনেই রেখে দেয়।

 2 years ago 

সুখ সবাই চায়, কিন্তু সবাই সুখে থাকতে পারেনা। সবাই সুখী হয় তখন যখন পরিপূর্ণতা থাকে।
কিন্তু সবার জীবনে পরিপূর্ণতায় সবকিছুতেই সম্ভব না। কোন না কোন দিক থেকে অবশ্যই একটা ঘাটতি থাকবে যে কারণে সুখে থাকা কোন ভাবেই সম্ভব হয় না।।
তবে বাস্তব জীবনে এটা সত্য, মাতা না থাকলে পিতা পর হয়ে যায়। পিতা না থাকলে কোনোভাবেই মাথা পর হয় না বরং নিজের সর্বস্ব দিয়ে পাশে থাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60086.08
ETH 1574.84
USDT 1.00
SBD 0.42