আইসক্রিম খাওয়ার সুন্দর একটি মুহূর্ত ছিলো,,,মোটর বাইক করে ফেরি করে বেড়াই আইসক্রিম নিয়ে।।।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আমার সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব আইসক্রিম খাওয়ার একটি সুন্দর মুহূর্ত। আইসক্রিম আমার অনেক পছন্দের একটি জিনিস। আমি আইসক্রিম অনেক পছন্দ করি এবং আমাদের যে ক্যান্টিন আছে সেখানে আইসক্রিম পাওয়া যায় না।
মোটর বাইক করে ফেরি করে বেড়াই আইসক্রিম নিয়ে,,, মোটর বাইকে আইসক্রিম নিয়ে প্রতিদিন আমাদের রুমের সামনে আসে,,, এবং আমি প্রতিদিন একটি করে আইসক্রিম খেয়ে থাকি,, কিছুদিন আগে ভেবেছিলাম আইসক্রিম খাওয়ার মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব,, কিন্তু ছবি ধারণ করার সময় অনেক মানুষ থাকে,, যার জন্য ছবি কয়টি ধারণ করতে পারিনি,,আজ একটু সুযোগ পেয়েছিলাম কিছু ছবি ধারণ করার জন্য, আইসক্রিম নিতে যাই যখন তখন গিয়ে দেখতে পাই ইন্দোনেশিয়ার একটি ভাই আইসক্রিম নিচ্ছে।
তার সাথে আমার খুবই ভালো একটি সম্পর্ক আছে তাই তার সহ একটি ছবি ধারণ করার চেষ্টা করেছিলাম,,, এবং আইসক্রিম বিক্রি করে যে মানুষটি সেই মানুষটি পাকিস্তান থেকে এসেছে,,, এখানে অনেক মানুষ আছে বিভিন্ন দেশ থেকে এসেছে এবং তারা নিজেরা একটি ব্যবসা নিয়ে বসেছে,,, আমরা ইন্ডিয়ার মানুষ দেখতে পাই এবং পাকিস্তান বর্মা এবং অনেক দেশের মানুষ মালয়েশিয়ায় আমরা দেখতে পাই।
তারা নিজেরা নিজেদের মতো করে যে কোন একটি কাজের সাথে জড়িয়ে আছে,,, এই আইসক্রিম অনেক মানুষ কিন্তু দেখেছেন এবং খেয়েছেন,,, এখানে আরো অনেক আইসক্রিম পাওয়া যায় কিন্তু আমার এই আইসক্রিম খেতে ভালো লাগে,,, কারণ কিছু সময় ধরে রেখে আইসক্রিম খেতে অনেক মজা লাগে এবং জানিনা কেনো এতো ভালো লাগে।
আমাদের বাংলাদেশে গরমের সময় অনেক মানুষ ফেরি করে বেড়াই গ্রামের মধ্যে,, অনেক ফেরি আসে আইসক্রিম নিয়ে,,, এবং ছোট থেকে বড় সবাই আইসক্রিম নিতে চলে যায়,, সেই কথা আমার মনে পড়ে যখন এই আইসক্রিম নিয়ে আসে ফেরি করতে,, আমাদের রুমের দিকে আসলে তার দুই ঘন্টার মতো লাগে আইসক্রিম বিক্রি করতে,, অনেক মানুষ আছে এখানে আইসক্রিম নেয়ার জন্য এবং সবাই আইসক্রিম অনেক পছন্দ করে।
পাশাপাশি আরও একটি জিনিস এই মানুষটির কাছে আমরা দেখতে পাই,, একটি রুটির মাঝ থেকে কেটে তার ভেতরে ঠান্ডা কিছু আইসক্রিম দিয়ে বিক্রি করতে,,, যা অনেক মানুষের পছন্দের,, আমি অবশ্যই এখনো কোনদিন খেয়ে দেখিনি কারণ যখন আসে তার কিছু সময় পরে আমরা ভাত খাই,, আসলে সারাদিন পরে যদি ওই জিনিসটা আমরা খেয়ে থাকি তাহলে ভাত খেতে পারব না যার জন্য আমি এখনো পর্যন্ত খেয়ে দেখিনি।
কিন্তু ইচ্ছা আছে রুটি এবং আইসক্রিম এক সাথে খাওয়ার জন্য যাইহোক বন্ধুরা আজ আপনাদের মাঝে আমি তুলে ধরেছি আমার আইসক্রিম খাওয়ার সুন্দর একটি মুহূর্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
| Device | Name |
|---|---|
| Android | VivY77 /v2169 vivo |
| Camera | focal length:26mm(equivalent to 35mm focal length film) |
| Location | Malaysia 🇱🇷🇱🇷🇱🇷 |
| Short by | @bayezid123 |
আপনি আজকে আমার লোভনীয় একটি পোস্ট শেয়ার করলেন। আইসক্রিমটা হলো আমার অনেক ফেভারিট একটি খাবার। আরে খাদ্যটা ছোট বড় সকলেই খুব পছন্দ করে । আমাদের গ্রামের আইসক্রিম ওয়ালা মাথায় করে আইসক্রিম নিয়ে আসতো। আইসক্রিম টাকা এবং সুপারি নেতো টাকা এবং সুপারি দিয়ে আইসক্রিম কিনে খেতাম।
খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে দেখে তো আমার লোভ সামলানো গেলো না। থ্যাঙ্ক ইউ
এটা জানতে পেরে আমি সত্যি আনন্দিত যে আপনি আইসক্রিম অনেক পছন্দ করেন এবং আপনার অনেক ফেভারিট একটি খাদ্য। জি আপু গ্রামে যখন আইসক্রিম নিয়ে যেতো তখন ছোট বড় সবাই আইসক্রিম নেওয়ার জন্য যেতো। এবং টাকা বা সুপারি দিয়ে আজকের অনেকেই নিতো। আপনার সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আমি যখন ছোট ছিলাম এই আইসক্রিম খাওয়ার জন্য অনেক কান্না করেছি।। গ্রাম অঞ্চলে অনেক আইসক্রিম ওয়ালা রাস্তা দিয়ে যায় যেটা দেখে খাওয়ার জন্য অনেক কান্না করি।।
শুনে ভালো লাগলো আপনি প্রতিদিন একটা করে আইসক্রিম খান আর হ্যাঁ আইসক্রিম ওয়ালার হাসিটা কিন্তু অনেক সুন্দর।।
বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল।। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।।
আমরা অধিকাংশ মানুষই ছোটবেলায় আইসক্রিম খাওয়ার জন্য অনেক কান্না করেছি। যখন মাইকে গান চলতো এবং আইসক্রিমের কথা বলতো তখন আমরা অনেক ছোটা ছুটি করে বাড়ি চলে গিয়েছি যা পেয়েছি তাই নিয়ে আইসক্রিম নিতে চলে গিয়েছে আসলে এই দিনগুলো এখন অনেক বেশি মনে পড়ে আমাদের। জি ভাই বেশিরভাগ আইসক্রিম খেয়ে থাকি যাই হোক সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
ঠিক বলেছেন ভাই যখনই মাইকের আওয়াজ শুনতাম বাড়ির ভিতর থেকে দৌড়ে রাস্তায় আসতাম আর আইসক্রিম খাওয়ার জন্য কত বাহানা।।
আমাদের গ্রামে আগে মাথায় করে আইসক্রিম বিক্রি করতে আসতো আর আমরা চাল বা সুপারি দিয়ে আইসক্রিম কিনে খেতাম। সেই দিনগুলো মনে পড়লে এখনো মন খারাপ হয়ে যায়। সত্যি কথা বলতে এখন দোকান ছাড়া আইসক্রিম পাওয়া যায় না। আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
জি ভাই আগে চাল বা সুপারি দিয়ে বা মাথার চুল দিয়ে মানুষ আইসক্রিম নিয়েছে কিন্তু এখন সেই দিন গুলো আর আমরা খুঁজে পাই না এখন বেশিরভাগ দোকানে আইসক্রিম বিক্রি করা হয়ে থাকে। আসলে ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়লে অনেক খারাপ লাগে যাই হোক সুন্দর একটি কমেন্ট করার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
আধুনিকতার ছোঁয়ায় সবকিছুই যেন এখন পরিবর্তিত রূপ পেয়েছে। আমি যখন অনেক ছোট ছিলাম তখনকার কথা, আইসক্রিমওয়ালা ভারে করে আইসক্রিম আনতো আমাদের মহল্লায়। আমি মায়ের কাছে জেদ লাগতাম, অনেক কাহিনির পর মা আইসক্রিম কিনে দিতো। এক টাকায় দুইটা। হয়তো অনেকেই এই সময়গুলো খুব ভালোভাবে উপভোগ করছেন৷
এখনকার আইসক্রিমওয়ালাগুলো অনেক আপডেটেড হয়ে গেছে যার কারণে তারা তাদের বাহন বদলিয়ে ফেলেছে।
আমিও খেয়েছি এক টাকায় একটি বা দুটি আইসক্রিম তখন একটি অন্যরকম শান্তি এবং আনন্দ ছিল মায়ের কাছ থেকে টাকা নিয়ে আইসক্রিম নিতে চলে যেতাম এবং না দিতে চাইলে কান্না করতাম সেই দিনগুলো আমরা এখন কিন্তু আর খুঁজে পাবো না ভাই।
আপনার সুন্দর মন্তব্য জন্য শুভকামনা রইল ভালো এবং সুস্থ থাকবেন।
পাকিস্তানি লোকের কাছ থেকে আপনি আইসক্রিম কিনে খেয়েছেন। দেখতে বেশ লোভনীয় লাগছে।হে আপনি ঠিক বলেছেন মালোএশিয়ার অনেক দেশের লোক থাকে। এবং বিভিন্ন ধরনের ব্যবসআ বানিজ্য করে সংসার চালায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য। আইসক্রিম আমার অনেক পছন্দ এবং আমি খেতে অনেক ভালোবাসি তাই মাঝে মাঝে আইসক্রিম খেয়ে থাকি। এবং আমরা অনেক মানুষের দেখতে পাই বিভিন্ন কাজের সাথে জড়িত আছে তাদের নিজেদের সংসার চালানোর জন্য।
হায়রে ভাই।আর বলিয়েন না। আমার ঠান্ডার সমস্যা আছে।তাও কোণ আইসক্রিম দেখলেই হলো।তা হওয়ার হবে, আগে খেয়ে নেই। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপনি আজকে একটি লোভনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আইসক্রিম হল এমনই একটা খাদ্য যা ছোট বড় সবাই পছন্দ করে থাকে ।
আমারও আইসক্রিম অনেক প্রিয় ।তবে আমাদের ছোটবেলায় আইসক্রিমটা অনেক সুস্বাদু ছিল এবং এর মূল্য অনেক কম ছিল ।
গার্লস স্কুলের সামনে মামা আইসক্রিম বিক্রি করতেন ।এক টাকায় আমরা আইসক্রিম পেয়েছি তখন ২ টাকাও আইসক্রিম পাওয়া যেত আর এখন কোন আইসক্রিম ,চকবার এগুলোর মূল্য অনেক বেশি । আমার কাছে কুলফি মালাই টাও খুব ভালো লাগে।
এভাবে নতুন নতুন পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন ।আপনার জন্য রইল শুভকামনা।
এটা ঠিক যে আগে যখন আইসক্রিম বিক্রি হতো তখন তার স্বাদ ছিলো একটু অন্যরকম এবং অনেক সুস্বাদু ছিলো খেতে এবং তার দামও ছিলো অনেক কম কিন্তু এখন সেই জিনিস গুলো কিন্তু আমরা ঠিক ভাবে পাই না এবং কম দামের আইসক্রিম এখন আমার মনে হয় না আর বিক্রি হয়।
আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন আইসক্রিম খাওয়ার একটি সুন্দর মুহূর্ত। আইসক্রিম আমার অনেক পছন্দের একটি জিনিস। আমি আইসক্রিম অনেক পছন্দ করি এবং আপনাদের যে ক্যান্টিন আছে সেখানে আইসক্রিম পাওয়া যায় না। শীতের দিনের চেয়ে বেশি গরমের দিনের বেশি ভালো লাগে। আপনার আইসক্রিম গুলো দেখতে অনেক লোভনীয় ছিলো। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।
এটা জানতে পেরে সত্যি খুবই আনন্দিত আমি আপনারও আইসক্রিম অনেক পছন্দ । জি আপু আমাদের ক্যান্টিনে আইসক্রিম পাওয়া যায় না তাই যখন মোটর বাইকে করে নিয়ে আসে তখন সবাই আইসক্রিম খাওয়ার জন্য চলে আসে।
যাইহোক সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।
রুটি দিয়ে আইসক্রিম একেবারে নতুন একটি বিষয়। আপনি অবশ্যই পরবর্তীতে চেষ্টা করবেন এই জিনিসটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আর ওখানকার কোন দেখলাম একটু ভিন্ন ধর্মী। জাতীয় কোণে অনেক বেশি আইসক্রিম দেয়ার সুযোগ রয়েছে। আপনি আইসক্রিম টির মূল্য কত তা জানাননি। কিন্তু আপনার আইসক্রিম টা দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে। মালয়েশিয়াতে বিভিন্ন দেশের ও বিভিন্ন ভাষাভাষী লোকজন বসবাস করে। এবং একেক জন একেক পেশায় জড়িত। সকল প্রবাসী ভাইদের কে এজন্য ধন্যবাদ দিতে চাই যে তারা প্রবাসে কাজ করে দেশের উন্নতিতে অংশগ্রহণ করেছে। আপনাকেও ধন্যবাদ দেই সেজন্য। আপনি চমৎকার একটি বিষয় নিয়ে আজকে লিখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অবশ্যই আপু এবার পরবর্তী পোস্টে আমি চেষ্টা করব রুটি দিয়ে আইসক্রিম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে পোষ্টের মধ্যে মূল্য দিতে ভুলে গিয়েছিলাম। যাইহোক আইসক্রিমের মূল্য ছিলো মালয়েশিয়ার 2 রিঙ্গিত এবং যার মূল্য বাংলাদেশের টাকা ৫০ টাকা। এবং সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
তা আমি ঠিকই বুঝতে পেরেছিলাম। কারণ আমি জানি বাংলা দুই টাকা দিয়ে তো আর আইসক্রিম হয় না অবশ্যই দুই রিংগিত ই হবে। রুটি দিয়ে আইসক্রিমের বিষয়টি আমার আগ্রহের তালিকায় রয়েই গেল। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্যের জন্য।